চুল সুস্থ কিনা তা বুঝতে পারবেন ৭টি উপায়ে!

নন্দিনী পোদ্দার · Sep 08, 2014 · 1 min read

চুল সুস্থ কিনা তা বুঝতে পারবেন ৭টি উপায়ে!

প্রতিটি নারীই সুন্দর আর ঝলমলে চুল পেতে চান। কিন্তু কী করে জানবেন যে আপনার চুল সুস্থ? এটা জানা যাবে বেশ কিছু সহজ উপায়ে। ৭টি চিহ্ন যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার চুল সুস্থ কিনা ।

চুল সুস্থ কিনা তা বুঝবার ৭টি উপায়

০১. ঝলমলে চুল

আপনার চুল কি ঝলমলে? তাহলে আপনার চুল সুস্থ। কারণ সুস্থ চুলের প্রধান লক্ষণ হল ঝলমলে ভাব। যদি চুল নির্জীব ও রুক্ষ হয় তাহলে চুলে কোন ঝলমলে ভাব থাকে না।

০২. মসৃণ চুল

আপনার চুল কি মসৃণ অর্থাৎ চুল যদি হয় মসৃণ আর সিল্কি তাহলে আপনার চুল দারুণ সুস্থ। ড্যামেজড চুল খুব খসখসে হয়। তাই সুস্থ চুলের অন্যতম প্রধান লক্ষণ হল মসৃণতা।

০৩. কম চুল পড়া

এটা একটা খুব স্বাভাবিক বিষয় যে দিনে ৫০ থেকে ১০০ টি চুল সবারই পড়ে। এটা নিয়ে চিন্তার বিষয় নেই। কিন্তু যদি এর থেকে বেশি অর্থাৎ চুল আঁচড়াতে ও অন্যান্য সময়েও চুল পড়ে তার মানে চুলে প্রতিদিনের পুষ্টির অভাব আছে। অর্থাৎ চুলে পুষ্টি সঠিক পরিমানে হচ্ছে না।

০৪. জটমুক্ত চুল

চুল ধোবার পরে চুল যদি জট মুক্ত হয় তাহলে আপনি সুন্দর চুলের অধিকারী। অনেকেই নিজের চুলের জট ছাড়াতে কোন সেরাম ইত্যাদি ব্যবহার করেন মানে আপানার চুল সুস্থ নয়।

০৫. আর্দ্রতা যুক্ত চুল

চুল যদি দিনে দিনে তার আর্দ্রতা হারিয়ে ফেলে তাহলে নিশ্চয়ই সেটা চিন্তার বিষয়। এটা বোঝার সব থেকে সহজ উপায় হলো আপনি চুল ধোবার পরে যদি চুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে চুলে আর্দ্রতার অভাব রয়েছে।

০৬. চুলের ডগা

আজকের দিনে কমবেশি সবারই ডগাচেরা চুলের সমস্যা আছে। সুস্থ চুলের ডগা ফেটে যাবে না। অর্থাৎ সুস্থ চুলের গ্রোথ সবসময় হয়। চুলের ডগা ফেটে যাওয়ার জন্য  কিন্তু আপনার আনহেলদি লাইফস্টাইল দায়ী। তাই চুলে  হেয়ার স্ট্রেইটনার ব্যবহার এখনই  বন্ধ করুন, রাতে শোবার আগে চুল বেঁধে শুতে হবে ইত্যাদি। আর যদি চুলের ডগা ফেটে যায় তার জন্য মাঝে মাঝেই চুলকে ট্রিম করতে হবে।

০৭. সুস্থ স্ক্যাল্প

সুস্থ চুলের শুরু সুস্থ স্ক্যাল্পের থেকে। হেলদি স্ক্যাল্প মানে কোন খুসকি না থাকা। অনেক বেশি পরিমান তেল যদি চুলে থাকে তা আপানর চুলকে প্রাণহীন করে দেবে। এর সাথেই যদি থাকে খুসকির সমস্যা তাহলে আগে থেকেই সতর্ক হয়ে যেতে হবে। এক্ষেত্রে গোসলের আগে হট অয়েল ম্যাসাজ করতে হবে ও তারপরে মিনিমাম ৩০ মিনিট মাথাটা একটা তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখতে হবে ও শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে ৩দিন শ্যাম্পু করতে হবে।

এই সবকটা বৈশিষ্টই যদি আপনার চুলে বর্তমান থাকে তাহলে আপনার চুল খুব হেলদি। মনে রাখতে হবে আমাদের রোজকার জীবনযাপনই কিন্তু নির্জীব, রুক্ষ চুলের জন্য দায়ী হয়। তাই ভালো চুলের জন্য কিন্তু নিজের লাইফস্টাইলকে আরও উন্নত মানের করে তুলতে হবে। যেমন দিনে প্রচুর পরিমাণে পানি পান করা, প্রচুর সবুজ শাক-সবজি, ফল ইত্যাদি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম (দিনে ৭ থেকে ৮ ঘণ্টা), অতিরিক্ত স্ট্রেসকে কমাতে হবে ইত্যাদি। চুলে যথেষ্ট হিট দেবেন না, এতে স্ক্যাল্পে অসুবিধে বিশেষ করে খুসকির সমস্যা দেখা দিতে পারে আর চুল ফ্রিজি হয়ে যাবার সম্ভবনা থাকে। ভেজা চুল জোরে জোরে আঁচড়াবেন না, এতে চুলের গোড়া আরো দুর্বল হয়ে যাবে।

ছবিঃ সংগৃহীত - Shutterstock

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আরও পড়ুন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

…