সুস্বাদু ৩টি ফলের জুস

সাজগোজ উপ সম্পাদক · Jul 13, 2013 · 1 min read

সুস্বাদু ৩টি ফলের জুস

কোনো এক মনিষী বলেছিলেন, 'জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তুমি সেটা দিয়ে শরবত বানিয়ে নিও।' বাজার ভর্তি রয়েছে নানান রকম মৌসুমি ফল। ভিন্ন ভিন্ন পুষ্টিগুণে ভরা এসব ফল সহজলভ্যও বটে। গরমে প্রাণ যখন যায় যায়, শরীর জুড়োতে তখন হিমশীতল এক গ্লাস শরবতই যথেষ্ঠ। একদম হাতের কাছেই পাওয়া যায় এমন তিনটি ফলের শরবতের রেসিপি দেয়া হলো -

০১. লেবুর শরবত

উপকরণঃ

লেবু ১টি, বিট লবণ স্বাদমতো, চিনি ১চা চা মচ, সাদা গোলমরিচ গুঁড়ো সামান্য, বরফ কুঁচি।

প্রস্তুত প্রণালীঃ

লেবু ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের করে নিন। তাতে পানি, বিট লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, চিনি ভালো ভাবে মিশিয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ১৫ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

lemon

০২.আনারসের শরবত

উপকরণঃ

আনারস ২কাপ (কিউব করে কাটা), বিট লবণ স্বাদমতো, চিনি পরিমাণ মতো, বরফ কুঁচি।

প্রস্তুত প্রণালীঃ

আনারস ভালো মতো পরিষ্কার করে কেটে ব্লেন্ডারের মধ্যে নিন। তাতে পানি, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। ২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ২০মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

pineapple

০৩. পাকা কলার শরবতঃ

উপকরণঃ

কলা ২টি, বিট লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো সামান্য, বরফ কুঁচি।

প্রস্তুত প্রণালীঃ

কলা ছিলে ব্লেন্ডারের মধ্যে নিন। তাতে পানি, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি মিশিয়ে বেন্ড করুন ২ মিনিট। ফ্রিজে রেখে দিন ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর ফ্রিজ থেকে বের করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।

লিখেছেনঃ মমতাজ আনার মুন্নি

ছবিঃ এভারনিউরেসিপিস.কম, মাইকলাম্বিয়ানরেসিপিস.কম, ডাউনহোমসাউথজার্সি.কম, জুসিংইকুইপমেন্ট.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

নানা গুনের গোলমরিচ
সুস্থতা

নানা গুনের গোলমরিচ

গোল মরিচ, যা আমরা সকলেই চিনি। বিশ্বের প্রায় সব ধরণের কুইজিনেই এই মশলাটির কম বেশি ব্যবহার রয়েছে। এর রয়েছে বেশ তীক্ষ্ণ ঝাঁঝালো স্বাদ। অনেক ক্ষেত্রে আস্ত...

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে
গৃহসজ্জা

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করুন সহজ কয়েকটি ধাপে

পবিত্র ঈদুল আজহা এলো বলে! ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার করা, রান্নার আয়োজন করা, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়।...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!
গৃহসজ্জা

অগোছালো ফ্রিজ গুছিয়ে রাখতে চান? ফলো করুন ৭টি টিপস ও ট্রিকস!

ফ্রিজ! চলার পথে সাংসারিক জীবনে এক আরাধ্য বস্তু। বাস্তবতা, আবহাওয়া সব মিলিয়ে সময়টাই এখন এমন, অনেকেরই সদ্য শুরু করা সংসারে অর্থ জমানো শুরু হয় ফ্রিজকে কে...

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!

ফল রাজ্যের রাজার কথা আমরা সবাই জানি কিন্তু সেই রাজ্যের স্বর্ণকুমারীকে জানেন? অনেকেই জানেন না। আচ্ছা, ধাঁধাঁ ধরলে বলতে পারবেন? বলুন তো-“ বন থেকে বেড়োলো...

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!
রেসিপি

৩টি মাছের রেসিপি | বাঙালি ভোজ হবে বেলে,পুঁটি ও কাজলি দিয়ে!

কাল বাসায় বড় মামা আসছেন। মা বললো মামা মায়ের সব পছন্দের মাছ নিয়ে আসছেন গ্রাম থেকে। আমার মা যা মজা করে মাছ রান্না করে তা আর মুখে না বলি। চলুন আপনাদের সা...

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

আমরা সবাই জানি ত্বকের যত্নে বরফ কতটা উপকারী। ত্বকের যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া ইত্যাদি দূর করতে বরফ...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

পাকা ফলের ৫টি মজার জুস!
পানীয়

পাকা ফলের ৫টি মজার জুস!

গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। ফলে...

…