সবজি দিয়ে ভুনা খিচুড়ি এবং পিকেল্ড অনিয়ন

সাজগোজ উপ সম্পাদক · Aug 08, 2014 · 1 min read

সবজি দিয়ে ভুনা খিচুড়ি এবং পিকেল্ড অনিয়ন

সকাল থেকে আকাশটা মেঘলা ,হালকা ঠাণ্ডা বাতাস আর ঝিরি ঝিরি বৃষ্টি। ঘুম থেকে উঠে এই রকম আবহাওয়াতে রান্না করে ফেললাম সবজি দিয়ে ভুনা খিচুড়ি ,সাথে ছিল ডিম ভাজি আর পিকেলড অনিওন।

উপকরণ 

  • পোলাও চাল- ১ কাপ
  • মিক্স সবজি ( গাজর, আলু, বরবটি, টমেটো, পেঁপে টুকরা )
  • পেঁয়াজ কুঁচি
  • আদা এবং রসুন- ২ টেবিল চামচ
  • হলুদ, মরিচ, এবং ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ
  • জিরা গুঁড়া - ১ চা চামচ
  • কয়েকটা এলাচি, দারচিনি, তেজপাতা
  • আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা
  • লবণ স্বাদমতো
  • ধনিয়া পাতা কুঁচি
  • তেল- ২ টেবিল চামচ
  • অল্প মাখন

[picture]

প্রণালী 

হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি লাল করে ভেজে নিন। এবার একে একে আদা রসুন ২ টেবিল চামচ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কয়েকটা এলাচ, দারচিনি আর তেজপাতা, আস্ত জয়েত্রী ২ -৩ টুকরা, লবণ স্বাদমতো দিয়ে মশলাটা কষিয়ে এতে চাল আর সবজি দিয়ে দিন। নাড়াচাড়া করে ২ কাপ গরম পানি দিয়ে রান্না করুন ২০ মিনিট। পানির আন্দাজটা কম বেশি হতে পারে। একটু দেখে দিবেন।

নামানোর আগে ধনিয়া পাতা কুঁচি দিন। একটু খানি গরম মাখন ছিটিয়ে দিন। পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন। টুকরা করা লেবুর পিস দিয়ে সাজিয়ে গরম গরম ডিম ভাজির সাথে পরিবেশন করুন এই হালকা মশলার সবজি খিচুড়ি।

পিকেল্ড অনিয়ন:

10588827_10152570251833232_1641916258_n

যা লাগবে-

  • বড় লাল পেঁয়াজ ২ টা কুঁচি
  • ১ টা হাফ লেবুর রস
  • লবণ স্বাদমতো
  • অল্প মিহি ধনিয়া পাতা কুঁচি

পেয়াঁজ কুঁচির সাথে উপরের সবকিছু আলতো ভাবে মাখিয়ে নিন। গরম খিচুড়ি ,গরম গরম সিঙ্গারা অথবা পুরির সাথে দারুণ জমে এই পিকেল্ড অনিয়ন।

রেসিপি এবং ছবি - রোমান্টিক কিচেন স্টোরিস

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

স্পাইসি ফিশ খিচুড়ি !
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি !

স্পাইসি ফিশ খিচুড়ি। সাথে রাখুন টমেটো ,পেয়াজ ধনিয়া পাতা দিয়ে সালাদ ! কি শুনেই তো খেতে ইচ্ছে করছে? ইচ্ছে করছে তো, তৈরি করে ফেলুন নিজে নিজেই। উপকরণ ...

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

আরও পড়ুন

স্পাইসি ফিশ খিচুড়ি
মেহমানদারী

স্পাইসি ফিশ খিচুড়ি

বৃষ্টির সময় হোক কি যে কোন সময়, খিচুড়ি খাওয়ার ইচ্ছা কার না জাগে? আজ মাংসের নয়, বরং মাছের খিচুড়ি নিয়ে এলাম আপনাদের জন্য। এখন রেসিপি-টি বরং দেখে নিন। [...

স্পাইসি কিমা ভুনা !
১ ঘণ্টার রান্না

স্পাইসি কিমা ভুনা !

স্পাইসি ভুনা কিমা এমন খাবার যা সকালের নাস্তায় পরোটার সাথে, দুপুরে ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তায় পেটিস বা সমুচার পুর সব কিছুতেই চলে। তাই আজ আপনাদের...

পাঁচফোড়ন সবজি
২০ মিনিটের রান্না

পাঁচফোড়ন সবজি

ঈদ এর কয়েকদিন রিচ ফুড খাওয়ার পর ভর্তা, সবজি এসব খাবারই বেশি ভালো লাগে, তাই না? ফ্রিজের টুকটাক সবজি দিয়ে রান্না করে নিন একটি মজাদার ডিশ। পাঁচফোড়ন সবজি...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

ঘরে বানানো চটপটি
রেসিপি

ঘরে বানানো চটপটি

চটপটি খেতে কার না ভালো লাগে। কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়? রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যের...

…