রামাদান হেলথ কেয়ার ১ | ১০টি টিপস মেনে থাকুন সুস্থ

আনিকা ফওজিয়া · May 29, 2018 · 1 min read

রামাদান হেলথ কেয়ার ১ | ১০টি টিপস মেনে থাকুন সুস্থ

রমজানে ইফতারে অতিরিক্ত খাওয়া থেকে নিজেকে বিরত রাখাটা একটু দায়। অনেকে ভাবেন যে, রোজা রেখে সুন্দরভাবে চোখের পলকে ওজন কমিয়ে ফেলবেন। কিন্তু “রোজা রাখলে ওজন কমে”- এই চিন্তাটাই ভুল। দিন শেষে রোজা খুলে গোগ্রাসে ভুঁড়িভোজ করে অসুস্থ হওয়ার কথা অনেক শুনেছি। এতে করে ওজনও কিন্তু অনেকের বাড়ে। তার উপর সেভাবে হাঁটা বা এক্সারসাইজ করা হয় না। আজকে তাই কিছু রামাদান হেলথ কেয়ার ১ পর্বে টিপস রইলো আপনাদের জন্য। চলুন দেখে নেই।

রামাদান হেলথ কেয়ার ১ পর্বের ১০টি টিপস

১) টেলিভিশন কম দেখুন

প্রতিদিন এক ঘণ্টা কম করে টেলিভিশন দেখুন। গবেষণায় জানা গিয়েছে যে, অতিরিক্ত সময় ধরে টেলিভিশন দেখতে থাকলে অতিরিক্ত খাবার গ্রহণ করার প্রবণতা ও বেড়ে যায়।

২) গেইম খেলুন

একটা ছোট্ট ভলিবল গেইম খেললে প্রতি ঘণ্টায় ১৮০ কিলোক্যালরি বার্ন করা সম্ভব।

৩) ফল খান

  ডায়েট-এ ভিটামিনস এবং ফাইবার-এর সোর্স বাড়াতে প্রতিদিন ইফতার থেকে সেহেরীর মধ্যে অন্ততপক্ষে একটি হলেও ফল খাওয়ার চেষ্টা করুন।

৪) পুষ্টিগত মান জানুন

প্রতিটা ফুড প্রোডাক্ট কেনার আগে অবশ্যই প্রোডাক্ট-এর গায়ে থাকা লেবেল পড়ে নিন, এতে করে সেই প্রোডাক্ট-এর পুষ্টিগত মান সম্পর্কে জানতে পারবেন।

৫) বাসা নিজে পরিষ্কার করুন

নিজের বাসা নিজে নিজে পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলুন। শুয়ে-বসে থাকার চেয়ে এটা তিন গুণ বেশি আপনার ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে এবং শরীরে মেদ জমতে দিবে না।

৬) প্রচুর পানি পান করুন

 

ওজন নিয়ন্ত্রণ করতে এবং দেহের দূষিত পদার্থ বের করতে প্রতিদিন, এমনকি এই রমজানেও কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।

৭) ব্যায়ামের পরিবর্তে গেইমস

যদি মনে হয় ব্যায়াম আপনার জন্য না, তাহলে ইফতারের পর ক্যালোরি বার্ন করার জন্য সাইক্লিং, দড়িলাফ, টুকটাক গেইমস কিছু সময়ের জন্য খেলতে পারেন।

৮) চোখকে আরাম দিন

রামাদানে চোখের প্রেশার খারাপ - shajgoj.com

শুষ্ক চোখ বা ড্রাই আইসের অন্যতম কারণ হচ্ছে কম্পিউটার স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকা, যেটাকে ‘কম্পিউটার আই স্ট্রেইন’ বলা হয়। চোখের ডাক্তাররা চোখের পেশিকে রিল্যাক্স করার জন্য ২০-২০-২০ রুল ফলো করতে বলেন। অর্থাৎ প্রতি ২০ মিনিটে একবার কম্পিউটার স্ক্রিন থেকে চোখ সরিয়ে অন্ততপক্ষে ২০ ফুট দূরে থাকা যেকোন জিনিসের দিকে অন্তত ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। চোখ রিল্যাক্সড হবে।

৯) ক্রেভিং নিয়ন্ত্রণ করুন

ইফতারের পর বা যেকোনো সময়ে এটা সেটা খেয়ে ফেলার ক্রেভিং থেকে নিজেকে বিরত রাখতে নিজের মনকে বোঝান যে আপনি আর ২০ মিনিট পর খাবেন। ক্রেভিং কিন্তু যখন তখনই হয় এবং খুব অল্প সময়ের জন্যই হয়। যদি নিজেকে বোঝাতে পারেন, তাহলেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

১০) রাতে খাবার ও ঘুম নিয়মমাফিক হোক

রামাদান হেলথ কেয়ার নিতে রাতে নিয়মমাফিক খাবার ও ঘুম - shajgoj.com

অনেকেই আছেন যারা রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতের খাবার খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর ঘুমোতে যান।

