থুতনিতে মেদ কমাতে ৩টি ফেসিয়াল এক্সারসাইজ

নাহার · Sep 04, 2013 · 1 min read

থুতনিতে মেদ কমাতে ৩টি ফেসিয়াল এক্সারসাইজ

ডাবল চিন বা থুতনিতে মেদ জমা সমস্যা অনেকের কাছেই আতঙ্কের মতো একটা জিনিস। বিশেষত যারা তাদের চেহারা নিয়ে অতি সতর্ক থাকেন সবসময়। এটি হচ্ছে বার্ধক্যের সবচেয়ে কমন একটি লক্ষণ। এটি অন্যান্য কিছু কারণেও হতে পারে, যেমন বংশগত এবং এমন অস্বাস্থ্যকর ডায়েট যাতে ফ্যাট এবং ক্যালরির পরিমাণ খুব বেশি থাকে। যখন শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়, তখন এর ছাপ মুখে গিয়েও পড়তে দেখা যায়। যার ফলে মুখে এবং থুতনির নীচে অতিরিক্ত চর্বি জমা হয়ে চেহারার আকার নষ্ট হয়ে যায়। আর থুতনিতে মেদ কমাতে সবচেয়ে সহজ এবং সুলভ উপায় হচ্ছে ফেসিয়াল বা মুখের এক্সারসাইজ। আপনাদের সুবিধার জন্য কিছু ফেসিয়াল এক্সারসাইজ দেয়া হলো যা মুখের অতিরিক্ত মেদ কমিয়ে মুখের গঠন ঠিক রাখতে সাহায্য করে।

থুতনিতে মেদ জমা সমস্যা সমাধানে এক্সারসাইজ

এক্সারসাইজ ০১

ঘরের এক জায়গায় সোজা হয়ে দাঁড়ান। এরপর আপনার মুখ এমন ভাবে পিছনে নিন যাতে মুখটি সিলিং এর দিকে আড়াআড়ি ভাবে থাকে। এখন ঠোঁট প্রসারিত করে সিলিং এর দিকে কিস্ করার মতো করুন। এভাবে ৫ সেকেন্ড রাখুন। ৫ বার পুনরাবৃত্তি করুন। এক্সারসাইজটি করার সময় মুখের অন্যান্য যে মাসল গুলো ব্যবহার হয় না সেগুলো যতটা সম্ভব রিল্যাক্সড রাখার চেষ্টা করবেন।

এক্সারসাইজ ০২

এই এক্সারসাইজ বসে বা দাঁড়িয়ে যেকোন পজিশনে করা যায়। মেরুদন্ড এবং মুখ সোজা করে বসুন। এরপর নীচের ছবির মতো করে মাথা ধীরে ধীরে এক ঘাড় থেকে আরেক ঘাড়ের দিকে আবর্তিত করুন। এটি এমনভাবে করতে হবে যাতে একটি পূর্ণ সার্কেলের মত হয়। আর যদি ঘাড়ে ব্যথা অনুভব করেন তাহলে সেমি সার্কুলার গতিতে করতে পারেন। এভাবে ৩-৫ বার করুন। তবে এই এক্সারসাইজ করার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না।

এক্সারসাইজ ০৩

ফ্লোরে জোর আসনে বসুন। এখন বাম হাতটি কোমর থেকে ১০ ইঞ্চি দূরে ফ্লোরের উপর রাখুন। আঙ্গুল গুলোর উপর খুব জোরে ভর দিবেন না। এবার ডান হাত এবং তালু সোজা করে উপরে উঠান এবং ধীরে ধীরে হাত বাঁকা করে বা দিকের কান ধরুন।এ অবস্থায় মাথা ধীরে ধীরে ডান কাঁধের দিকে ঝুকান এবং বেশি না ঝুকিয়ে সেখানে হালকা চাপ দিন। এখন বাম হাত ফ্লোর থেকে উঠিয়ে বাম হাতের উপরের বাহুতে রাখুন এবং সেখানে হালকা চাপ দিন। এ অবস্থায় ১০ সেকেন্ড পর্যন্ত থাকুন। ঠিক একই ভাবে ডান হাতটি কোমর থেকে ১০ ইঞ্চি দূরে রাখুন এবং বা হাত দিয়ে ডান কান ধরুন এবং উপরের প্রক্রিয়াটি পুনরায় করুন।

থুতনিতে মেদ জমা সমস্যা সমাধানে কিছু টিপস

১) ডাবল চিন থেকে রক্ষা পেতে হলে ডায়েটে কিছু পরিবর্তন আনতে হবে। জাংক ফুড, ফাস্ট ফুড এবং অন্যান্য খাবার যা ক্যালরি এবং ফ্যাটে পরিপূর্ণ সেগুলো খাবারের লিস্ট থেকে বাদ দিতে হবে।

থুতনিতে মেদ জমা সমস্যা সমাধানে ভিটামিন ই সমৃদ্ধ খাবার - shajgoj.com

২) সপ্তাহে অন্তত ৩ দিন তৈলাক্ত মাছ খাবারের লিস্টে রাখুন। মাছের ওমেগা ৩ এবং ওমেগা ৬ তেল মুখের ইলাস্টিসিটি ইম্প্রুভ করে।

৩) খাবারের তালিকায় ভিটামিন ই সমৃদ্ধ খাদ্য যেমন ব্রাউন রাইস, বার্লি, মটরশুঁটি, আপেল এবং সবুজ শাক সবজি রাখার চেষ্টা করুন।

৪) দিনে কয়েকবার সুগার ফ্রি চিউইং গাম চিবাতে পারেন।

৫) খাবারে লবণের পরিমাণ কমান এবং খাবার খাওয়ার সময় ভালো মতো চিবিয়ে খান।

৬) এছাড়াও প্রতিদিন ১ ঘণ্টা শারীরিক এক্সার্সাইজ এবং ২০ মিনিট মুখের এক্সার্সাইজ করার অভ্যাস করুন।

ছবিঃ সংগৃহীত - .patientpop.com

   

সম্পর্কিত লেখা

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ
ফিটনেস

মুখের রিংকেল দূর করতে সহজ কিছু ফেসিয়াল এক্সারসাইজ

বয়স ত্রিশ পার করলেই আস্তে আস্তে মুখে বলিরেখা দেখা দিতে শুরু করে। চোখের চারপাশে, কপালে, মুখে স্মাইল লাইনের আবির্ভাব শুরু হয়ে যায়। কেননা ৩০ এর পরে শরীরে...

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!
ফিটনেস

মুখের মেদ কমানোর ৪টি ব্যায়াম!

একটা ব্যাপার খেয়াল করেছেন, অনেকরই শরীরে মেদ বাড়লেই সবার আগে মুখেই তার প্রভাব পড়তে শুরু করে। ফলে মুখ ভারী দেখায়, গাল ফুলে যায়, বিশেষত থুতনির কাছে...

আরও পড়ুন

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা
ফিটনেস

আর্ম ফ্যাট নিয়ে আর নয় বিড়ম্বনা

কোনো দাওয়াতের আগে মনে হলো ছোট হাতার ব্লাউজ দিয়ে শাড়ি পরবেন, অথবা দোকানে গিয়ে ছোট হাতার কোন জামা দেখে খুব পছন্দ হয়ে গেলো বা হয়তো গরমের দিনে একটু ছোট হা...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

…