চাইনিজ প্রণ ফ্রায়েড রাইস বানিয়ে নিন বাসাতেই!

sinthia · Jul 21, 2014 · 1 min read

চাইনিজ প্রণ ফ্রায়েড রাইস বানিয়ে নিন বাসাতেই!
চাইনিজ প্রণ ফ্রায়েড রাইস, নাম শুনেই খেতে ইচ্ছে করছে, তাই না? অল্প উপকরণ দিয়ে কম সময়েই বানিয়ে ফেলুন! দেখে নিন রেসিপি-

উপকরণ

  • তেল ২ টেবিল চামচ
  • রসুন কুঁচি মিহি করা ১ চা চামচ
  • ডিম ২ টি ফেটানো
  • চিংড়ি ১ কাপ (খোসা ছাড়ানো )
  • মটরশুটি ১/২ কাপ
  • গাজর কুঁচি ২ টেবিল চামচ
  • রান্না করা ভাত ২ কাপ
  • লবন পরিমাণ অনুযায়ী
  • সয়াসস ১ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ

প্রণালী

  • ফ্রাইং প্যানে তেল গরম করে এতে ফেটানো ডিম দিয়ে ভেজে নিন
  • খুব ঘন ঘন নাড়তে থাকবেন, ডিম ঝুরি ঝুরি করে ভেজে আলাদা করে তুলে রাখুন
  • ওই প্যানেই অল্প তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুঁচি দিন
  • কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মটরশুটি, গাজর ও চিংড়ি দিয়ে দিন
  • ভাত দিয়ে ভালোভাবে মিশিয়ে সয়াসস ও গোল মরিচ দিন
  • কিছুক্ষণ নেড়ে ছেড়ে লবন চেখে দেখুন, সেই অনুযায়ী লবন দিন কারণ সয়াসসে এমনিতেই লবন থাকে
  • আগে থেকে ভাজা ডিম মিশিয়ে ফেলুন
  • আরো ১ মিনিট ভেজে গরম গরম ফ্রায়েড রাইস পরিবেশন করুন
দেখলেন তো ফ্রিজের বাসি ভাত দিয়েও কিন্তু মজাদার ডিশ বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে আজই ট্রাই করুন! লিখেছেন- শাহনাজ শিমুল ছবি- slurrp.club

 

সম্পর্কিত লেখা

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

আরও পড়ুন

মেক্সিকান রাইস বোল
১ ঘণ্টার রান্না

মেক্সিকান রাইস বোল

রেস্টুরেন্টে গেলে আমার মতো অনেকেরই প্রথম পছন্দ থাকে রাইস বোল। ক্রিস্পি চিকেন রাইস বোল, মেক্সিকান রাইস বোল, বারবিকিউ রাইস বোল আরও কত বাহারি নাম! রেস্টু...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

এগ ক্যাবেজ রোল
স্ন্যাকস

এগ ক্যাবেজ রোল

স্ট্রিটফুডের মধ্যে এগ রোল বা ভেজিটেবল রোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু সবসময় বাইরে থেকে কিনে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। আমাদের সবার বাসায় ডিম থাকেই।...

মেহমানদারী

ইন্দোনেশিয়ান ষ্টার ফ্রাইড রাইস

এই ডিশটি অনেকে নাসিগরেং হিসেবে জানেন । তবে এর আরেক নাম ইন্দোনেশিয়ান ষ্টার ফ্রাইড রাইস। মজাদার এই রাইস আইটেমটি ঘরে বসে তৈরি করে ফেলুন খুব সহজেই। দেখে...

…