স্পাইসি বিফ বিরিয়ানি

সাজগোজ উপ সম্পাদক · May 27, 2014 · 1 min read

স্পাইসি বিফ বিরিয়ানি

যা যা লাগবেঃ ১. রাইস এর জন্যঃ -বাসমতি চাল - ১ কাপ -লবণ - ১ টেবিল চামচ -লবঙ্গ - ১০ -১২ টা -লেবুর রস ১ চা চামচ -ঘি ১ টেবিল চামচ প্রণালী : পাতিলে বেশি করে পানি নিয়ে সেটাতে লবণ আর লবঙ্গ দিয়ে পাতিল ঢেকে রেখে পানি ফুটাতে হবে। পানি ভালো ভাবে গরম হয়ে গেলে চাল দিয়ে তাতে ১ চা চামচ লেবুর রস আর ১ টেবিল চামচ ঘি দিতে হবে। তারপর ধোয়া চাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে আলাদা করে রাখতে হবে।

২.ডিম ৪ টি (সেদ্ধ করে অল্প হলুদ ,লবণ দিয়ে ভেজে নেয়া ) ৩.আলু কয়েকটি (সেদ্ধ করে অল্প হলুদ , লবণ দিয়ে ভেজে নেয়া )

৪. মাংসের জন্যঃ বিফ ( বা মাটন) ১ কেজি পেঁয়াজ বেরেস্তা ১ কাপ টক দই ১ কাপ মরিচ গুঁড়া , জিরা গুঁড়া , ধনে গুঁড়া ,গরম মশলা গুঁড়া ২ চা চামচ করে আদা - রসুন বাটা ১ টেবিল চামচ করে কাঁচা মরিচ ১০ / ১২ টি জায়্ফল ১ টি জয়ত্রী ১ টি দারচিনি এক টুকরা এলাচ ১০ টি গোল মরিচ ১ চা চামচ তেজপাতা ১ টি ঘি ২ টেবিল চামচ আলু বোখারা কয়েকটি তেল ,লবণ পরিমাণ মত প্রণালী : আস্ত মশলা গুলোর পেস্ট বানিয়ে নিতে হবে আধা কাপ পানি দিয়ে।  তেলে মাংস দিয়ে ভালো করে ভাজতে হবে, বেশিক্ষণ না শুধু বাদামি হওয়া পর্যন্ত। বাটা মশলা আর গুঁড়া মশলা গুলো দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ কষাতে হবে। টক দই এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসে দিতে হবে। পানি দিয়ে রান্না করতে হবে। এমন ভাবে পানি দিতে হবে যেন রান্না হওয়ার পর দুই কাপের মত পানি থাকে।

বিরিয়ানিঃ একটি ওভেনপ্রুফ পাত্রে প্রথমে পোলাও তারপর মাংস দিয়ে ডিম, কাঁচা মরিচ ,আলু বোখারা , আলু দিয়ে সাজিয়ে উপর থেকে মাংসের ঝোল ঢেলে দিতে হবে। উপর দিয়ে গোলাপ জল বা কেওড়া জল ছড়িয়ে দিবেন, প্রি হিটেড ওভেনে ২০ মিনিট রাখতে হবে। ** লাল পেয়াজের সালাদ বা রায়তা দিয়ে খুব মজা লাগবে। ** যারা ওভেনে করতে চান না তারা একই ভাবে বড় পাতিলের মধ্যে লেয়ার করে খুব অল্প আঁচে ৩০ মিনিট রেখে দিবেন।

লিখেছেনঃ শাহনাজ শিমুল রাহমান

ছবিঃ ইজিকুকিংএন্ডবেকিং.কম

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

মাটন বিরিয়ানি
মেহমানদারী

মাটন বিরিয়ানি

যেকোন ধরনের সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে । উপকরণ খাসির মাংস ১ কেজি বাসমতী...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

আরও পড়ুন

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ভেজিটেবল দম বিরিয়ানি
মেহমানদারী

ভেজিটেবল দম বিরিয়ানি

ক্যান্ডেল লাইট ডিনারে রাখতে পারেন ভেজিটেবল দম বিরিয়ানি! খেতে হালকা,স্বাদেও দারুণ। সাথে রাখতে পারেন একটি ডিম সিদ্ধ, রাইতা কিংবা শসা-টমেটো -পেয়াজ এর সাল...

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি
মেহমানদারী

জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি

আজকের রেসিপিতে রয়েছে জিভে জল আনা দারুণ স্বাদের তেহারি। এই শীতে গরম গরম তেহারি হলে কিন্তু মন্দ হয় না। তবে চলুন দেরি না করে শিখে নেয়া যাক যেভাবে তৈরি কর...

…