ত্বকের উজ্জ্বলতায় গোলাপজল | ৩টি প্যাকের মাধ্যমে করুন স্কিন কেয়ার

তাহসিন অর্না · Sep 02, 2019 · 1 min read

ত্বকের উজ্জ্বলতায় গোলাপজল | ৩টি প্যাকের মাধ্যমে করুন স্কিন কেয়ার

ত্বকের উজ্জ্বলতা হারানো আজকাল সব মেয়েদের একটি প্রধান সমস্যা। নিয়মিত যত্নের অভাবে ত্বক হয়ে যায় প্রাণহীন এবং হারিয়ে ফেলে স্বাভাবিক উজ্জ্বলতা। অনেক কিছু ব্যবহার করেও অনেক সময় স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পাওয়া যায় না। তাই আজকে আমরা আপনাদের জানাবো বিবর্ণ ও প্রাণহীন ত্বকের প্রাণ ফিরে পেতে রোজ ওয়াটার বা গোলাপজল দিয়ে তৈরি কিছু কার্যকরী প্যাক নিয়ে। তো চলুন জেনে নেই ত্বকের উজ্জ্বলতায় গোলাপজল এর ৩টি সহজ প্যাক কিভাবে ব্যবহার করতে পারেন!

ত্বকের উজ্জ্বলতায় গোলাপজল

উজ্জ্বল দাগহীন ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। কিন্তু সবসময় উপকার পাই কি? আজকে আমরা গোলাপজল দিয়ে তৈরি এমন কিছু কার্যকরী প্যাক সম্পর্কে জানাবো যার সাহায্যে আপনার ত্বক হবে উজ্জ্বল দাগহীন।আদিকাল থেকে রোজ ওয়াটার বা গোলাপজল বিশ্বজুড়ে সৌন্দর্যের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। গোলাপজলযুক্ত মাস্ক আপনার ত্বককে হাইড্রেট এবং উজ্জ্বল করতে সাহায্য করবে। চলুন জেনে নেই রোজ ওয়াটার দিয়ে তৈরি কিছু মাস্ক সম্পর্কে।

(১) নিম এবং গোলাপজল

নিমে অ্যান্টি-ব্যাকটেরিয়াল কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাজা নিম পাতার একটি পেস্ট তৈরি করে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। আপনার মুখে লাগান এবং শুকিয়ে গেলে ঠাণ্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(২) মুলতানি মাটি, রোজ ওয়াটার ও লেবুর রস

মুলতানি মাটি ব্রণ শুকানোর ক্ষেত্রে সহায়তা করে, গোলাপজল ত্বক ময়েশ্চারাইজ করে এবং লেবুর রস ব্রণের দাগ থেকে মুক্তি দেয়। মুলতানি মাটির সাথে কয়েক ফোঁটা গোলাপজল এবং ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

(৩) রোজ ওয়াটার, অ্যাসেনশিয়াল অয়েল ও মধু 

এক চামচ গোলাপজল, ২ চামচ মধু এবং ২ চামচ অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি প্যাক বানাতে হবে। এই প্যাকটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিবো শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটি উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করবে।

গোলাপজল কী কাজ করে? 

গোলাপজল আপনার ত্বককে হাইড্রেট করতে পারে। এটি স্কিনের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে। ত্বকের পিএইচ (PH) ভারসাম্য বজায় রাখতে গোলাপজল খুবই কার্যকর। গোলাপজল বা রোজ ওয়াটার টোনার বা ক্লিনজার হিসাবেও ব্যবহার করা যায়। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল (Antibacterial) বৈশিষ্ট্য রয়েছে যা আপনার মুখের খোলা লোমকূপগুলো বন্ধ করতে সাহায্য করবে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এর উপকারিতা অনেক।

আপনি যদি রেগ্যুলার স্কিন কেয়ারে অথেনটিক প্রোডাক্ট খুঁজে থাকেন, তবে সাজগোজ হতে পারে আপনার জন্য নির্ভরযোগ্য জায়গা। সাজগোজের দুটি ফিজিক্যাল শপ রয়েছে যার একটি সীমান্ত স্কয়ার ও অপরটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত। আর অনলাইনে প্রোডাক্ট কিনতে চাইলে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে।

জেনে নিলেন তো কীভাবে খুব সহজে ঘরোয়া উপায়েই ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে পারেন! নিয়মিত এই প্যাকগুলো ব্যবহার করুন এবং ফিরে পান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

গোলাপজলে প্রশান্তি
ত্বকের যত্ন

গোলাপজলে প্রশান্তি

আজকের সময়ের নারীরা তাদের সৌন্দর্য নিয়ে অনেক সচেতন।তারা সুন্দর এবং দীপ্তিময় ত্বক পাওয়ার জন্য বিউটি সেলুনে হাজার হাজার টাকা খরচ করতে পিছপা হন না।কিন্তু...

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !
ত্বকের যত্ন

ঘরে বসেই তৈরি করুন গোলাপজল !

গোলাপজল আসলে কী? এটা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে একটা যা আমাদের ত্বকের ন্যাচারাল Ph বজায় রাখতে সাহায্য করে। গোলাপজল ত্বক...

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !
ত্বকের যত্ন

১০টি প্যাকেই দ্রুত বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা !

ঝকঝকে, উজ্জ্বল, মখমলের মতো ত্বক, তাও আবার বাড়িতে বসে! সোনার পাথরবাটির মতো শোনাচ্ছে? এই অসম্ভবকে সহজে সম্ভব করার উপায় নিয়ে এবারের প্রতিবেদন। ত্বকের যত...

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার
বিউটি টিপস

রোজ ওয়াটার বিউটি হ্যাকস | ৫টি উপায়েই করুন সেলফ কেয়ার

সেলফ কেয়ারে আমরা যত ধরনের প্রোডাক্টই মার্কেট থেকে কিনে ব্যবহার করি না কেন, প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চা করতে আমরা সবাই পছন্দ করি। এমনই একটি উপাদান হ...

আরও পড়ুন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় গোলাপ | স্নিগ্ধ, সতেজ ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়!

গোলাপ মানেই স্নিগ্ধতা, গোলাপ মানেই সতেজতা! গোলাপের রং আর মিষ্টি সুবাস কার না ভালো লাগে! সৌন্দর্যচর্চায় এই ফুলটির যে আলাদা কদর আছে, সেটা আর নতুন করে ব...

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!
রিভিউ

প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই হবে ত্বকের রূপচর্চা!

বিয়ের দাওয়াত কিংবা কোনো অনুষ্ঠানে যাবার কথা ভাবছেন? কিন্তু সারাদিনের ব্যস্ততায় ফেইসটা মলিন দেখাচ্ছে? শত ব্যস্ততার মধ্যেও আমরা সব সময় চাই নিজেকে একটু...

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!
রিভিউ

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে আমাদের কতই না আয়োজন! স্কিনের ব্রাইটনেস ফিরিয়ে আনতে কোন প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা রাখে, সেটা জানা আছে কি? স...

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?
ফিটনেস

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?

আমাদের দেশের কনটেক্সটে ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার শব্দটা একেবারেই নতুন। লোকে বলে এর সাহায্যে নাকি এক দুই সপ্তাহের মাঝে সব মেদ ঝরিয়ে ফেলা যায়, আবা...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর...

…