যেভাবে আপনার সাধের শঙ্খ, শাঁখা ও শঙ্খের শোপিসগুলো পরিষ্কার করবেন

রুমানা রহমান · Aug 13, 2015 · 1 min read

যেভাবে আপনার সাধের শঙ্খ, শাঁখা ও শঙ্খের শোপিসগুলো পরিষ্কার করবেন

“শাঁখা” দুই শব্দের এই ছোট্ট বাক্যটি কেবলমাত্র একটি সামান্য অলঙ্কার নয়। সনাতন ধর্মাবলম্বী বিবাহিত প্রতিটি নারীর কাছে এই শাঁখার মূল্যায়ন যে কী সেটা লিখে বোঝানোর মতো আসলে কোন ব্যাখ্যা হয়না। শাঁখা সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহামূল্যবান, শাঁখা ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে অসম্ভব। মূল বিষয়ে যাওয়ার আগে আসুন একটু জেনে নেই সনাতন নারীদের মধ্যে এই শাঁখা পরার প্রচলন আসলো কী করে?

পুরাণে আছে- শঙ্খাসুরের স্ত্রী তুলসী দেবী ছিলেন ভগবান নারায়ণে বিশ্বাসী এক সতীসাধ্বী নারী। আর শঙ্খাসুর ছিল ভগবানবিমুখ অত্যাচারী। তার (শঙ্খাসুর) পাপের শাস্তিস্বরূপ তাকে বধ করার পর ভারত মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়। স্বামীব্রতী তুলসী দেবী তা সইতে না পেরে স্বামী এবং নিজের অমরত্বের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। ভগবান প্রার্থনা মঞ্জুর করে তার দেহ থেকে তুলসী গাছ এবং সমুদ্রে হত্যা করা স্বামীর রক্ত বা অস্থি থেকে শঙ্খ বা শাঁখার উৎপত্তি করেন। তুলসী দেবীর ধর্মপরায়ণতায় সন্তুষ্ট হয়ে ভগবান দু'জনকেই ধর্মীয় কাজে নির্ধারণ করে দেন। সেই থেকে পতিব্রতা তুলসীকে চিরস্মরণীয় করে রাখতে সনাতন ধর্মাবলম্বীদের তুলসী ও শাঁখা ব্যবহারের প্রচলন হয়। এতো গেলো সনাতন ধর্মাবলম্বী নারীদের শাঁখা পরার ইতিহাসের কথা, কিন্তু সমস্যা হল চকচকে সাদা বর্ণের এই অলঙ্কার কিছুদিন ব্যবহারের পরই লালচে বর্ণের হয়ে যায়। শুধু তাই নয় বরং আমাদের শখের কেনা শঙ্খের শোপিসগুলোও একইভাবে এটার আসল উজ্জ্বলতা হারায়। আজ আপনাদের জানাবো কী উপায়ে আপনার হাতের শাঁখা ও শখের শঙ্খের শোপিসগুলো পরিষ্কার করবেন।

যেভাবে শাঁখা ও শঙ্খের শোপিস পরিষ্কার রাখবেনঃ * একটি বাটিতে সমপরিমাণ পানি ব্লিচ নিন, তবে খেয়াল রাখুন ওই পানিতে যাতে আপনার শাঁখা বা শঙ্খের শোপিস সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে। * এবার আপনার হাতের শাঁখা বা শঙ্খের শোপিসটি ঐ পানিতে ডুবিয়ে দিন ও প্রয়োজনে ব্রাশ ব্যবহার করুন পরিষ্কার কাজের সুবিধার্থে। * কিছুক্ষণ এভাবে পরিষ্কার করে এবার শাঁখা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। * সবশেষে এক ফোঁটা পরিমাণ বেবি অয়েল অথবা মিনারেল অয়েল নিয়ে আপনার শাঁখা বা শোপিসে লাগিয়ে একটি নরম কাপড় দিয়ে এটি পলিশিং স্টাইলে লাগিয়ে নিন। এতে করে শাঁখা পরিষ্কার থাকার সাথে সাথেই এর উজ্জ্বলতা ও মসৃণতা দুটোই বজায় থাকবে। * আপনি চাইলে ভিনেগার দিয়েও আপনার হাতের শাঁখা ও শঙ্খের শোপিস পরিষ্কার করতে পারেন। ভিনেগারে শাঁখা ডুবিয়ে কয়েক মিনিট রেখে দিন এবং পরে একটি শুকনো নরম কাপড় দিয়ে এটি মুছে ফেলুন।

