টুনা এন্ড পটেটো ফিস কেক
sub-editor · Dec 09, 2015 · 1 min read

দুপুরের খাবার অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে দারুণ মজাদার টুনা এন্ড পটেটো ফিস কেক! আজকের আপনাদের জন্য টুনা এন্ড পটেটো ফিস কেকের রেসিপি দেয়া হল। আশা করি ভালো লাগবে।
উপকরণ
- টুনা টিন ১ টি ( টিন থেকে টুনা পানি ঝরিয়ে নেয়া )
- বড় সাইজের দুইটা সিদ্ধ আলু মসৃন করে স্মাস করে নেয়া
- পাউরুটি ১ পিস (পানিতে ভিজিয়ে , পানি ঝরিয়ে , নিংড়ে নেয়া )
- গোলমরিচ টালা গুড়া ১ চা চামচ
- ধনিয়া পাতা মিহি কুচি হাফ কাপ
- লেবুর খোসা গ্রেট করা ১ চা চামচ
- মরিচ গুড়া হাফ চা চামচ
- লবণ স্বাদমত
- বিস্কিট গুড়া ২ কাপ
- ডিম ফেটানো একটি
প্রণালী
- বিস্কিট গুড়া আর ডিম ফেটানো ছাড়া উপরের সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিন
- এবার এই মিশ্রন এর পেরা বানিয়ে নিন
- এখন বানানো পেরা গুলো ফ্রিজে রাখুন ১ ঘন্টার জন্য , এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডিমে ডুবিয়ে বিস্কিতে গড়িয়ে নিন !
- এবার প্যান এ কম আঁচে মাঝারি তেল এ ভেজে তুলুন ! ফ্রেশ সালাদ কিনবা পছন্দ মত সস এর সাথে গরম গরম পরিবেশন করুন !
ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories









