সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ৮টি ব্যবহার!

sub-editor · Feb 05, 2017 · 1 min read

সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ৮টি ব্যবহার!

ছোটবেলায় তুলসী পাতার রস মধু দিয়ে খায়নি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। ঠাণ্ডা সারাতে তুলসীর ব্যবহার বহু দিনের। কিন্তু এছাড়াও তুলসীর কিন্তু রয়েছে আরও অনেক গুণাগুণ। বিশেষ করে রূপচর্চায়।

(১) হঠাৎ করেই গালে একটা লাল রঙের পিম্পল ফুলে ফেঁপে উঠেছে? তুলসী পাতা বেটে সাথে একটু চন্দনবাটা বা নিমপাতা বাটা, তাও যদি হাতের কাছে না থাকে, তাহলে একটু গোলাপ জলের সাথে মিশিয়ে লাগিয়ে রাখুন পিম্পলের উপর। খুব তাড়াতাড়ি সেরে যাবে।

(২) পিম্পল তো গেলো, কিন্তু যদি পিম্পলের দাগ রেখে যায়, তাহলে? তুলসী বাটার সাথে মিশিয়ে নিন একটু বেসন। পেস্ট মত বানিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। দাগ তো চলেই যাবে, সেই সাথে আন ইভেন স্কিন টোন ও সারিয়ে তুলবে।

[picture]

(৩) মুখে ছোপ ছোপ দাগ পরে গেছে? কোন চিন্তা নেই। তুলসী পাতা বাটার সাথে একটা ডিমের সাদা অংশ ভালো ভাবে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন  ২০ মিনিট। এরপরে ঘষে ঘষে তুলে ফেলুন। ছোপ ছোপ দাগ দূর হবে, পাশাপাশি মুখে পোরস বড় হয়ে থাকলে সেগুলোকেও ছোট করতে সাহায্য করবে এই প্যাক।

(৪) আপার লিপ বা থ্রেডিং এর পরে অনেকের স্কিন জ্বালা করে, তুলসী বাটা মুখে লাগিয়ে নিলে জ্বালাপোড়া কমাবে, এবং লালচে ভাব থাকলে সেটাও কমে যাবে।

(৫) চুলের যত্নেও তুলসীর রয়েছে নানাবিধ ব্যবহার। চুলে তেল দেয়ার আগে তেলে তুলসীর রস মিশিয়ে নিন। চুলে লাগিয়ে রাখলে চুলের খুশকি, খুশকির কারণে হওয়া চুলকানি,  চুল পড়া এবং ড্রাই স্কাল্প এর সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই। শুকনো তুলসী পাতা এবং শুকনো আমলকীর গুঁড়ো সারা রাত পানিতে ভিজিয়ে রেখে, পরদিন সকালে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত এটি করলে চুল পেকে যাওয়া কমাতে পারবেন সহজেই।

(৬) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  লাগবে ১০ টি তুলসী পাতা ও আধা চা চামচ গুঁড়ো দুধ। প্রথমে তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পানি দিয়ে বেটে নিন। এরপরে এরসাথে গুঁড়ো দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এই প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দুধের ল্যাকটিক এসিড থাকার কারণে আপনার ত্বক তাৎক্ষনিকভাবেই বেশ উজ্জ্বল হয়ে উঠবে। সপ্তাহে দু'দিন করে নিয়মিত এই প্যাকটি ব্যবহার করুন। যেকোনো ধরনের ত্বকেই এই ফেস প্যাকটি ব্যবহার করা যাবে।

(৭) ব্রণ কমাতে তুলসী ফেস প্যাকের জুড়ি নেই। এর জন্য লাগবে ১০-১২ টি তুলসী পাতা, ৮-১০ টি নিমপাতা, আধা চা চামচ চন্দন গুঁড়ো ও গোলাপজল। প্রথমেই তুলসী পাতা ও নিমপাতা ভালো করে ধুয়ে নিন। ভালো করে বেটে নিয়ে এতে চন্দন গুঁড়ো মেশান। তারপরে পরিমান মত গোলাপজল মেশান যাতে একটা ঘন পেস্ট মতন প্যাক তৈরি করা যায়। এরপরে এটি পুরো মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট। এরপরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহার করলে ব্রণের সমস্যা অনেকটাই কমে আসবে।

(৮) শীতে শুষ্ক ত্বক নিয়ে যারা সমস্যায় ভোগেন তারা এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। ১০-১২ তুলসী পাতা বেটে নিয়ে এর সাথে মেশান পরিমান মত টক দই। এরপরে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্ক ভাব অনেকটাই কেটে যাবে।

ভালো থাকুন।

ছবি - ওয়েলনেসডোজ ডট কম

লিখেছেন - মাহবুবা বীথি

 

 

 

 

 

 

সম্পর্কিত লেখা

যেভাবে আপনার সাধের শঙ্খ, শাঁখা ও শঙ্খের শোপিসগুলো পরিষ্কার করবেন
গৃহসজ্জা

যেভাবে আপনার সাধের শঙ্খ, শাঁখা ও শঙ্খের শোপিসগুলো পরিষ্কার করবেন

“শাঁখা” দুই শব্দের এই ছোট্ট বাক্যটি কেবলমাত্র একটি সামান্য অলঙ্কার নয়। সনাতন ধর্মাবলম্বী বিবাহিত প্রতিটি নারীর কাছে এই শাঁখার মূল্যায়ন যে কী সেটা লিখে...

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

অ্যান্টি এজিং সুবিধাযুক্ত ৭টি উপকারী ভেষজ সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

অ্যান্টি এজিং সুবিধাযুক্ত ৭টি উপকারী ভেষজ সম্পর্কে জানা আছে কি?

সত্যি করে বলুনতো? এমন হলে কেমন হতো যদি ইচ্ছেমতো স্কিন ক্লক ঘুরিয়ে দেয়া যেতো? অর্থাৎ আপনার স্কিন একবার বুড়িয়ে যেতে শুরু করলেও আপনি আবার আপনার ইচ্ছেমতো ...

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার কার্যকরী ঘরোয়া উপায়!
সুস্থতা

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার কার্যকরী ঘরোয়া উপায়!

ভোজন রসিক মানুষ মানেই কবজি ডুবিয়ে খেতে ভালোবাসেন। কিন্তু টানে ভাজাপোড়া আর তেলমশলার খাবার খেয়ে পেট বাবাজীর কী দশা হচ্ছে সেদিকে খেয়াল থাকছে না কারোই, যা...

আরও পড়ুন

এক চুমুক চায়ে দিনের শুরু
সুস্থতা

এক চুমুক চায়ে দিনের শুরু

বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের সূর্যের মিষ্টি রোদ পোহানো... কার না ভালো লাগে, তাই না? অথবা ধরুন, খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বসে...

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!
চুলের যত্ন

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!

চুলের তেল, ময়লা এবং ধুলো পরিষ্কার করতে আমরা সবাই ই শ্যাম্পুর আশ্রয় নিই। শ্যাম্পু চুলকে পরিষ্কার এবং ঝরঝরে করে তোলে। কিন্তু শ্যাম্পুতে থাকে অ...

চুলের যত্ন

নিজেই ঘরে বসে বানিয়ে নিন হার্বস ইনফিউজড ম্যাজিকাল কোকোনাট অয়েল

আমাকে যদি কেউ প্রশ্ন করে, ছোটবেলা থেকে চুলের যত্নে আমি কী ব্যবহার করে আসছি? আমার উত্তর হবে নারিকেল তেল। আমার মতো অনেকেই একই উত্তর দিবে আমি জানি। সাউথ...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

…