ত্বকের রুক্ষতা দূর করুন কেবল ৩টি উপাদানে!

sub-editor · Oct 04, 2016 · 1 min read

ত্বকের রুক্ষতা দূর করুন কেবল ৩টি উপাদানে!

 আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে শুধু আপনি জানেন যে এই ত্বকের যত্ন  কতটা কঠিন। এই ত্বকের জন্য সঠিক ময়েশ্চারাইজার কী হবে এটি নিয়েও আপনার চিন্তার অন্ত নেই। কেমন হয় যদি আপনি আপনার শুষ্ক ত্বকের যত্নে ঘরে বসেই ময়েশ্চারাইজার তৈরি করতে পারেন। আপনি তো বাজার থেকে সব সময় কিনতে পারেন কিন্তু ঘরোয়া পণ্য সব সময় নিরাপদ আর ভেষজ  যা আপনার ত্বকের জন্য অবশ্যই বেশি উপকারি। আপনি বাজারেরর পণ্য ব্যবহার করলে এর সাথে অনেক রাসায়নিক ব্যবহার করছেন কিন্তু ঘরোয়া ভেষজ পণ্য ব্যবহার করলে সহজেই পার্থক্যটা বুঝতে পারবেন। ঘরে থেকেই শুষ্ক ত্বকের জন্য  ভেষজ ময়েশ্চারাইজার তৈরি এমন কিছু কঠিনও নয়। আর এতে আপনার লাগবে সহজলভ্য কিছু উপাদান। আসুন আমারা এখন ঘরোয়া কিছু ময়েশ্চারাইজারের কথা জেনে নিই।

[picture]

(১) অলিভ ওয়েল

বহুযুগ ধরে ত্বকের যত্নে অলিভ ওয়েল অনেক বেশী ব্যবহৃত হয়ে আসছে এমনকি এটা সবচেয়ে স্বাস্থ্যকর ওয়েল হিসেবেও বলা হয়ে থাকে।  অলিভ ওয়েল শুধু ত্বকের চর্চায় নয় মজাদার রান্নায়ও খুব ব্যবহার করা হয়। এখানে আমারা এই প্রাকৃতিক তেলকে ময়েশ্চারাইজার এজেন্ট হিসেবে ব্যবহার করব। আপনি নিশ্চয় এমন ময়েশ্চারাইজার খুঁজে থাকেন যেটা আপনার ত্বক সজীব আর আদ্র রাখবে কিন্তু তেলতেলে করে তুলবে না। আর এমন ফল পেতে আপনাকে অলিভ ওয়েল ব্যবহার করতে হবে। অলিভ অয়েলে যেমন অনেক অ্যান্টি - অক্সিডেন্ট আছে তেমনি  এটি ত্বক নষ্ট হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া প্রতিরোধেও কার্যকর। তাই শুধু শীতে নয় সারা বছরইই আপনি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে অলিভ ওয়েল বিশ্বস্ততার সাথে ব্যবহার করতে পারেন।

কিন্তু কীভাবে তৈরি করবেন? যখন অলিভ ওয়েল ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করবেন তখন এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল নিবেন। এই তেলে কোন সুপার ফিসিয়াল এজেন্ট নেই তাই শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী আর এতে আপনার অন্য কিছু মিশানোর দরকার নেই। এই তেল নিয়ে গোসলের আগে বা পরে আপনার ত্বকে ম্যাসাজ করুন । আর অল্প কিছুদিনের মধ্যেই আপনি ত্বকের আমুল পরিবর্তন দেখতে পাবেন। তবে নিয়মিত ব্যবহার করবেন।

(২) অ্যালোভেরা জেল আর নারকেল তেল

অ্যালোভেরা তো প্রকৃতির জাদু। এটি অনেক অনেক কারণেই ত্বক পরিচর্যায় ব্যবহার করা হয়। ত্বক  সুন্দর করা থেকে শুরু করে শরীরের ওজন কমানো -সবকিছুতেও অ্যালোভেরার ব্যবহার রয়েছে। এটা ত্বক আদ্র রাখতেও ভীষণ কার্যকর। তাই ঘরোয়া ময়েশ্চারাইজার তৈরিতে অ্যালোভেরা একটি আদর্শ। আপনার ত্বকে যদি অল্প ইনফেকশন থাকে তাহলে অ্যালোভেরা লাগিয়ে দিলে অল্পতেই ভালো হয়ে যাবে। এটা ত্বক উজ্জ্বল করতেও খুব ভালো ভুমিকা রাখে।

