মৌচাক পিঠা

sub-editor · Feb 24, 2017 · 1 min read

মৌচাক পিঠা

এই পিঠাটি যে খেয়েছে সেই বলেছে অসাধারণ। মজাদার এই পিঠাটি একেবারে ভিন্ন এবং খুব টেস্টি। ঝটপট দেখে নিন, মজাদার মৌচাক পিঠা তৈরির পুরো প্রণালী। 

উপকরণ

  • ময়দা - ১ কাপ
  • ঘি - ১/৪ কাপ
  • তরল দুধ - ১/৪ কাপ
  • পানি - ৪ কাপ
  • ভাজার জন্য তেল - ২ কাপ
  • ঘি - ১ কাপ
  • সিরার জন্য 
  • চিনি - ১ কাপ
  • পানি - ১/২ কাপ
  • এলাচ - ১ টা
  • সাজাবার জন্য - চেরি, পেস্তা, বাদাম কুঁচি
[picture] প্রণালী

- একটা বড় বোলে ঘি হাতে করে ফেটতে হবে। ২ টা আইস কিউব দিয়ে মাখাতে থাকলে ঘি দ্রুত সাদা হয়ে যাবে। এবার আইস কিউব ফেলে দিবো। এতে দুধ ময়দা পানি দিয়ে ভালো করে ফেটে নিবো। চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নেয়া যায়। বেশ পাতলা গোলা হবে।

- এবার একটা ছোট সস প্যান নিবো। এটা গভীর ও তলা ভারী হলে ভালো হয়। তেল ও ঘি গরম করবো। বেশি আচে ১ চা চামচ করে গোলা তেলের উপর সস প্যান এ ঢেলে দিবো। পুরো গোলাটা ছোট ছোট বুন্দির দানার মতো ছড়িয়ে যাবে। আবার ১ চামচ গোলা দিতে হবে। এভাবে পুরো চাক না জমে যাওয়া পর্যন্ত দিতে হবে। সোনালি করে ভেজে তুলে নিতে হবে।

- এই পরিমান গোলা দিয়ে বেশ বড় সাইজের ৩ টা মৌচাক বানিয়েছি আমি। ছোট বানালে আরো বেশি হবে।

- এবার সিরার জন্য চিনি পানি এলাচ ফুটিয়ে নিবো। ভাজা মৌচাকগুলো চিনির সিরায় ২ মিনিট রেখে তুলে নিবো। উপরে বাদাম কিসমিস চেরি কুঁচি দিয়ে পরিবেশন করবো। শুভ কামনা সকলের জন্য।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ
ত্বকের যত্ন

আইস কিউব ফেসিয়াল | এই গরমে ২ টি ধাপে ত্বক রাখুন সতেজ

এই গরমে ত্বক কখনও টানটান হয়ে যাচ্ছে আবার কখনও তেলতেলে। এমন আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সময়ের জন্য উপযোগী একটি ফেসিয়াল-এর কথা বলবো আজ। যার ফলে এই বিরূপ...

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে আইস কিউবের ৭টি অ্যামেজিং বেনিফিটস!

দিনশেষে ঘরে ফিরে আইস কিউব দিয়ে ফেইস ম্যাসাজ নিমিষেই যেন টায়ার্ডনেস দূর করে দেয়, তাই না? স্কিনকেয়ারে আইস কিউবের কিছু অ্যামেজিং বেনিফিটস আছে, যেগুলো আমর...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া
ডেজার্ট

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

শবে বরাত তো এসেই গেল। পুরোনো কিছু মজাদার হালুয়ার রেসিপি আবার নতুন করে আপনাদের জন্য। কাচাঁ পেঁপের সন্দেশ উপকরণঃ কাচাঁ পেঁপে সেদ্ধ করে বাটা-...

পাটি সাপটা পিঠা
ডেজার্ট

পাটি সাপটা পিঠা

শীতের আনাগোনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শীতের মাসে একটু পিঠা না খেলেই নয়। আজ আপনাদের সাথে পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব। কেবল শীতেই নয় এই পিঠা আপনি...

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!
ত্বকের যত্ন

খোলা লোমকূপের যন্ত্রণা | মুক্তি দেবে পোর মিনিমাইজিং আইস কিউব!

ব্রণ, মেছতা, ব্ল্যাকহেডস-এর মতই আমাদের ন্যাচারাল সৌন্দর্যতে বাধা দেয় খোলা লোমকূপের যন্ত্রণা যা আমাদের অনেকেই ভুগে থাকেন। এছাড়া মেকআপ করার সময় পোর মিনি...

চিতই পিঠা
চা – নাস্তা

চিতই পিঠা

খুব সাধারন এই পিঠা বানাতে অসাধারণ দক্ষতা লাগে। গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে গেলেই তা ভালভাবে টের পাওয়া যায়। আজকে সেই রেসিপি-ই জানাচ্ছি। উপকরণ...

…