হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ৩টি যোগাসন

রিভা খান · Dec 26, 2019 · 1 min read

হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে ৩টি যোগাসন

আমাদের দৈনন্দিন জীবনে ব্যায়াম এমন একটি উপায় যার সাহায্যে অনেক শারীরিক সমস্যার সমধান হয়ে যায় খুব সহজেই। ভোজন রসিক বাঙালীর প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে প্রচুর তেল-মসলাদার খাবার। আর এ কারণে খুব স্বাভাবিকভাবে প্রায় সব বয়সী মানুষের মধ্যে কমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। আর সেগুলোর মধ্যে অন্যতম হলো- হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য। তাই আজকে আমি হজম শক্তি বৃদ্ধিতে যোগাসন করার উপায় ও উপকারিতার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে কয়েকটি যোগব্যায়ামের আসন নিয়ে আলোচনা করবো। আশা করছি যোগাসনের এই পদ্ধতিগুলো সঠিকভাবে প্রতিদিন অনুসরণ করলে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশে কমে যাবে। চলুন এবার তবে জানা যাক!

হজম শক্তি বৃদ্ধিতে যোগাসন

অপনাসন কী?

অপনাসন হল যোগাসনের একটি আসন। অপনাসন একটি সংস্কৃত শব্দ। এই যোগাসনটি আমাদের দেহে এক ধরনের নিম্নমুখী শক্তির প্রবাহ তৈরি করে যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়। এই যোগাসনটি মেয়েদের মাসিক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। এটি পাকস্থলী এবং শরীরের পেছনের অংশ থেকে ফ্যাট বার্ন করতে সহায়তা করে। অপনাসনা এর আসন করার নিয়ম স্টেপ বাই স্টেপ বর্ণনা নিচে করা হলো-

১) প্রথমে কোন সমতল জায়গায় চিত হয়ে শুয়ে পড়ুন।

২) তারপর দুই হাত দিয়ে হাঁটু দুটো মুড়ে বুকের কাছে নিয়ে আসুন। মাথা এবং নিতম্ব সোজা মাটির সাথে মিশে থাকবে।

৩) এভাবে ১৫ সেকেন্ড অপেক্ষা করুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।

৪) এবার হাঁটু দুটো ধীরে ধীরে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে নাড়াতে হবে। মাংস পেশিতে চাপটা অনুভব করার চেষ্টা করুন। তারপর আবার শুরুর মত সোজা হয়ে শুবেন।

৫) এভাবে ১০-১৫ কিংবা আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী করবেন। এক্ষেত্রে মনে রাখার মত বিষয় হলঃ

ব্যায়াম করছেন একজন • এই ব্যায়ামটি করার সময় খেয়াল রাখতে হবে মেরুদণ্ড এবং পুরো শরীর সোজা আছে কিনা। • শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা।

ভুজুঙ্গাসন কী? 

ভুজুঙ্গাসন হলো যোগব্যায়ামের আরেকটি আসন যেটি অন্যান্য আরও বহু উপকারের সাথে সাথে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করে। ভুজুঙ্গাসন করার নিয়ম স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হলো-

১) প্রথমে কোন সমতল জায়গায় উপুড় হয়ে শুয়ে পরতে হবে। পেট এবং কপাল মাটির সাথে মিশে থাকবে।

২) তারপর দুই হাতের তালুর ওপর ভর দিয়ে শরীরকে ধীরে ধীরে ওপরের দিকে তুলতে হবে এবং পেছনের দিকে বাঁকা

৩) এভাবে ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করে আবার সোজা হয়ে শুয়ে পরতে হবে।

৪) এই নিয়মে প্রতিদিন ১৫-২০ বার বা আপনার দেহের সামর্থ্য অনুযায়ী করতে হবে।

এক্ষেত্রে মনে রাখার মত বিষয় হলো- • এই ব্যায়ামটি করার সময় খেয়াল রাখতে হবে হাত দুটো সোজা আছে কিনা খেয়াল রাখতে হবে। • ঘাড় সহ পেছনের দিকে স্ট্রেচ করতে হবে। • কোমরটাকেও মাটি থেকে কিছুটা ওপরে তুলতে হবে। • শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা তা খেয়াল রাখতে হবে।

ভুজুঙ্গাসনের উপকারিতা

ভুজুঙ্গাসনের কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য উপকারিতা হলো-

১)  খাবার হজমের সমস্যা দূর হয়

২) কোমর ও পিঠের বাত-ব্যথা নিরাময় হয়

৩) পেটের মেদ কমাতে সাহায্য করে এবং পরিপাক যন্ত্রের সমস্যা দূর করে

৪) শ্বাসযন্ত্রের সমস্যা দূর হয়

৫) কাঁধের ব্যথা কমাতে সাহায্য করে

৬) মেরুদণ্ডের হাড়কে মজবুত করে

৭) শরীরে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়

ধনুরাসন কী

পরিপাকযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী আরেকটি আসন হল ধনুরাসন। এই আসনকে বো পোজও বলা হয়।

