ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসে ৪টি ধাপেই করুন সেলফ এক্সামিনেশন

ডাঃ মারুফা আক্তার · Aug 06, 2023 · 1 min read

ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসে ৪টি ধাপেই করুন সেলফ এক্সামিনেশন

‘ব্রেস্ট ক্যান্সার’ এখন এক আতংকের নাম। প্রাথমিক পর্যায়ে যদি এই ক্যান্সার শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয়, তাহলে কিন্তু মৃত্যুঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসেই সেলফ এক্সামিনেশন করতে পারেন খুব সহজে। জানিয়ে রাখি, এটি কিন্তু ক্লিনিক্যাল পরীক্ষা বা ম্যামোগ্রামের বিকল্প না। কিন্তু প্রাথমিক ধাপে আপনি নিজে ব্রেস্টের অস্বাভাবিকতাগুলো আইডেন্টিফাই করতে পারবেন কিছু লক্ষণ দেখে। চলুন জেনে নেই বিস্তারিত।

কেন করবেন?

ব্রেস্ট ক্যান্সার এমন এক প্রাণঘাতি রোগ যাতে প্রতিবছর আমাদের দেশের হাজারো নারী আক্রান্ত হচ্ছেন। যদিও ব্রেস্ট ক্যান্সার নারীদের মধ্যে বেশি দেখা যায়, তবে পুরুষদেরও এই রোগ হতে পারে কিন্তু বেশ রেয়ার। পারিবারিক ইতিহাস অর্থাৎ মা-নানী ও রক্তের সম্পর্কের কারো যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে আপনারও ব্রেস্ট ক্যান্সারের উচ্চ ঝুঁকি রয়েছে বলে ধরে নিতে হবে। এমন ব্যক্তিদের জন্য নিয়মিত এই পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। কারণ, প্রাথমিক ধাপে আইডেন্টিফাই করা গেলে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি নিরাময় করা সম্ভব।

কখন করবেন?

২০ বছর বয়স থেকেই প্রতি মাসে একবার নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা উচিত। প্রতি মাসে একবার, মাসিক শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে পরীক্ষা করলে ভালো হয়। কারণ সে সময় ব্রেস্ট কিছুটা হালকা থাকে এবং ব্যথা কম হয়। এছাড়াও অস্বাভাবিকতা বা   অস্বস্তি অনুভূত হলে যেকোনো সময়ই নিজে ঘরে বসে প্রাথমিকভাবে এই পরীক্ষা করা যায়। গবেষণা থেকে জানা যায়, ৪৫/৫০ বছরের পর নারীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসে সেলফ এক্সামিনেশন

ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে সেলফ এক্সামিনেশন

১ম ধাপ

পর্যাপ্ত আলোয় আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধ সোজা করুন, জামা খুলে নিতে হবে এই পরীক্ষার জন্য। দুই হাত কোমরে চাপ দিয়ে দাঁড়াতে হবে, যাতে বুকের মাংসপেশি টানটান হয়। এবার এই বডি পার্টের দিকে তাকান এবং লক্ষ্য করুন উভয় ব্রেস্টের আকৃতিতে কোনো পার্থক্য চোখে পরছে কিনা। এরপর কোথাও কোনো গোটা, রক্তক্ষরণ, পুঁজ, স্কিনের কোনো পরিবর্তন (রঙ বদলে যাওয়া, ফোলা কিংবা কুঁচকে যাওয়া), টোল পড়া নিপল বা অন্য কোনো অস্বাভাবিকতা চোখে পড়ছে কিনা।

২য় ধাপ

এবার আয়নার সামনে দুই হাত উচু করে এবং সোজা নিচের দিকে ছেড়ে দিয়ে ১ম ধাপে উল্লেখিত বিষয়গুলো পুনরায় লক্ষ্য করুন।

৩য় ধাপ

এবার আয়নার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই লক্ষ্য করুন (আঙুলের সাহায্যে নিপল হালকা চাপ দিন) কোনো তরল জাতীয় (পানির মতো, হলদে অথবা রক্ত) কিছু বের হচ্ছে কিনা।

৪র্থ ধাপ

আপনি বেডে শুয়ে এই পরীক্ষাটি করতে পারেন। এই ধাপে আপনার ডান হাত দিয়ে বাম সাইডে হালকা চাপ দিন। এক্ষেত্রে হাতের মাঝের তিন আঙুল একসঙ্গে ব্যবহার করুন (হাতের তালু নয়)। সমগ্র এরিয়া ঘড়ির কাটার দিকে একবার, ঘড়ির কাটার বিপরীত দিকে একবার এবং উপর থেকে নিচে ও নিচে থেকে উপরে একবার করে অনুভব করুন। এভাবে ব্রেস্ট এরিয়া পরীক্ষা করুন। একইভাবে বাম হাত দিয়ে ডান সাইড পরীক্ষা করুন। এই পরীক্ষাটি চাইলে শাওয়ারের সময়ও করতে পারেন।

কখন যাবেন চিকিৎসকের কাছে?

