ঘরে তৈরি হোয়াইটেনিং অ্যালো সেরাম

sub-editor · Aug 13, 2016 · 1 min read

ঘরে তৈরি হোয়াইটেনিং অ্যালো সেরাম

অ্যালোভেরা রূপচর্চার আদিম সময় থেকে ব্যবহৃত হয়ে আসছে। আপনারা অ্যালোভারার উপকারীতা ও গুণাবলীমূলক অনেক পোস্ট নিশ্চয় পড়ে থাকবেন। আর না পড়ে থাকলে ‘সাজগোজ’ এর ওয়েব সাইট থেকে এক্ষুনি পড়ে নিতে পারেন। অ্যালোভেরার জুস পানেও ত্বক ও শরীর দুই ই সুস্থ্ থাকে। এছাড়াও অ্যালোভেরাতে আছে যাদুকরী সব গুণাগুণ যা ত্বককে গভীর থেকে পরিষ্কার, লাবণ্যময় ও উজ্জ্বল করে তোলা। যত কঠিন রোদে পোড়া দাগ ই হোক না কেন অ্যালোভেরার নিয়মিত ব্যবহারে পরিপূর্ণ রূপে নির্মূল করা সম্ভব।

 [picture]

আজকের দিনে রূপ রুটিন শু্ধু মাত্র ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই। ডাবল ক্লিনজিং, এক্সফোলিয়েটিং, সেরাম ও নাইট ক্রিমের ব্যবহার লক্ষণীয়। সবারই জানা থাকার কথা এসবের মধ্যে সেরামই সর্বাপেক্ষা দামী হয়ে থাকে। এর কারণ হচ্ছে সেরামে ঘনত্ব ও পটেন্সি অনেক বেশি। সেরামের ব্যবহারে ত্বকের সমস্যা সমূহের দ্রুত সমাধান করা যায়। আজকে আপনাদের জানাব কেমন করে ঘরে বসেই হোয়াইটেনিং অ্যালো সেরাম তৈরি করতে পারবেন তার রেসিপি। এর নিয়মিত ব্যবহা্র ত্বকের ট্যানভাব দূর করে ত্বককে উজ্জ্বল, ফর্সা ও চকচকে করে তোলে।

উপকরণ

(১) সুস্থ, নীরোগ, সারমুক্ত অ্যালোভেরা ডাঁট- ১টি

(২) লেবু- ১টি

(৩) নির্ভেজাল, অর্গানিক মধু

(৪) ভিটামিন ই ওয়েল

(৫) অ্যাসেনশিয়াল ওয়েল (অপশনাল)

(৬) অর্গান ওয়েল (অপশনাল)

(৭) কাচের বা চিনামাটির সংরক্ষণ পাত্র

(৮) ছাঁকনি ও ব্লেন্ডার ইত্যাদি

প্রস্তুত প্রণালী

(১) শুরুতেই অ্যালোভেরা নিয়ে নিন। নিজের প্লান্ট থাকলে সবচেয়ে ভালো হয়। গাছ থেকে ছুরির সাহায্যে একটি সুস্থ ডাঁট কেটে নিন। এর পর পরিষ্কার পানিতে ভাল করে ধুয়ে নিন। এবার ধারালো ছুরি দিয়ে পাতার অংশটুকু কেটে ভেতরের থকথকে জেল বের করে নিন।

(২) এবার ব্লেন্ডার বা ফুড প্রসেসরে জেলগুলো দিয়ে ভালোমত ব্লেন্ড করে নিন। একদম তরল না হওয়া পর্যন্ত ব্লেন্ড করবেন।

(৩) তারপর ছাঁকনির সাহায্যে অ্যালো জুস ছেঁকে আলাদা পাত্রে রাখুন।

(৪) অন্য একটি পাত্রে লেবুর রস বের করে নিন।

(৫) এবার অন্য একটি পরিষ্কার পাত্রে ১ কাপ (বড় সাইজের) অ্যালো জুসের সাথে ২ চা চামচ লেবুর রস, ১ চা চামচ মধু, ৪-৫ ফোঁটা ভিটামিন ই ওয়েল বা ক্যাপ ব্যবহার করলে ১ টি ই ক্যাপ, আর চাইলে ২ ফোঁটা করে যে কোন অ্যাসেনশিয়াল ওয়েল (ল্যাভেন্ডার/পেপারমিন্ট) ও অর্গান ওয়েল মিশিয়ে নিতে পারেন।

(৬) সবগুলো উপদান খুব ভালো করে মিশিয়ে নিন।

(৭) রেসিপিটি স্বাভাবিক ত্বকের জন্য। তৈলাক্ত ত্বক হলে মধুর পরিমাণ কমিয়ে নিবেন আর শুষ্ক ত্বকে ১ চামচ লেবুর রস নিবেন। যাদের লেবুতে অ্যালার্জি আছে তারা লেবু ব্যবহার করবেন না।

(৮) এবার কাচ বা চিনামাটির পাত্রে ঢেলে সংরক্ষণ করুন আপনার সেরামটি।

ব্যবহারবিধি

ক্লিনজার বা ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পর টোনিং এর শেষে এই সেরাম ব্যবহার করুন। তুলা বা হাত যেটাতে সুবিধা হয় সেটাই ব্যবহার করতে পারেন তবে পাতের ভেতরে হাত দেবেন না, স্প্যাচুলা বা স্পুন দিয়ে সেরামটি আগে ঢেলে নিন। অ্যাপ্লিকেশনের ২০ মিনিট পর ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সেনসেটিভ ত্বক হলে ১০-১৫ মিনিট রাখলেই হবে। যদি কোন রকম ইরিটেশন হয় লেবুর পরিমান কমিয়ে দেবেন। দিনে/রাতে যে কোন সময় ব্যবহার করা যাবে।

