শীতের রুক্ষতাকে বলুন বাই বাই!

sub-editor · Nov 15, 2016 · 1 min read

শীতের রুক্ষতাকে বলুন বাই বাই!

বছর ঘুরে আবারও চলে এসেছে শীত। বাতাসে তারই আমেজ। সেই সাথে ত্বকের টানটান ভাব জানান দিচ্ছে এখনি সময় ত্বকের সঠিক যত্নআত্তি শুরু করার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শীতের সময় ত্বক নিয়ে কিছুটা বিপাকে পরেন। কখনো ত্বক কালো হয়ে যায় তো কখনো শুষ্ক আর খড়খড়ে। তবে এখন থেকেই ঠিকঠাক যত্ন নেয়া  শুরু করলে সারাটা  শীত কাটবে ঝলমলেভাবে।

ভাবছেন কীভাবে শুরু করবেন ত্বকের যত্ন? কোনো চিন্তা নেই। আমরা আছি আপনার সাথেই। শীতকে বুড়ো আঙুল দেখিয়ে ত্বককে সুন্দর রাখতে খুব বেশী কিছু করতে হবে না আপনাকে। সাধারণত ত্বকের যত্নে  তিনটা ধাপ অনুসরণ করা হয়।

  • ক্লিঞ্জিং
  • টোনিং
  • ময়েশ্চারাইজিং

 [picture]

তবে এর সাথে আরো দুটি ধাপ আছে যা সাধারণত আমরা উপেক্ষা  করি। কিন্তু এই বিষয়গুলিও স্কিনের জন্যে সমানভাবে দরকারি। ধাপ দুটি হল-

  • সানব্লক
  • সেরাম

এই দুটি বিষয়ও যদি সমানভাবে ফলো করা যায় তাহলে আপনার স্কিনের জেল্লা দেখে আপনি নিজেই অবাক হবেন। বিশেষ করে শীতের এই  রুক্ষ সময়টাতে সেরাম আপনাকে দিবে এক বাড়তি জেল্লা। দিনে দুই বার যথাযথ যত্নই আপনাকে রাখবে এই শীতেও ঝলমলে। তাহলে আসুন এবার দেখি কীভাবে নিবো স্কিনের যত্ন।

সকাল

(১) ক্লিঞ্জিং

মুখের ত্বকের যত্নের প্রথম আর সবচেয়ে গুরুত্বপুর্ন ধাপ হল ক্লিঞ্জিং। এর উপর নির্ভর করে আপনার ত্বকের সুস্থতা। স্কিনের সাথে মানানসই যেকোন উন্নত মানের ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন স্কিন একদম ভালোভাবে পরিষ্কার হয়।

(২) টোনিং

ক্লিনজিং এর পরের ধাপটি  হল টোনিং। টোনার স্কিনকে মসৃন  আর জেল্লাময় করে তোলে। কটন প্যাড অথবা হাতের তালুতে টোনার ঢেলে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে।

 (৩) ময়েশ্চারাইজিং

টোনার লাগানো হয়ে গেলে একটু  অপেক্ষা করে তারপর ময়েশ্চারাইজিং লোশন অথবা ক্রিম লাগাতে হবে।

 (৮)সানব্লক

এটি  স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্নির হাত থেকে রক্ষা করে। স্কিনে বয়সের ছাপ পরতে দেয় না এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও দিনের বেলায় বাইরে গেলে সব সময় ছাতা ব্যবহারের চেষ্টা করা উচিৎ।

রাতের যত্ন 

রাতের স্কিনের যত্ন ও সকালের মতো অনুরুপভাবেই নিতে হবে। তবে রাতে সানব্লক লাগানো  লাগবে না আর ময়েশ্চারাইজার লাগানোর আগে সেরাম লাগাতে হবে।অর্থাৎ

  • ক্লিনজিং
  • টোনিং
  • সেরাম
  • ময়েশ্চারাইজিং

তবে সেরামটাই বা কী?

সেরাম ত্বককে টানটান করে, মসৃণ করে। আনইভেন স্কিন ঠিক করে চেহারার ঝলমলে ভাব ফিরিয়ে আনে। সেরাম মা্র্কেট  থেকেও কেনা যায় আবার চাইলে বাড়িতেও তৈরী করে নেয়া যায়। যদি বাড়িতেই বানাতে চান তবে দেখে নিন সেরাম তৈরির রেসিপি।

যা  যা  লাগবে

  • দুই চা চামচ গোলাপ জল
  • আধা চা চামচ গ্লিসারিন
  • এক চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল
  • আধা চা চামচ আমন্ড অয়েল অথবা দুই টা ভিটামিন  ই ক্যাপ্সুল

সবগুলি উপকরণ  একসাথে ভালোভাবে মিশিয়ে একটি ছোট কন্টেইনারে ভরে ফ্রিজে রাখুন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। একবার বানালে মিশ্রণটি এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

বিঃ দ্রঃ  

উপরের প্রত্যেকটি ধাপ অনুস্মরন করার সময় খেয়াল রাখতে হবে যেন এক একটি প্রডাক্ট লাগিয়ে অন্তত পাঁচ মিনিট অপেক্ষা করে অন্য ধাপটি  ফলো করা হয়। যাতে প্রডাক্টগুলো স্কিনে ভালোভাবে শোষিত  হয়।

 এভাবে সঠিক উপায়ে যত্ন নিলে এই শীতেও আপনি থাকবেন ঝলমলে জেল্লাময় ত্বকের অধিকারী।

ছবি - আবিউটিক্লাব ডট কম

লিখেছেন - সুমনা ফাল্গুনী

সম্পর্কিত লেখা

সূর্যরশ্মিতে ত্বকের সুরক্ষায় প্রসাধনী
ত্বক

সূর্যরশ্মিতে ত্বকের সুরক্ষায় প্রসাধনী

মানুষ সৌন্দর্যের পূজারী। বিশেষ করে ত্বকের সৌন্দর্য রক্ষায় আমরা কম বেশি সবাই সচেতন। এমনকি রূপচর্চা-ও করে ফেলি সময় পেলেই। একবার ভাবুন তো, এত যত্ন নেয়...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

আরও পড়ুন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

…