এইতো জেনে নিলেন কয়েকটি গুরুত্বপূর্ণ হেলথ কেয়ার টিপস। ওমেগা ৩ (পলি আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড) এবং অরিয্যানল সমৃদ্ধ কুকিং অয়েল খান। এটি আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করবে।

সুন্দরভাবে বাঁচতে সুস্থতার কোন বিকল্প নেই। তাই ভালো থাকুন। সুস্থ থাকুন।

 

ছবি- সংগৃহীত: bbc.com

সম্পর্কিত লেখা

ফুড ক্রেভিং হচ্ছে বারবার! কীভাবে কন্ট্রোল করবেন এই অভ্যাস?
লাইফ স্টাইল

ফুড ক্রেভিং হচ্ছে বারবার! কীভাবে কন্ট্রোল করবেন এই অভ্যাস?

আমরা সারাদিন নানা ধরনের কাজের সাথে যুক্ত থাকি, সেই কাজের জন্য আমাদের দেহের প্রয়োজন শক্তি। সেই শক্তি আমাদের দেহ খাবার থেকে পায়। তাই যখনই দেহের খাবারের...

৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে ৫টি কার্যকরী ব্যায়াম
ফিটনেস

৩০ মিনিটেই ৫০০ ক্যালোরি বার্ন করতে ৫টি কার্যকরী ব্যায়াম

কোনো উৎসব বা অনুষ্ঠানে যাবেন কিন্তু পছন্দের জামাটি ফিট হচ্ছে না, এ সমস্যাটি আজকাল সব মেয়েদেরই হয়ে থাকে। বাড়তি মেদ কী করে কমানো যায় তা নিয়ে যেন চিন্তার...

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করে ফিট থাকবেন কীভাবে?
ফিটনেস

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করে ফিট থাকবেন কীভাবে?

প্রতিদিন ২০০০ ক্যালোরি বার্ন করতে চইলে কি করবেন? সহজ জবাব এই যে কিছু এক্সসারসাইজ করতে পারেন। এগুলো খুবই কার্যকরী তবে পরিমানের চেয়ে বেশি করবেন না। অনে...

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?
সুস্থতা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?

একজন মুসলিমের জন্য রোজা ফরয। তবে অনেক সময় শারীরিক অক্ষমতার জন্য রোজা রাখা সম্ভব হয় না। তবে কিছু রোগের ক্ষেত্রে খেয়াল করলেই কি আমরা পারি না সুস্থভাবে র...

আরও পড়ুন

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!
ফিটনেস

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা | ১৪টি বাজে অভ্যাস ত্যাগ করুন!

অনিয়ন্ত্রিত ওজন সমস্যা অনেকেরই আছে। আর আমাদের কিছু অভ্যাসের কারণেই মূলত ওজন বৃদ্ধি পায়। এই অভ্যাসগুলো খুব সহজেই আমরা পরিবর্তন করে ওজন নিয়ন্ত্রণ করার...

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)
সুস্থতা

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)

শীতকাল এলেই চারদিক থেকে নানা বয়সের মানুষের আগুনে দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পোড়া রোগীদের সংখ্যা। বিশেষ করে ড...

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!
সুস্থতা

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!

প্রত্যেক মুসলমান রমজান মাসে রোজা পালন করেন, যা এক মাস ব্যাপী চলে। এটি ফরয ইবাদত। এই সময়ে রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা করে, আল্লাহর হুকুম পালন করে তাঁর...

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?
লাইফ স্টাইল

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?

রাতে ভালো ঘুম না হলে সারাদিনের কাজের এনার্জি কীভাবে পাবেন, বলুন তো? নিজের অজান্তেই কিছু অভ্যাসের কারণে ঘুমের সমস্যা হতে পারে। আনহেলদি লাইফস্টাইল এর পে...

রামাদান হেলথ কেয়ার ২ | ১০টি টিপস মানলে থাকবেন ফিট
সুস্থতা

রামাদান হেলথ কেয়ার ২ | ১০টি টিপস মানলে থাকবেন ফিট

প্রায় সবারই মোটামুটি বাইরে ২-৩ বার ইফতার করা হয়ে থাকে আমাদের, তাই না? আর সেই সাথে ভুঁড়িভোজের ব্যাপারটা তো আছেই! অতিরিক্ত আবোল-তাবোল খাওয়ায় কিন্তু অনেক...

গর্ভবতী অবস্থায় রোজা রাখা | প্রেগনেন্সিতে সিয়াম সাধনা ও করণীয়
মা ও শিশু

গর্ভবতী অবস্থায় রোজা রাখা | প্রেগনেন্সিতে সিয়াম সাধনা ও করণীয়

অনেক মায়েদের প্রশ্ন থাকে যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কিনা কিংবা রাখলে করণীয় কী হবে। প্রকৃতপক্ষে গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারবেন কিনা তা নির...

…