ধনুরাসন করার নিয়ম স্টেপ বাই স্টেপ বর্ণনা দেয়া হলো-

১) প্রথমে কোন সমতল জায়গায় উপুড় হয়ে শুয়ে পরতে হবে। পেট এবং কপাল মাটির সাথে মিশে থাকবে।

২) তারপর পা এবং ঘাড় একইসাথে ধীরে ধীরে ওপরের দিকে তুলতে হবে

৩) দুই হাত দিয়ে দুই পা ধরে শরীরে চাপ অনুভব করতে হবে নীচের ছবির মতন-

৪) এভাবে ১০-১৫ সেকেন্ড অপেক্ষা করে আবার সোজা হয়ে শুয়ে পরতে হবে।

৫) এই নিয়মে প্রতিদিন ১৫-২০ বার বা আপনার দেহের সামর্থ্য অনুযায়ী করতে হবে।

ধনুরাসন

এক্ষেত্রে মনে রাখার মত বিষয় হলঃ • এই ব্যায়ামটি করার সময় খেয়াল রাখতে হবে হাত দুটো যাতে সোজা টানটান থাকে। • ঘাড় সমান্তরাল থাকবে এবং দৃষ্টি সামনের দিকে। • শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।

ধনুরাসনের উপকারিতা

ধনুরাসনের কিছু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কার্যকারিতা নীচে উল্লেখ করা হলো-

১) এর সাহায্যে পরিপাকযন্ত্রে ম্যাসাজ হয় যার ফলে পরিপাকযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি পায়।

২) পেটের মেদ কমাতে সাহায্য করে

৫) হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে

৬) ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে।

হজম শক্তি বৃদ্ধিতে যোগাসন যতটা সহজ ততোটাই কার্যকরী। আপনি যদি প্রতিদিন কাজের ফাঁকে নিয়ম করে অন্তত ১০ মিনিটও এই তিনটি আসন করেন তাহলে আপনার পরিপাকযন্ত্রের যাবতীয় সমস্যা দূর হওয়ার সাথে সাথে দৈহিক অন্যান্য অনেক সমস্যায় উপকার পাবেন।

ছবি- সংগৃহীত: ভেক্টর স্টক.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

যোগাসনের নিয়মকানুন | ১৬টি ইয়োগা টিপস জেনে থাকুন সুস্থ!
ফিটনেস

যোগাসনের নিয়মকানুন | ১৬টি ইয়োগা টিপস জেনে থাকুন সুস্থ!

যোগাসনের নিয়মিত অভ্যাস সুস্থ ও সবলভাবে শারীরিক ও মানসিক ক্ষমতা সৃষ্টির মাধ্যমে আপনাকে সফলতা পেতে সাহায্য করবে ঠিকই, তবে সফলতার জন্য চাই সঠিক নিয়মে যোগ...

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা
সুস্থতা

রোগব্যাধি কমাতে যোগাসন | ৮টি স্বাস্থ্য সমস্যার প্রতিকার দিবে ইয়োগা

শরীরকে রোগমুক্ত রাখতে আমাদের নিয়মিত যোগাসন করা খুবই প্রয়োজন। শুধুমাত্র শরীর নয়, যোগাসন করলে শরীর ও মন উভয়ের উপরই প্রভাব পড়ে থাকে। যোগাসন মানসিক জড়তা ক...

চুলের বৃদ্ধিতে যোগ ব্যায়াম | ৫টি ইয়োগা দূর করবে হেয়ার ফল
ফিটনেস

চুলের বৃদ্ধিতে যোগ ব্যায়াম | ৫টি ইয়োগা দূর করবে হেয়ার ফল

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু যোগ ব্যায়ামের টিপস। যার সাহায্যে আপনি স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পাবেন সুন্দর চুল আর চুল পড়ে যাবার ভয় থেকে মুক্তি।...

মানসিক অবসাদ দূর করুন ৩টি যোগব্যায়ামের সাহায্যে!
ফিটনেস

মানসিক অবসাদ দূর করুন ৩টি যোগব্যায়ামের সাহায্যে!

মানসিক অবসাদ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি যেন মুদ্রার এপিঠ ওপিঠ। টেনশন ছাড়া মানুষ খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। অনেকেই শারীরিক সুস্থতার দিকে...

আরও পড়ুন

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?
ফিটনেস

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?

কর্মব্যস্ত জীবনে ব্যায়াম বা মেডিটেশন হচ্ছে শান্তির উৎস। একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা সম্ভব হলে এক ঘণ্টা ব্যায়াম কিংবা মেডিটেশ জন্য রা...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!
ফিটনেস

পিরিয়ডের সময় পেট ব্যথা দূর করুন ২টি যোগাসনের সাহায্যে!

পিরিয়ডের সময় স্বাভাবিকভাবে পেট ব্যথা হয়ে থাকে। কারও কম হয় কারও আবার অনেক বেশি হয়। অনেকেই অনেককিছু করে থাকেন এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য। কেউ ঔষধ...

…