অ্যালোভেরার মতো নারকেল তেল অনেক কাজে বিশেষ করে শরীরের যত্নে ব্যবহার হয়ে আসছে বহুযুগ আগে থেকেই। নারকেল তেলের সবচেয়ে ভালো দিক হল নারকেল তেল স্টিকি না আর এটা ভিটামিন ই সমৃদ্ধ বিধায় এটি ত্বক আদ্র রাখে। আর এটা সব জায়গায় সবসময় খুব অল্প দামেই পাওয়া যায় তাই বাজারে যখন অনেক কসমেটিকস ছিল না তখন থেকেই এটি ময়েশ্চারাইজার হিসেবে গ্রাম বাংলায় যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে।

কীভাবে তৈরি করবেন? অ্যালোভেরা আর নারকেল তেল দুটোই ভালো ময়েশ্চারাইজার তাই এই দুটিকে আপনি মিশিয়ে আরও ভালো ময়েশ্চারাইজার বানাতে পারেন। প্রথমে অ্যালোভেরার ফ্রেশ পাতা বা ন্যাচার রিপাবলিক সুদিং অ্যান্ড ময়েশ্চার অ্যালোভেরা  সুদিং জেল  (৯২% অ্যালোভেরা এক্সট্রাক্ট সমৃদ্ধ ) নিয়ে ধুয়ে ফেলুন। উপরের শক্ত আবরন ফেলে দিয়ে ভিতরের নরম অংশ নিয়ে পেস্ট করুন। এই পেস্ট নারকেল তেলের সাথে মিশিয়ে জারে রেখে দিন। তবে সূর্যালোক থেকে দূরে রাখবেন।

ছবি -  কসমেটিকডিজাইন.কম

 লিখেছেন -  রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

চুলের যত্নে ঘরের তৈরি অলরাউন্ডার হেয়ার অয়েল
চুলের যত্ন

চুলের যত্নে ঘরের তৈরি অলরাউন্ডার হেয়ার অয়েল

চুল নিয়ে কম-বেশি সবারই অভিযোগ রয়েছে। কারো অতিরিক্ত চুল পড়ে, কারো চুল রুক্ষ-শুষ্ক, কা্রো মাথায় টাক পড়ে গেছে, কারোর আবার নতুন চুল উঠে না, কারো চুলে খুশক...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

আরও পড়ুন

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল
রিভিউ

ত্বক ও চুলের রুক্ষ-শুষ্কভাব দূর করে ময়েশ্চার ধরে রাখতে অলরাউন্ডার অয়েল

সারাদিনের ব্যস্ততা, রেগুলার লাইফের স্ট্রেস, কড়া রোদে বের হওয়া, বাতাসের আর্দ্রতা, পল্যুশন এই সবকিছুই আমাদের ত্বক ও চুলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলে। ত...

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা | ৮ টি দারুণ ফেইস প্যাকে হবে ত্বকের যত্ন

অ্যালোভেরার উপকারিতা নিয়ে আমরা কতটা জানি? ত্বক ভালো রাখতে অ্যালোভেরার কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো বলি, সৌন্দর্যের একেবারে চূড়ায় পৌঁ...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!
বিউটি টিপস

অলিভ অয়েল দিয়ে বিউটি হ্যাকস | একটি তেল দিয়েই সেলফ কেয়ার করুন ৫টি উপায়ে!

"অলিভ অয়েল" নামটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সেই ছোটবেলা থেকেই হাত, পা, গায়ে অলিভ অয়েল ব্যবহার করে আসছি আমরা। আমার অলিভ অয়েল এর নাম শুনলেই মনে...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল
বিউটি টিপস

সৌন্দর্যচর্চায় অলিভ অয়েল

আমরা সবাই কম বেশি জানি আগেকার দিনে আমাদের মা দাদীরা সরিষার তেল দিয়ে তাদের রূপচর্চা করতেন। কিন্তু এটা হয়ত অনেকেই জানিনা সেসময় অলিভ অয়েল বা জলপাইয়ে...

…