ঈদের বাজার সদাই | মাথায় রাখুন ৫টি গুরুত্বপূর্ণ টিপস

তাহসিন তারান্নু · Jun 14, 2018 · 1 min read

ঈদের বাজার সদাই | মাথায় রাখুন ৫টি গুরুত্বপূর্ণ টিপস

রহমত এবং বরকতের মাস রমজান শেষ হলেই ঈদ। এদিনে নানান রকম মজাদার খাবারের হুড়োহুড়ি লেগে যায়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই মিলে এই দিনটি পার করি নানান মুখরোচক খাবার খেয়ে। তাই ঈদের মুদি বাজার ক'দিন আগে থেকেই করে রাখাটা নিয়ম। কিন্তু আমরা কি ভুলে যাই, যে এসব জিভে জল আনা খাবার খেতে গিয়ে আমরা আমাদের স্বাস্থ্যের কথা অনেকটা এড়িয়েই যাই? কিছু জিনিস মাথায় রাখলে ঈদের দিনও রাখা যায় স্বাস্থ্যকর খাবারের আয়োজন। কোন ধরনের রান্নাতেই কোন মানা নেই, শুধু ঈদের বাজার সদাই করতে মাথায় রাখুন অল্প কিছু টিপস।

ঈদের বাজার সদাই করার ক্ষেত্রে ৫টি টিপস

১) ফুড লেবেল পড়ুন

যখনি মুদি দোকান বা বড় কোন ডিপারটমেন্টাল স্টোর-এ যাচ্ছেন, ফুড লেবেল পড়ে নিন। অর্থাৎ, আপনি যেটাই কিনছেন, তা বানানোর উপকরণ ও পরিপোষক পদার্থ (নিউট্রিয়েন্টস) পড়ে নিন। সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট, অ্যাডেড সুগার, এসব উপকরণ যে পণ্যগুলোতে সবথেকে কম, সেগুলো কিনুন।

২) ফ্রোজেন ফ্রুটস কিনুন

ফ্রেশ সবজি বা ফলমূল না পাওয়া গেলে ফ্রোজেন ফ্রুটস অথবা শুকনো ফল কিনে নিন। এগুলো বেশ কয়েকদিন রেখে দেয়া যায় এবং বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করতে পারবেন।

৩) ভোজ্য তেল কেনা

ঈদের জন্য তেল - shajgoj.com

খাবার তেল কেনার সময় অনেকেই আমরা অনেক স্বাস্থ্যতথ্য মাথায় রাখি না। বাজারে যা পাই তাই কিনে নিয়ে চলে আসি। কিন্তু বয়সের সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে দেখা দেয় বিভিন্ন রোগবালাই। আর হার্টের সমস্যা তার মধ্যে অন্যতম। তাই একটি স্বাস্থ্যকর ভোজ্য তেল হতে পারে আপনার সহায়ক। এক্ষেত্রে সাফোলা অ্যাকটিভ অয়েল হতে পারে একটি দারুন উদাহরণ। এতে ওরাইজেনল এবং ওমেগা ৩ বিদ্যমান যা খারাপ কোলেস্টেরল কমিয়ে আপনার হার্টকে রাখবে সুরক্ষিত। ভিটামিন এ, ডি ও ই ফ্যাট দ্রবণীয় কিছু ভিটামিন যা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। এটি ৮০% রাইস ব্র্যান্ অয়েল ও ২০% সয়াবিন অয়েলের সমন্বয়ে তৈরি যা হার্টকে ভাল রাখে, কোলেস্টেরল কমায়, কম তৈলাক্ত ও ভিটামিন ই-তে ভরপুর।

৪) সস, সালাদ ড্রেসিং দেখে কিনুন

সস, সালাদ ড্রেসিং কেনার সময় এসব পণ্যের গায়ে সোডিয়াম ও চিনির পরিমাণ দেখে কিনুন। মেয়োনেজের বদলে সালসা বা হট সস ব্যবহার করতে পারেন। বাজারে আজকাল লাইট মেয়োনেজ পাওয়া যায়। সেটিও কিনতে পারেন। অথবা নিজেও বাসায় তৈরি করে নিতে পারেন।

