নিজেই তৈরি করুন 'হোয়াইটেনিং ডে ক্রিম'

sub-editor · Sep 22, 2016 · 1 min read

নিজেই তৈরি করুন 'হোয়াইটেনিং ডে ক্রিম'

হোয়াইটেনিং শব্দটিই অনেক লোভনীয়। সেজন্যই নাম না জানা, লেবেলবিহীন থেকে শুরু করে বিশ্বের বড় বড় প্রসাধন কোম্পানীও হোয়াইটেনিং প্রোডাক্ট বাজারে নিয়ে আসে। এতদিন হয়ত সবাই জেনে গেছেন তাদের অকার্যকারীতা আর লম্বা সময় পরে ত্বকের বারোটা বাজাতে এই একটি প্রসাধনীই যথেষ্ট। তাই বলে কি ধুলো, ময়লা, স্ট্রেস, রোদের ক্ষতিকারক রশ্মির কাছে হার মানতে হবে আমাদের? মোটেও না। প্রকৃতিতে দূষণ যেমন আছে তেমনি আছে লুকায়িত অনেক সমাধান; যা ঠিক উপায়ে ব্যবহার করতে পারলে আপনিও পেতে পারেন উজ্জ্বল-ফর্সা ত্বক। আজ আপনাদের জানাব কেমন করে ঘরে বসে হোয়াইটেনিং ডে ক্রিম তৈরি করবেন।

 [picture]

উপকরণ ও পরিমাণ:

- ১ টেবিল চামচ লেবুর রস - ৩ টেবিল চামচ গোলাপ জল - ১ টেবিল চামচ চন্দন গুঁড়া - ১ টেবিল চামচ শসা গুঁড়া - ১ টেবিল চামচ অর্গানিক মধু - ১/২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল - ১/২ টেবিল চামচ আলমন্ড অয়েল - ২ টা ভিটামিন ই ক্যাপ - ২-৩ ফোঁটা আরগান অয়েল - ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল - ৩-৪ টা জাফরান - ছাঁকনি - পরিষ্কার, এয়ার টাইট জার

যেভাবে তৈরি করবেন:

(১) শুরুতেই লেবুর রস বের করে নিন।

(২) অ্যালো প্লান্ট থেকে একটি অ্যালো ডাঁট কেটে ছুড়ি ও চামচের সাহায্যে ভেতরের জেলি বের করে নিন। আর না হলে প্রসেসড অ্যালো জেল  ও ব্যবহার করতে পারেন। যেমন- ‘Nature’s Republic Aloe Gel’ টাও ভালো।

(৩) ভালো ব্র্যান্ডের গোলাপ জল সংগ্রহ করুন।কিংবা নিজে বানিয়ে নিতে পারেন। নিজে বানিয়ে নিতে দেখে নিন গোলাপ জল তৈরির রেসিপি।

(৪) এক্সট্রা ভার্জিন, পিউর অয়েল সংগ্রহ করুন।

(৪) চন্দন ও শসা গুঁড়া করে নিন।নিজে বানিয়ে নিতে পারেন অথবা কিনেও নিতে পারেন।মশলার দোকানে ও অনলাইনে কেনা যাবে।

(৫) এবার লেবুর রস, গোলাপ জল, চন্দন ও শসার গুঁড়া ভালো মত মেশান।

(৬) হাতের তালুতে জাফরান কচলে নিন ও আগের মিশ্রণে মেশান।

(৭) মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।

(৮) এখন বাকি উপকরণগুলো যেমন মধু, অয়েল, অ্যালো জেল যোগ করে ভালো করে মেশাতে থাকুন।

(৯) ঘন, ক্রিমের মত পেষ্ট হয়ে গেলে পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন এবং ফ্রীজে রেখে দিন।

(১০) হয়ে গেল ঘরে তৈরি হোয়াইটেনিং ডে ক্রিম; যা ৫-৭ দিন ভালো থাকবে।

দিনের বেলা যেকোন সময় পরিষ্কার ত্বকে ব্যবহার করুন এ মিরাকল ডে ক্রিম। আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে ত্বককে করবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও টানটান।

কোথায় পাবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আরগান অয়েল এবং অ্যালোভেরা জেল ?

