ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে কার্যকর ৭টি ব্যায়াম জানেন কি?

সাবরিনা · Jul 09, 2013 · 1 min read

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে কার্যকর ৭টি ব্যায়াম জানেন কি?

অতিরিক্ত ওজনের কারণে, বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের-ই ব্রেস্ট এর শেইপ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমানোর ব্যায়ামের পাশাপাশি যদি chest muscles strengthening ব্যায়ামগুলো করা যায় তাহলে আপনি আবার আপনার ব্রেস্ট এর শেইপ ঠিক অবস্থায় নিয়ে আসতে পারবেন। এই ব্যায়ামগুলো করতে আপনার যা যা লাগবে -

(১) বেঞ্চ ও বল

(২)  ডাম্বেল অথবা মাঝারি আকারের পানি ভর্তি বোতল

(৩) চেয়ার

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে ব্যায়াম

১) Aerobic এক্সারসাইজ

ওজন কমানোর জন্য প্রতিদিন Aerobic এক্সারসাইজ করুন। অন্তত ১ ঘন্টা খুব energetic ব্যায়াম গুলো করুন আর সেটাতে কষ্ট হলে অন্তত ২ ঘন্টা ধরে হালকা ব্যায়ামগুলো করুন। এর জন্য আপনি gym এ যেতে পারেন যেমন - ঢাকায় persona health এ Aerobic এক্সারসাইজ করানো হয়। আবার Aerobic এক্সারসাইজ এর ভিডিও ডাউনলোড করে বাসায় নিজে নিজে সেটা দেখে দেখে করতে পারেন। তাছাড়া মার্কেটেও পাওয়া যায়।

২) ডিক্লাইন পুশ-আপ

যতক্ষণ পারেন ডিক্লাইন পুশ আপ করতে থাকুন। ২ হাতে ভর দিয়ে উপুড় হয়ে শুয়ে পড়ুন। আপনার পা দুইটি একটু উঁচু স্থানে থাকবে। যেমন- অল্প উঁচু বেঞ্চ, কোন বল, সোফা, সিড়ি। তারপর হাতের উপর সমস্ত শরীরের ভর রেখে উঠার চেষ্টা করুন।

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে ডিক্লাইন পুশ আপ - shajgoj.com

এভাবে হাতের উপর ভর দিয়ে আপনার শরীরকে উপরে উঠাবেন এবং নীচে নামাবেন। প্রথম দিন খুব বেশি করবেন না। প্রথম দিন ৫ বার করতে পারেন। পরের দিন ১০ বার করবেন। এভাবে একটু একটু করে বাড়াবেন।

৩) ডাম্বেল পুল-ওভার

২ হাত দিয়ে ডাম্বেল ধরে একটি বেঞ্চে বা অন্য কোন শক্ত জায়গায় সোজা হয়ে শুয়ে পড়ুন। প্রথমে আপনার হাত ২ টি ডাম্বেল সহ সরাসরি বুকের উপর বরাবর তুলে ধরবেন।

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে ডাম্বেল পুল ওভার - shajgoj.com

আপনার বাহু ২টি সোজা থাকবে। এবার কনুই সামান্য বাঁকা করে ডাম্বেল আপনার মাথার উপর দিয়ে নামিয়ে মাথার পেছন দিকে নেয়ার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কোন ব্যথা অনুভব না করেন। এরপর আবার ডাম্বেল ২ হাতে ধরে উঠিয়ে আগের অবস্থায় নিয়ে আসুন। এভাবে প্রতিদিন ১৫-২০ বার করতে থাকুন। আপনি চাইলে সময়ের সাথে সাথে ব্যায়ামটির পরিমাণ আরো বাড়াতে পারেন।

৪) Isometric চেস্ট প্রেস

একটি চেয়ারে বসে পড়ুন। এবার ২ হাত বুকের সামনে এনে এক হাতের আঙ্গুলের ফাঁকে অন্য হাতের আঙ্গুল রেখে সমান ভাবে এক হাত দিয়ে অপর হাতে চাপ দিতে থাকুন। এভাবে ১০ সেকেন্ড চাপ দিয়ে ২ হাত একত্রিত করে রাখুন। ৫ সেকেন্ডের জন্য হাত ২ টি ছেড়ে দিন এবং এরপর আবার আগের মত করুন। খেয়াল রাখবেন যেন আপনার chest muscle এ প্রেশার পড়ে। আপনি ২ হাতে বল ধরে বলে চাপ প্রয়োগের মাধ্যমেও এটি করতে পারেন।

৫) ওয়াল পুশ-আপ

একটি দেয়ালের দিকে মুখ করে দেয়াল থেকে ২ ফুট দূরে দাঁড়ান। আপনার ২ হাত এমন ভাবে দেয়ালে রাখুন যেন হাত আপনার কাঁধ এর সাথে সমান্তরাল অবস্থানে থাকে।