টিপসঃ * আপনার হাতের শাঁখাটি বা শঙ্খের শোপিস দীর্ঘদিন চকচকে আর সুন্দর রাখতে এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। * চেষ্টা করুন এগুলো বেশি সময় ধরে পানির সংস্পর্শে না রাখার। * খুব বেশি চকচকে রাখার লোভে পরে ঘন ঘন শাঁখা বা শঙ্খের শোপিচ আলাদাভাবে পরিষ্কার করতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে। * হাতে পরা শাঁখাগুলোর সাদাভাব বজায় রাখতে খেয়াল রাখুন এগুলোতে যেন তেল মসলার ছিটে না পরে।

লিখেছেনঃ রুমানা রহমান

ছবিঃ এলিটঅকশান.কম

সম্পর্কিত লেখা

ত্বক ও স্বাস্থ্যের জন্য শঙ্খ
ত্বকের যত্ন

ত্বক ও স্বাস্থ্যের জন্য শঙ্খ

প্রাচীন আয়ুর্বেদে শঙ্খ বা CONCH অথবা সী শেল এর ভূমিকা অপরিহার্য। ভারতীয় উপমহাদেশের সৈনিকরা প্রাচীনকাল থেকে যুদ্ধ ক্ষেত্রে এর ব্যবহার করে আসছে। সৌন্দর্...

সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ৮টি ব্যবহার!
বিউটি টিপস

সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ৮টি ব্যবহার!

ছোটবেলায় তুলসী পাতার রস মধু দিয়ে খায়নি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। ঠাণ্ডা সারাতে তুলসীর ব্যবহার বহু দিনের। কিন্তু এছাড়াও তুলসীর কিন্তু রয়েছে...

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখতে কার্যকরী ৭টি টিপস
গৃহসজ্জা

রান্নাঘর গোছানো ও দুর্গন্ধমুক্ত রাখতে কার্যকরী ৭টি টিপস

পুরো বাসা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, অথচ রান্নাঘরে ঢুকলেই দেখা যায় সব জিনিস এলোমেলো! বাসার সবচেয়ে ব্যস্ততম এই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে...

অ্যান্টি এজিং সুবিধাযুক্ত ৭টি উপকারী ভেষজ সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

অ্যান্টি এজিং সুবিধাযুক্ত ৭টি উপকারী ভেষজ সম্পর্কে জানা আছে কি?

সত্যি করে বলুনতো? এমন হলে কেমন হতো যদি ইচ্ছেমতো স্কিন ক্লক ঘুরিয়ে দেয়া যেতো? অর্থাৎ আপনার স্কিন একবার বুড়িয়ে যেতে শুরু করলেও আপনি আবার আপনার ইচ্ছেমতো ...

আরও পড়ুন

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার কার্যকরী ঘরোয়া উপায়!
সুস্থতা

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার কার্যকরী ঘরোয়া উপায়!

ভোজন রসিক মানুষ মানেই কবজি ডুবিয়ে খেতে ভালোবাসেন। কিন্তু টানে ভাজাপোড়া আর তেলমশলার খাবার খেয়ে পেট বাবাজীর কী দশা হচ্ছে সেদিকে খেয়াল থাকছে না কারোই, যা...

এক চুমুক চায়ে দিনের শুরু
সুস্থতা

এক চুমুক চায়ে দিনের শুরু

বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের সূর্যের মিষ্টি রোদ পোহানো... কার না ভালো লাগে, তাই না? অথবা ধরুন, খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বসে...

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!
চুলের যত্ন

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!

চুলের তেল, ময়লা এবং ধুলো পরিষ্কার করতে আমরা সবাই ই শ্যাম্পুর আশ্রয় নিই। শ্যাম্পু চুলকে পরিষ্কার এবং ঝরঝরে করে তোলে। কিন্তু শ্যাম্পুতে থাকে অ...

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস
ক্র্যাফট

কম খরচে এবং অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বানিয়ে ফেলুন শোপিস

ঘর সাজানোর জন্য আমরা অনেক টাকা খরচ করি, অনেক দামি জিনিস কিনে থাকি। কিন্তু একটু চিন্তা করলেই খুব কম খরচে,কম সময়ে আর ঘরের পুরনো অপ্রয়োজনীয় জিনিস দিয়েই আ...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

…