আপেলের মোরব্বা

তানিজা ইসলাম · Mar 02, 2020 · 1 min read

আপেলের মোরব্বা

দুপুরের খাবার হোক অথবা রাতের, শেষ পাতে একটু ডেজার্ট না হলে আমাদের চলেই না! মেন্যুতে একটু নতুনত্ব আসলে কেমন হয়, বলুন তো? ব্যস্ত জীবনে আমাদের প্রয়োজন ইজি ও সিম্পল রেসিপি! মোরব্বা আমাদের সবারই পছন্দের। কিন্তু নাম শুনলেই মনে হয়, এটা বানানো বোধহয় অনেক বেশি ঝামেলার! একদমই না, আপেল দিয়ে খুব সহজে মজাদার মোরব্বা তৈরি করে নেওয়া যায়। আপেলের পুষ্টিগুণ সম্পর্কে আমরা তো সবাই কম বেশি জানি। মোরব্বা বানিয়ে রাখলে সেটা আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে আপেলের মোরব্বা বানানোর রেসিপিটি জেনে নিন!

আপেলের মোরব্বা বানানোর পদ্ধতি

উপকরণ

  • আপেল- ১ কেজি
  • চিনি- ৩ কাপ
  • এলাচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • দারচিনি ও লবঙ্গ- ২টি করে
  • জর্দার রং- সামান্য
  • লবণ- সামান্য
  • লেবুর রস- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে আপেলগুলো ছোট ছোট করে কেটে নিন। আপনি চাইলে চার ভাগ করেও কেটে নিতে পারেন।

২) যদি বড় সাইজের টুকরো করেন, তাহলে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিন। এতে চিনির সিরা ভেতরে সহজেই প্রবেশ করতে পারবে।

৩) একটি বড় বোলে পানি নিয়ে এতে সামান্য লবণ দিন। এই পানিতে আপেলের টুকরোগুলো ভিজিয়ে রাখুন।

৪) অন্যদিকে চুলায় প্যান বসিয়ে চার কাপ পানি গরম করে নিন। তারপর পানিতে চিনি, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিতে হবে।

৫) এবার ফুটন্ত পানিতে আপেলের টুকরোগুলো ছেড়ে দিন। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন ও কিছুক্ষণ অপেক্ষা করুন।

৬) এরপর চিনির সিরা ঘন হয়ে আসলে অল্প একটু জর্দার রং, এলাচের গুঁড়ো ও লেবুর রস ছড়িয়ে দিন।

৭) ভালোভাবে নেড়ে নিয়ে চুলা বন্ধ করে দিন। জর্দার রঙ না দিতে চাইলে পছন্দমতো ফুড কালারও ব্যবহার করতে পারেন।

ব্যস, অল্প উপকরণ দিয়েই আপেলের মোরব্বা তৈরি হয়ে গেল! ঠাণ্ডা হলে ভালোভাবে জমে যাবে। এরপর কাঁচের পাত্রে তুলে ফ্রিজে রেখে দিন। আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি কম বেশি করতে পারেন। রেসিপিটা সহজ না? বাসায় আপেল থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্টটি!

 

ছবি- সংগৃহীত: বাংলা ভিডিও রেসিপি.কম

সম্পর্কিত লেখা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!
সুস্থতা

সবুজ আপেলের ১০টি স্বাস্থ্য উপকারিতা!

আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। এই সুস্বাদু ফল আমাদের সবারই খেতে কমবেশি ভালো লাগে এবং নারী-পুরুষ সবার জন্যই আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি। ড...

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক
ত্বকের যত্ন

বিভিন্ন রকম ত্বকের জন্য আপেলের বিভিন্ন ফেস প্যাক

আপেলের স্বাস্থ্যগুণ নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তবে আপেল শুধু স্বাস্থ্যের জন্যেই ভালো না, এটি আমাদের ত্বকেরও বন্ধু। আপেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন...

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর
ত্বকের যত্ন

আপেলের গুণে ত্বক হয়ে উঠুক সুন্দর

আপেল অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু একটি ফল। আমাদের দেশে প্রাকৃতিকভাবে না জন্মালেও এটি প্রায় সারা বছরই পাওয়া যায়। অত্যন্ত সুন্দর ও লোভনীয় এই ফলটি শুধু আমা...

ক্লাসিক জর্দা
ডেজার্ট

ক্লাসিক জর্দা

আমাদের কাছে অনেক বন্ধুরাই জর্দা তৈরির রেসিপি জানতে চেয়েছেন। তাই আপনাদের জন্য আজ সাজগোজ একটি ক্লাসিক জর্দার রেসিপি নিয়ে এলো। দেরি না করে চলুন শিখে নিই,...

আরও পড়ুন

আমলকীর মোরব্বা
ডেজার্ট

আমলকীর মোরব্বা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে আমলকীর মোরব্বা। অল্প কিছু উপকরণ আর কম সময়েই এই মোরব্বা তৈরি করা সম্ভব। চলুন তবে চলুন দেখে নিই, এর পুরো প্রণালী। উপকরণ...

দারুচিনি আপেলের লাচ্ছি!
পানীয়

দারুচিনি আপেলের লাচ্ছি!

এই প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা লাচ্ছি এনে দিবে প্রশান্তি!! ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারেন বিভিন্ন ফ্লেভারের লাচ্ছি। অনেক ফ্লেভারের লাচ্ছির রেসিপি...

মজাদার অ্যাপেল ডোনাট
ডেজার্ট

মজাদার অ্যাপেল ডোনাট

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার অ্যাপেল ডোনাট । এক একটা বাইটে নরম আপেলের স্বাদ মন ভুলিয়ে দেবার মতো । তাহলে আর দেরি কেন দেখে নিন অ্যাপেল ডোনাট তৈরির পুর...

কীভাবে ব্লাস অন দিবো ?
মেকআপ

কীভাবে ব্লাস অন দিবো ?

মনের মত করে ব্লাস পাবো, কিন্তু মনের মত করে কি আমরা ব্লাস দিতে পারি। সবার-ই আলাদা মুখের গড়ন থাকে। এক এক মুখের গড়নে আলাদাভাবে ব্লাস অন লাগাতে হয়। প্র...

স্বাদে অতুলনীয় আমের মোরব্বা
ডেজার্ট

স্বাদে অতুলনীয় আমের মোরব্বা

বেশির ভাগের ফেভারিট আমের মোরব্বা! কেউ কেউ বলেন কাশ্মীরি আচার।তবে নাম যাই হোক স্বাদে কিন্তু অতুলনীয়।নিজেই এই রেসিপি দিয়ে বানিয়ে খেতে পারেন দারুণ সুস্...

রমজানেও পরিপাটি রাখুন নিজেকে
কম্বিনেশন স্কিন

রমজানেও পরিপাটি রাখুন নিজেকে

রমজানে সারাদিন রোজা রেখে ত্বক কিছুটা প্রাণহীন ও নিস্তেজ হয়ে পড়ে। পানির অভাবে ত্বকের আর্দ্রতা কমে যায়। সিয়াম সাধনার পাশাপাশি এ সময় প্রয়োজন ত্বকের...

…