বিঃদ্রঃ

যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক ও প্রিজারভেটিভ বিহীন তাই ৫-৭ দিন পর পর পুনরায় বানিয়ে নেয়া ভাল। রেফ্রিজারেটরে সংরক্ষণ করবেন এবং রং/গন্ধ পরিবর্তিত হলে সাথে সাথে ওটা ফেলে দিয়ে নতুন করে বানিয়ে নেবেন।

আশা করি আজকের ‘নিজে করি’ বিউটি রেসিপিটি আপনাদের সবার খুব পছন্দ হয়েছে। ব্যবহারের পর ফলাফল জানাতে ভুলবেন না যেন। সবার সুস্বাস্থ্যতা কামনায় শেষ করছি।

ছবি - স্টাইলিশটিপস.কম

লিখেছেন – রোজা স্বর্ণা

সম্পর্কিত লেখা

চুলের যত্নে ঘরের তৈরি অলরাউন্ডার হেয়ার অয়েল
চুলের যত্ন

চুলের যত্নে ঘরের তৈরি অলরাউন্ডার হেয়ার অয়েল

চুল নিয়ে কম-বেশি সবারই অভিযোগ রয়েছে। কারো অতিরিক্ত চুল পড়ে, কারো চুল রুক্ষ-শুষ্ক, কা্রো মাথায় টাক পড়ে গেছে, কারোর আবার নতুন চুল উঠে না, কারো চুলে খুশক...

আমন্ড ও বায়ো অয়েল ব্যবহারের উপকারিতা ও অপকারিতা জানেন কি?
ত্বকের যত্ন

আমন্ড ও বায়ো অয়েল ব্যবহারের উপকারিতা ও অপকারিতা জানেন কি?

যুগ যুগ ধরে রূপচর্চা ও সৌন্দর্য্য রক্ষায় বিভিন্ন রকমের তেলের ব্যবহার প্রচলিত রয়েছে। সবচেয়ে পরিচিত ও কার্যকরী তেল সমূহের মধ্যে আছে নারিকেল তেল, কাঠ বাদ...

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!
চুল

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!

আজকে আমার অনেক প্রিয় একটি প্রোডাক্ট সম্পর্কে বলব। আমার স্কিন হচ্ছে এমন সেনসিটিভ যাতে প্রায় কিছুই ছোঁয়ানো যায় না। স্যুট না করলে সাথে সাথে ব্রণ উঠে যায়।...

সিরাম ব্যবহার | সঠিক প্রোডাক্ট কিভাবে বাছাই করবেন?
ত্বক

সিরাম ব্যবহার | সঠিক প্রোডাক্ট কিভাবে বাছাই করবেন?

সিরাম নিয়ে এর আগের লেখায় এ সম্পর্কে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করেছিলাম। কিন্তু সবার মেইন প্রশ্ন যেটা সেটা হচ্ছে- "আম...

আরও পড়ুন

ত্বকের রুক্ষতা দূর করুন কেবল ৩টি উপাদানে!
ড্রাই স্কিন

ত্বকের রুক্ষতা দূর করুন কেবল ৩টি উপাদানে!

আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে শুধু আপনি জানেন যে এই ত্বকের যত্ন কতটা কঠিন। এই ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজার কী হবে এটি নিয়েও আপনার চিন্তার অন্ত নেই...

শীতের রুক্ষতাকে বলুন বাই বাই!
ত্বকের যত্ন

শীতের রুক্ষতাকে বলুন বাই বাই!

বছর ঘুরে আবারও চলে এসেছে শীত। বাতাসে তারই আমেজ। সেই সাথে ত্বকের টানটান ভাব জানান দিচ্ছে এখনি সময় ত্বকের সঠিক যত্নআত্তি শুরু করার। আমাদের মধ্যে অনেকেই...

মাল্টি পারপাজ হেয়ার অয়েল খুঁজছেন?
চুল

মাল্টি পারপাজ হেয়ার অয়েল খুঁজছেন?

ঘন, কালো, লম্বা চুল আমাদের সকলেরই প্রিয়। কিন্তু ধুলা-ময়লা, আবহাওয়া ও যত্নের অভাবে চুলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হতে থাকে। আর ব্যস্ততার জন্য নিয়মিত চুল...

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার নিয়ে আমরা অনেকেই জানি। রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল, ছোটছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল, সব ফার্মেসিতে পাওয়া যায়। আ...

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?
ত্বকের যত্ন

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?

সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছুই। তেমনি বদলাতে থাকে আমাদের শারীরিক বৈশিষ্ট্যগুলোও। আমাদের বয়স যেমন বেড়ে চলে তেমনি বয়সের ছাপটাও আমাদের ত্বকে তার অস্...

নিজেই তৈরি করুন 'হোয়াইটেনিং ডে ক্রিম'
ত্বকের যত্ন

নিজেই তৈরি করুন 'হোয়াইটেনিং ডে ক্রিম'

হোয়াইটেনিং শব্দটিই অনেক লোভনীয়। সেজন্যই নাম না জানা, লেবেলবিহীন থেকে শুরু করে বিশ্বের বড় বড় প্রসাধন কোম্পানীও হোয়াইটেনিং প্রোডাক্ট বাজারে নিয়ে আসে। এত...

…