৫) পাস্তা বা রাইস হোল গ্রেইন দেখে কিনুন

ঈদে পাস্তা - shajgoj.com

পাস্তা বা রাইস কিনতে হলে হোল গ্রেইন (whole grain) দেখে কেনা ভালো। হোল গ্রেইনে থাকে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, আয়রন, জিংক, কপার, ম্যাগনেসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্টস যা হার্টের রোগ, টাইপ ২ ডায়াবেটিস, অতিরিক্ত ওজন থেকে নিরাপদে রাখতে সাহায্য করে। সাদা চালের পরিবর্তে ব্রাউন রাইসও কিনতে পারেন আর তৈরি করে ফেলতে পারেন ঈদের জন্য মজাদার অনেক রেসিপি।

এইতো! এসব ছোট ছোট কিছু তথ্য মাথায় রাখলে আপনি ও ঈদের  দিন কোন রকম টেনশন ছেড়ে মুখরোচক এবং একই সাথে স্বাস্থ্যকর খাবার উপহার দিতে পারেন পরিবার পরিজনকে।

শুভ হোক সকলের ইদ।

ঈদ মুবারাক!!

সম্পর্কিত লেখা

লাইফ স্টাইল

ঈদের আয়োজন | প্রস্তুতি হোক শুরু মাত্র ৫টি টিপসের মাধ্যমেই

মুসলমানদের ঘরে ঘরে রোজার পাশাপাশি চলছে ঈদের আয়োজনও। আর তাই ঘরের কর্তা-গিন্নীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হিসাব-নিকাশ করতে করতে, খরচপত্র সব নজরে থাকা চাইতো!...

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের কেনাকাটা | ৬টি টিপস মেনে শপিং হোক আনন্দময়

খরচের খাতায় বেশ বড়সড় হিসেব যোগ করার সময় আবার এসেছে বছর ঘুরে। সামনে ঈদ বলে কথা! যার যার সাধ্য মতন প্রস্তুতি নেয়া হবে ঈদের আয়োজন সম্পূর্ণ করতে। সাধ ও সা...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদের জামা | আনস্টিচড ড্রেস কোথায় কীভাবে বানাতে পারেন?

ঈদে চাই নতুন জামা! যারা ঈদে রেডিমেইড ড্রেস কেনেন তাদের খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। তবে যারা নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানিয়ে নিতে চান তাদের ঝামেলা...

আরও পড়ুন

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধা...

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট
গৃহসজ্জা

ঈদের প্রস্তুতি | মাত্র ৯টি টিপস মেনে উৎসব হোক পারফেক্ট

ঈদের দিন কোন পোশাক পরবেন, কীভাবে মেকআপ করবেন এসব বিষয়ে তো আগে থেকেই ঠিক করে রাখা হয়, তাই না? তবে এসবের পাশাপাশি এটাও মনে রাখা প্রয়োজন যে, ঈদের দিন আপন...

ঈদ স্পেশাল মেকাপ লুক | লং লাস্টিং বেইজ মেকাপ (পর্ব ১)
বেইজ মেকআপ

ঈদ স্পেশাল মেকাপ লুক | লং লাস্টিং বেইজ মেকাপ (পর্ব ১)

আর কয়েকদিন পরেই তো আসছে সেই প্রতিক্ষিত ঈদ। ঈদের তো প্রচুর দাওয়াত থাকবে, তো সেখানে একটু সাজগোজ না করে গেলে চলে? তাছাড়া ঘোরাঘুরি তো থাকছেই। ঈদ ঈদ ব্যাপ...

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?
সুস্থতা

কাঁধ নাড়াতে অসহ্য ব্যথা! ফ্রোজেন শোল্ডার রোগে ভুগছেন না তো?

রওশন আরা বেশ কিছুদিন ধরে কাঁধের ব্যথায় ভুগছেন। ব্যথার মেডিসিন খেয়েছেন, এতে ব্যথা কিছুটা কমে বটে কিন্তু পুরোপুরি সেরে যায় না। হাত নাড়াতে গেলেই ব্যথা চর...

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে
গৃহসজ্জা

ঈদে ঘর সাজাতে পারেন উৎসবের আমেজে ৬টি উপায়ে ভিন্নরূপে

ঘর মানেই নিজের একান্ত একটা জায়গা যেখানে দিন শেষে একটু স্বস্তিতে সময় কাটানো যায়। কমবেশি সব মানুষই চায় তার ঘরটাকে একটু নিজের মতন করে সাজাতে-গুছাতে। আর স...

…