চিকিৎসকের সাথে কনসাল্টেশন

ঘরে বসে নিজে পরীক্ষা করার সময় যদি নিম্ন লিখিত পরিবর্তনের কোনোটি লক্ষ্য করেন তাহলে দ্রুত একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে।

  • যদি এই এরিয়াতে কোনো চাকা, দলা বা পিন্ড জাতীয় কিছু অনুভূত হয় যা ব্রেস্টের অন্য অংশ থেকে আলাদা
  • আন্ডারআর্মের কাছে যদি শক্ত কোনো পিন্ড বা ফোলাভাব দেখতে পান
  • ব্রেস্টের আকার, আকৃতি বা ত্বকের টেক্সচারের পরিবর্তন লক্ষ্য করলে
  • ব্রেস্টে ফোলাভাব, লালচে ছোপ, ক্ষত দেখা দিলে
  • এই এরিয়াতে ক্রমাগত ব্যথা বা অস্বস্তি থাকলে
  • ব্রেস্টের কোথাও কোনো ডিম্পল বা কোনো অংশ ভেতরে ঢুকে গেলে
  • নিপল থেকে রক্ত বা পুঁজ বের হলে

করণীয়

ম্যামোগ্রাফি হলো ব্রেস্ট ক্যান্সারের জন্য সবচেয়ে সাধারণ স্ক্রিনিং টেস্ট। চিকিৎসকের পরামর্শে ম্যামোগ্রাফি, রেডিওলজি ও ইমেজিং পরীক্ষা (আল্ট্রাসনোগ্রাফি, এমআরআই) করা যেতে পারে। এসব পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা দেখা দিলে এফএনএসি (FNAC) অথবা কোর বায়োপসি করে রোগ শনাক্ত করা হয়।

ম্যামোগ্রাফি

ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে ঘরে বসে কীভাবে পরীক্ষা করা যায়, সেটা জানা হয়ে গেলো। ব্রেস্টে এই ধরনের পরিবর্তন ক্যান্সারজনিত সমস্যা নাও হতে পারে। টিউমার বা অন্য কোনো রোগও হতে পারে, তবে সঠিকভাবে রোগ নির্ণয় করা প্রয়োজন। ক্যান্সার প্রাথমিক স্টেজে নির্ণয় করতে পারলে ও চিকিৎসা চললে রোগীর পুরোপুরি সুস্থ হওয়া ও স্বাভাবিক জীবনে ফেরত আসা সম্ভব৷

আগেই বলেছি যে ঘরে বসে নিজের করা এই পরীক্ষাগুলো ক্লিনিক্যাল পরীক্ষা বা ম্যামোগ্রামের বিকল্প না, তবে প্রাথমিক শনাক্তকরণের ক্ষেত্রে এটি একটি মূল্যবান হাতিয়ার হতে পারে। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

ছবি- সাটারস্টক, japan times

সম্পর্কিত লেখা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?

বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে। কিন্তু উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ম্যাটারনিটি ব্রা চুজ করার ক্ষেত্রে কমফোর্ট ও হেলথ ইস্যু কেন জরুরি?

সদ্য মা হয়েছেন নামিরা। নিয়মিত ব্রেস্ট ফিডিং করাতে হয় বলে আউটফিটের নিচে স্যুইটেবল কোনো ইনার ওয়্যার তিনি খুঁজে পাচ্ছিলেন না। ব্রেস্ট স্যাগি হয়ে যাবে কিন...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

আরও পড়ুন

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

মেয়েদের স্তনে চাকা হওয়ার ৭টি কারণ ও ডাক্তারি পরামর্শ জানেন কি?
সুস্থতা

মেয়েদের স্তনে চাকা হওয়ার ৭টি কারণ ও ডাক্তারি পরামর্শ জানেন কি?

মেয়েদের স্তনে চাকা বা ব্রেস্টে চাকা অনুভুত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয়। তবে ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার এ ধারণা করাটা ভুল। ক্যান্সার ছাড়া...

ব্রেস্ট ঝুলে পড়ার কারণ ও সমাধান
অন্তর্বাস ১০১ | Lingerie 101

ব্রেস্ট ঝুলে পড়ার কারণ ও সমাধান

দিন দিন আমার ব্রেস্ট ঝুলে যাচ্ছে, দেখতে খুবই বাজে লাগে! এখন আমি কী করব? প্রশ্নটি আমরা প্রায়ই শুনে থাকি। এতে আতঙ্কিত বা মন খারাপ করার কিছু নেই। অনেক কা...

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?
সুস্থতা

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্...

ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার নয়
সুস্থতা

ব্রেস্ট লাম্প (চাকা) মানেই ক্যান্সার নয়

ব্রেস্ট লাম্প বা ব্রেস্টে চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয়। তবে ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয়। ক্যান্সার ছাড়াও ব্রেস্টে বিভিন্ন ক...

…