চুলের জট ছাড়ানোর ১০টি উপায় জানেন কী?

নুজহাত ফারহানা · May 03, 2015 · 1 min read

চুলের জট ছাড়ানোর ১০টি উপায় জানেন কী?

চুলের জট ছাড়াতে যুদ্ধ করেন নি কখনও; লম্বা চুলের অধিকারী এমন মানুষ খুব কমই আছেন। আর শুষ্ক-রুক্ষ চুল হলে তো কথাই নেই, যুদ্ধ তখন মহাযুদ্ধে পরিণত হয়! প্রতিবার চুল আঁচড়াতে গেলেই ছিঁড়ে যায় একরাশ চুল! তবে কিছু স্মার্ট টিপস আছে চুলে জট লাগা এড়াতে। চলুন জেনে নেই চুলের জট ছাড়ানোর ১০টি উপায়!

চুলের জট ছাড়ানোর ১০টি উপায়

১. চুলের আগা ছাঁটুন নিয়মিত

চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে জট লাগে না। এছাড়া আপনার চুলের আগা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দু’টোই সামলানো যাবে।

২. কন্ডিশনার ব্যবহার করুন

প্রতিবার শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগান। এতে চুল মসৃণ ও নরম থাকবে, জট লাগাও প্রতিরোধ করবে।

৩. নিয়ম করে তেল লাগান

কুসুম গরম তেল নিয়মিত চুলে লাগানোর চেষ্টা করুন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন গোসলের আগ পর্যন্ত। এটা ডিপ কন্ডিশনিং এর কাজ করে। চুলের কিউটিকলের পরিচর্যাও করে এবং চুলের রুক্ষতা কমিয়ে চুলকে করে তোলে নমনীয়। মসৃণ চুলে তাই জট লাগে না।

৪. চিরুনি নয়, আঙুল ব্যবহার করুন

জট বাঁধলে চিরুনি বা ব্রাশের বদলে আঙুল দিয়ে ছাড়ানোর চেষ্টা করুন। আঙুল দিয়ে বিলি কেটে কেটে জট ছাড়িয়ে এরপর চিরুনি ব্যবহার করুন।

৫. বড় দাঁতের চিরুনি নিন

বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করুন। এতে চুল ছিঁড়ে যাবার আশংকা কম। তাছাড়া প্লাস্টিকের বদলে প্রাকৃতিক উপাদান; যেমন: কাঠের তৈরি চিরুনি হলে আরও ভালো হয়। আর মনে রাখবেন, ভেজা চুল কখনই আঁচড়াবেন না। কারণ তা নরম থাকে আর ছিঁড়ে যায়।

৬. নিচ থেকে শুরু করুন

জট ছাড়াতে জটের নিচের দিক থেকে শুরু করুন। কখনওই জট খুলতে চুলের দু’টি অংশ দু’দিক থেকে টান দেবেন না।

৭. সিরাম ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ। তাই জট ছাড়াতে তা খুব ভালো সাহায্য করে।

৮. বালিশের কভারে সুতি নয় সিল্ক ব্যবহার করুন

ঘুমনোর সময় আমরা প্রায় সবাই-ই সুতি কাপড়ের বালিশের কভার ব্যবহার করি। কিন্তু সুতি কাপড় আমাদের চুল থেকে আর্দ্রতা শুষে নিয়ে রুক্ষ করে ফেলে এবং চুলে স্থির বিদ্যুৎ তৈরি করে। এতে করে চুলে রুক্ষতা তৈরি হয়ে জট লাগার প্রবণতা বাড়ে। কিন্তু সিল্কের কাপড়ে সে সমস্যা হয় না।

৯. বেণী করে শ্যাম্পু করুন

সবসময় যে খোলা চুলেই শ্যাম্পু করতে হবে, এমন কোন কথা নেই। বরং বেণী করে চুলে শ্যাম্পু করলে ধীরে ধীরে বেণী খুলে আসে ধোয়ার সময়। যা মূলত ভেজা চুলের জট পাকানো থেকে রক্ষা করে।

১০. চুল খোলা রাখুন

সবসময় চুল বেঁধে রাখলেও কিন্তু তাতে জট বাঁধে। কাজেই বাড়িতে যখন থাকবেন; চেষ্টা করুন চুল খুলে রাখার। আর নিয়মিত চুল পরিষ্কার করে আঁচড়ে রাখুন। অবাধ্য চুলকে বশে আনার জন্য পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই।

টিপসতো নিলেন। এবার কাজে লাগিয়ে ফেলুন দেখি!

ছবিঃ সংগৃহীত - prismic.io

Products in this article

সম্পর্কিত লেখা

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

চুল পড়া কমাতে সঠিক চিরুনি ব্যবহার করছেন তো?
বিউটি টিপস

চুল পড়া কমাতে সঠিক চিরুনি ব্যবহার করছেন তো?

চুল পড়ার সমস্যা শুরু হতে পারে যে কোন বয়স থেকেই। ছেলে হোক বা মেয়ে হোক, এ সমস্যার ভুক্তভোগী যেন কমবেশি আমরা সবাই। চুলের যত্নে যে চিরুনিটি আপনি প্রতিদিন...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…