তেলগুলো সংগ্রহ করা কষ্ট সাপেক্ষ মনে হলে নিশ্চিন্তে আর নির্দ্বিধায় চলে যেতে পারেন ‘SAPPHIRE’-এ। সেখানে এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল, আরগান অয়েল এবং ন্যাচার রিপাব্লিক অ্যালো জেল কিনতে পাবেন সুলভে; যেগুলো আসলও বটে। এছাড়াও পাবেন সাজগোজের অনলাইন শপ-এও। আজ এ পর্যন্তই। সবারের সুসাস্থ্য ও সৌন্দর্য্য কামনায়  শেষ করছি। ব্যবহার করে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।

ছবি - দ্যাসিল্ভারট্রেজার ডট কম

লিখেছেন - রোজা স্বর্ণা

সম্পর্কিত লেখা

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?
চুল

এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল | পুরোটাই কি ধোঁকা?

২০০৭ সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে, নিউইয়র্ক আর আশেপাশের এলাকার কিছু অংশে অভিযান চালিয়ে আমেরিকার পুলিশ প্রচুর পরিমাণে ভেজাল এবং নকল খাদ্যদ্রব্য উদ্ধার করে...

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?
বিউটি টিপস

ত্বকের যত্নে ও নিখুঁত মেকআপ পেতে গোলাপ জলের ব্যবহার সম্পর্কে জানেন কি?

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে গোলাপ জলের জুড়ি নেই। ত্বকের যত্ন থেকে শুরু করে চুলের যত্নেও গ...

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!
চুল

ন্যাচার রিপাবলিক অ্যালো সুদিং জেল- একটি পয়সা উসুল পণ্য!

আজকে আমার অনেক প্রিয় একটি প্রোডাক্ট সম্পর্কে বলব। আমার স্কিন হচ্ছে এমন সেনসিটিভ যাতে প্রায় কিছুই ছোঁয়ানো যায় না। স্যুট না করলে সাথে সাথে ব্রণ উঠে যায়।...

ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল কতটা বেনিফিসিয়াল জানেন কি?
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে আরগান অয়েল কতটা বেনিফিসিয়াল জানেন কি?

স্কিন ও হেয়ার কেয়ারে আরগান অয়েল এখন বেশ জনপ্রিয়। বিভিন্ন প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্টে এই নামটা আমরা দেখে থাকি। আবার আলাদাভাবেও আরগান অয়েল পাওয়া যা...

আরও পড়ুন

স্কিন ক্যাফে আরগান অয়েল | তেলটির ৯টি উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
চুল

স্কিন ক্যাফে আরগান অয়েল | তেলটির ৯টি উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আজকে আমি যে প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখতে বসেছি, সেটা এখন বিউটি ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় নাম। প্রোডাক্টটি হলো আরগান অয়েল! স্কিন কেয়ার হোক, আর হেয়ার কেয়ারই হ...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

স্কিন হোয়াইটেনিং এর সেইফ ও ইফেক্টিভ সল্যুশন!
রিভিউ

স্কিন হোয়াইটেনিং এর সেইফ ও ইফেক্টিভ সল্যুশন!

রেগুলার স্কিনকেয়ার করার পরেও স্কিনটা কেমন যেন মলিন হয়ে যাচ্ছিলো। রেগুলার লাইফের স্ট্রেস, পল্যুশন এগুলোর কারণে স্কিনে তো নেগেটিভ ইমপ্যাক্ট পড়েই। স্কিন...

ডাবল হোয়াইটেনিং অ্যাম্পুল ব্যবহারে স্কিন হবে ফেয়ার ও ব্রাইট
রিভিউ

ডাবল হোয়াইটেনিং অ্যাম্পুল ব্যবহারে স্কিন হবে ফেয়ার ও ব্রাইট

‘তোমার মুখের ব্রণের দাগগুলো এখনও যায়নি? একি! ত্বক এমন নিষ্প্রাণ দেখাচ্ছে কেন? ফর্সা মানেই কি ফেয়ার স্কিন? তুমি বরং এক কাজ করো। একটা হোয়াইটেনিং ক্রিম ব...

…