বাঙ্গির শরবত

দিতি আহমেদ · May 23, 2019 · 1 min read

বাঙ্গি অনেক উপকারী একটা ফল হলেও আমাদের দেশের ছোট বড় বেশির ভাগ মানুষই এই ফলটা একেবারেই খেতে চায় না। বাঙ্গিতে আছে প্রচুর পরিমাণে পানি, ফ্যাটি এসিড, ফলিক এসিড,আমিষ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি সহ আরও নানা উপাদান, যা  আমাদের শরীরে রক্ত উৎপাদন করে, ক্ষুধামন্দা ভাব দূর করে, অ্যাসিডিটি, আলসার হতে বাধা দেয়, হাড়ের ক্ষয় রোধ করে। এত পুষ্টিগুণসম্পন্ন অথচ বাড়ির সদস্যদের শতকরা একজনও খেতে চায় না এই ফলটি। তাই আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো যাতে করে সবাইকে এই ফলটি খাওয়াতে পারেন। তাহলে আর কথা নয়। চলুন জেনে নেই মজাদার ও স্বাস্থ্যগুণে ভরপুর এই বাঙ্গির শরবত বানানোর রেসিপি।

বাঙ্গির শরবত বানানোর উপকরণ

১) বাঙ্গি- ছোট ১টি কুচি করে কাটা

২) মিষ্টি দই- আধ কেজি

৩) পানি- পরিমাণমত

৪) চিনি- স্বাদমতো

৫) বিট লবণ- হাফ চা.চা.

৬) কমলা রঙের ফুড কালার

৭) বরফ কুচি

বাঙ্গির শরবত বানানোর প্রণালী

ব্লেন্ডারে পানি দিয়ে আগে থেকে কেটে রাখা বাঙ্গিগুলোকে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিন এতে করে । এরপর ছাকা  বাঙ্গি ব্লেন্ডারে আবার দিয়ে আবার সামান্য পানি দিন এরপর এর মধ্যে এক এক করে দিয়ে দিন দই, চিনি, বিট লবণ তারপর কিছুক্ষণ আবার ব্লেন্ড করুন। এরপর সামান্য কমলা রঙের ফুড কালার মিশিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করুন আর পরিবেশনের আগে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন এই জুস। ও হ্যাঁ, ফুড কালার ব্যবহার করার কারণ হচ্ছে দেখতে সুন্দর লাগায় বাচ্চাদের খুব সহজেই খাওয়ানো যায়। আর বড়রা যে বাঙ্গির নাম শুনলে নাক সিটকায় তারাও খাবে এই পানীয়। সত্যি বলছি বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখুন। তারপর প্রতিদিন রিকোয়েস্ট আসবে এই শরবত বানানোর। অন্য আর একদিন বাঙ্গির আরও একটি রেসিপি দেব যেটা আপনার বাসার বাচ্চাদের খুব পছন্দ হবে এবং খেতে চাইবে কথা দিচ্ছি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

বাঙ্গি-ট্যাং মকটেইল
পানীয়

বাঙ্গি-ট্যাং মকটেইল

আমার একটা মেয়ে বাবু আছে আর সে অন্যান্য বাচ্চাদের মতো বাঙ্গি খেতে চায় না। তাই আমাকে সবসময় বাচ্চার ফল খাওয়ানোর জন্য নতুন নতুন রেসিপি বানিয়ে চেষ্টা করতে...

সুস্বাদু ৩টি ফলের জুস
রেসিপি

সুস্বাদু ৩টি ফলের জুস

কোনো এক মনিষী বলেছিলেন, 'জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তুমি সেটা দিয়ে শরবত বানিয়ে নিও।' বাজার ভর্তি রয়েছে নানান রকম মৌসুমি ফল। ভিন্ন ভিন্ন প...

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়
পানীয়

হেলদি ড্রিংকস | রমজানে বানিয়ে নিতে পারেন এই ২টি পানীয়

ইফতারে আমরা বিভিন্ন মুখরোচক ভাঁজা-পোড়া আইটেম খেয়ে থাকি। কিন্তু ডাক্তাররা বলেন যে ইফতারের সময় তেলযুক্ত খাবারের পরিমাণ যতটা কমানো যায়, ততই ভালো। এর বদলে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আরও পড়ুন

গরমে চাই শীতল কিছু
স্বাস্থ্য

গরমে চাই শীতল কিছু

কী অসহ্য গরম রে বাবা! প্রাণ হাসফাঁস করে কেবল, গলা শুকিয়ে আসে, পানির ঝাপটা না দিলে ত্বকের শান্তি হয় না। কত জ্বালা এই গরমে! হ্যাঁ, গরমকালের যন্ত্রণা তো...

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

ত্বকের সার্বিক চর্চায় ফল | ক্লিনজার, টোনার ও মাস্ক কী উপায়ে বানাবেন?
ত্বকের যত্ন

ত্বকের সার্বিক চর্চায় ফল | ক্লিনজার, টোনার ও মাস্ক কী উপায়ে বানাবেন?

বাংলাদেশ প্রত্যেক ঋতুতে কোন না কোন ফল আমাদের উপহার দেয়। এই ফলগুলো খেতে মজাতো বটেই, ত্বকের জন্যও ভালো। এছাড়া এগুলো থাকে ভিটামিন এ, বি, সি তে ভরপুর। ফ...

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?
সুস্থতা

ফুড পয়জনিং বা ঘন ঘন পেট খারাপ হলে কী করবেন?

আমরা অনেকেই মনে করি বমি হলে বা পেট ব্যথা করলেই ফুড পয়জনিং হয়েছে। আসলে বিষয়টি এমন নয়। পেট ব্যথার অন্য কোনো কারণও থাকতে পারে। ফুড পয়জনিং মূলত দূষিত খাবা...

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?
সুস্থতা

স্বাস্থ্যঝুঁকি কমাতে ফাস্ট ফুড কেন এড়িয়ে চলা প্রয়োজন?

বন্ধুদের সাথে আড্ডা হোক অথবা কাছের মানুষদের নিয়ে ঘুরতে যাওয়া- পছন্দের রেস্টুরেন্টে যেয়ে ফাস্ট ফুড অর্ডার দিয়ে খাবার খেয়ে সময় কাটানোতেই এখন সবাই আনন্দ...

…