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে ওয়াল পুশ আপ - shajgoj.com

হাঁটু ভাজ করবেন না। এবার বুকডন দেয়ার মত হাতের উপর ভর দিয়ে শরীর কে দেয়ালের দিকে নামান আবার ২ হাতে ভর দিয়ে আগের অবস্থানে চলে আসুন। এভাবে প্রতিদিন ১৫-২০ বার করুন। আপনি খেয়াল করবেন যেন আপনার chest muscle এ প্রেশার পড়ে।

৬) আর্ম সার্কেলিং

২ হাত সামনে থেকে পেছনের দিকে ঘুরিয়ে আনুন ৫ বার। আবার পেছন থেকে সামনে ঘুরিয়ে আনুন ৫ বার। ২ হাত একসাথে না করে একবার ডান হাত তারপর বা হাত - এভাবেও করতে পারেন। প্রথম দিন ৫ বার, পরের দিন ১০ বার এভাবে বাড়াতে থাকবেন।

৭) চেস্ট ফ্লাই

২ হাতে হালকা ডাম্বেল নিয়ে হয়ে শুয়ে পড়ুন। এবার নীচের ছবিতে যেভাবে দেখালো হয়েছে সেভাবে কনুই হালকা বাঁকা করে ডাম্বেল গুলো সহ হাত উপরে তুলে নিয়ে  বুকের উপর নিয়ে আসুন একসাথে।

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে চেস্ট ফ্লাই - shajgoj.com

১০ সেকেন্ড এভাবে থেকে আবার ডাম্বেল সহ ২ হাত ২ পাশে ছড়িয়ে দিন। আবার বুকের কাছে নিয়ে আসুন। এভাবে প্রতিদিন ২০ মিনিট করবেন।

ব্রেস্ট এর শেইপ ঠিক রাখতে উপরের এই কয়টি ব্যায়াম নিয়মিত করতে থাকুন। প্রথম দিকে অল্প সময় করবেন এবং প্রতিদিন একটু একটু করে সময় বাড়াবেন। এতে আপনার শরীর এই ব্যায়ামে অভ্যস্ত হয়ে উঠবে আর আপনার কোন ব্যথা হবে না, ব্রেস্ট এর শেইপ ঠিক হওয়ার যে লক্ষ্য তাও পূরণ হবে।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!
ফিটনেস

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!

এক জোড়া সুন্দর বাহু যেমন আপনার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে, তেমনি হাতের মেদ সমস্যা হয়ত আপনার সুন্দর থাকার সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিতে পারে। ক...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?

সদ্য মা হয়েছেন নামিরা। নিয়মিত ব্রেস্ট ফিডিং করাতে হয় বলে আউটফিটের নিচে স্যুইটেবল কোনো ইনার ওয়্যার তিনি খুঁজে পাচ্ছিলেন না। ব্রেস্ট স্যাগি হয়ে যাবে কিন...

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

রেগুলার ব্রা vs পুশ-আপ ব্রা | সঠিক ইনার ওয়্যার কীভাবে সিলেক্ট করবেন?

রেগুলার ব্রা আর পুশ-আপ ব্রা, এই দু’টার মধ্যে আসলে পার্থক্য কী আর কখন কোনটা ইউজ করতে হবে, এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা। আমাদের অ্যাকটিভিটি আর আউটফি...

আরও পড়ুন

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা
ফিটনেস

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা

কোনো দাওয়াতের আগে মনে হলো ছোট হাতার ব্লাউজ দিয়ে শাড়ি পরবেন, অথবা দোকানে গিয়ে ছোট হাতার কোন জামা দেখে খুব পছন্দ হয়ে গেলো বা হয়তো গরমের দিনে একটু ছোট হা...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?

বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে। কিন্তু উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে...

ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসে ৪টি ধাপেই করুন সেলফ এক্সামিনেশন
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসে ৪টি ধাপেই করুন সেলফ এক্সামিনেশন

‘ব্রেস্ট ক্যান্সার’ এখন এক আতংকের নাম। প্রাথমিক পর্যায়ে যদি এই ক্যান্সার শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয়, তাহলে কিন্তু মৃত্যুঝুঁকি অনেকটাই কম...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্ট ঝুলে পড়ার কারণ ও সমাধান
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ব্রেস্ট ঝুলে পড়ার কারণ ও সমাধান

দিন দিন আমার ব্রেস্ট ঝুলে যাচ্ছে, দেখতে খুবই বাজে লাগে! এখন আমি কী করব? প্রশ্নটি আমরা প্রায়ই শুনে থাকি। এতে আতঙ্কিত বা মন খারাপ করার কিছু নেই। অনেক কা...

…