হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!

রোজা স্বর্ণা · Jul 08, 2013 · 1 min read

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!

এক জোড়া সুন্দর বাহু যেমন আপনার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে, তেমনি হাতের মেদ সমস্যা হয়ত আপনার সুন্দর থাকার সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিতে পারে। কারো কারো শরীরের সব জায়গার ফিটনেস ঠিক থাকলেও শুধু হাত অস্বাভাবিক মোটা হতে দেখা যায়। সেক্ষেত্রে নির্ধারিত কিছু এক্সারসাইজের মাধ্যমে হাতের মেদ সমস্যা নিয়ন্ত্রণে আনা যায় সহজেই। আসুন জেনে নেই হাতের বাড়তি মেদ কমাতে কোন ধরণের  ব্যায়াম আপনার করতে হবে।

হাতের বাড়তি মেদ সমস্যা সমাধানে কিছু ব্যায়াম

১. বাইসেপ কার্লস

হাতের মেদ কমাতে বাইসেপ কার্লস - shajgoj.com

আর্ম ফ্যাট বা হাতের বাড়তি মেদ কমাতে এটি সবচেয়ে সহজ ও পরীক্ষিত উপায়। এটি হাতের মেদ কমিয়ে হাতের আকার ও গঠন পাতলা ও সুগঠিত করে। এজন্য একটি ডাম্বেল বা ভারী ওজনের কোন বস্তুকে দুই হাত দিয়ে উপরে উঠানোর চেষ্টা করুন। ডাম্বেলটি আপনার মুখের নিচ পর্যন্ত উঠাতে পারেন। মনে রাখবেন এক বারেই দুই হাত দিয়ে তুলুন, প্রতিবার ৫-১০ বার করুন।

২. পুশ আপ

হাতের মেদ কমাতে পুশ আপ - shajgoj.com

হাতের বাড়তি মেদ কমানোর জন্য পুশ আপ হচ্ছে সবচেয়ে পরিচিত একটি অনুশীলন। এটি সবচেয়ে ভালো এবং সবচেয়ে সহজ একটি উপায়, কেননা যে কোন জায়গাতেই এটি অভ্যাস করা যায়। একটি সমতল জায়গায় দুই হাতে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন। তারপর হাতের উপর সমস্ত শরীরের ভর রেখে উঠার চেষ্টা করুন। পুনরায় করুন। এভাবে ১৫-২০ বার করতে থাকুন।

৩. ট্রাইসেপস কার্লস

হাতের মেদ কমাতে ট্রাইসেপস কার্লস - shajgoj.com

হাতের মেদ কমাতে এই আসনটির-ও জুড়ি নেই। এ জন্য একটি টেবিল বা চেয়ারের সাহায্যের প্রয়োজন। হাত দুটিকে পেছনের দিকে নিয়ে যান, টেবিল /চেয়ারটি যেন সেদিকে থাকে যেদিকে হাত থাকবে। এবার টেবিল/চেয়ারটিতে হাতের ভর দিয়ে শরীরের বাকি অংশ সামনের দিকে টান টান করে দিন। এভাবে কয়েক বার করুন।

৪. রিভার্স কার্লস

রিভার্স কার্লস - shajgoj.com

যাদের সম্পূর্ন হাতের তুলনায় আর্ম বেশি মোটা তাদের জন্য এই আসনটি উপযোগী। এক্ষেত্রে দুটি ডাম্বেল প্রয়োজন। দুই হাতে দুটি ডাম্বেল বা পূর্বের মত ভারী কোন জিনিস (পানিভর্তি বোতলও হতে পারে) উঠানোর চেষ্টা করুন। যত উপরে পারেন উঠান ,আবার নিচে নামান। এভাবে প্রতি হাতে ১০-১৫ বার করে করুন।

৫. ওয়েট লিফটিং

ওয়েট লিফটিং - shajgoj.com

এটি একটি সাধারণ অনুশীলন। কম বেশি সবাই এর ব্যাপারে জানে। বেশ ভারী কোন বস্তুকে দুই হাত দিয়ে উঠিয়ে মাথার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা টিভিতে অ্যাথলেট দের যেমন করতে দেখি তেমন। ছবির মত করে করতে চেষ্টা করুন। তবে শুরুতেই খুব বেশি ভারী বস্তু উঠাতে যাবেন না, এতে আহত হওয়ার আশংকা থাকে।

অনুশীলন গুলো নিয়মিত চর্চা করে যান, আশা করি কাঙ্খিত ফল পাবেন অচিরেই।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা
ফিটনেস

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা

কোনো দাওয়াতের আগে মনে হলো ছোট হাতার ব্লাউজ দিয়ে শাড়ি পরবেন, অথবা দোকানে গিয়ে ছোট হাতার কোন জামা দেখে খুব পছন্দ হয়ে গেলো বা হয়তো গরমের দিনে একটু ছোট হা...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

আরও পড়ুন

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

আপার বেলি ফ্যাট | কারণ ও পেটের মেদ কমাতে ৫টি কার্যকরী ব্যায়াম

আপার বেলি ফ্যাট আমাদের জীবনের কমন একটা সমস্যা। এ সমস্যায় আমাদের উপরের পেটে চর্বি জমে কোমরের সাইজ নষ্ট করে দেয়। পেট ফুলে থাকার কারণে আমাদের কোন ড্রেসই...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে কার্যকর ৭টি ব্যায়াম জানেন কি?
ফিটনেস

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে কার্যকর ৭টি ব্যায়াম জানেন কি?

অতিরিক্ত ওজনের কারণে, বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের-ই ব্রেস্ট এর শেইপ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমানোর ব্যায়ামের পাশাপাশি যদি chest muscles strengthening ব...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

বগলের কালো দাগ দূর করার ৮টি ঘরোয়া উপায় জানেন কি?

কীভাবে আন্ডার আর্ম বা বাহুর নিচের কালো দাগ দূর করবেন তাই ভাবছেন? আন্ডার আর্ম বা বগলের কালো দাগ এর কারণে স্লিভলেস ড্রেস পরা যায় না। শুধু তাই নয়, সুইম...

…