লেজার ট্রিটমেন্ট অ্যাকনে স্কারসে কিভাবে কাজ করে?

ফারিতাহ মনসুর · Sep 25, 2019 · 1 min read

লেজার ট্রিটমেন্ট অ্যাকনে স্কারসে কিভাবে কাজ করে?

অ্যাকনে প্রবলেম নিয়ে ঝামেলায় পড়েন নি এমন কাউকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। অ্যাকনে চলে যাওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুখে থেকে যায় অ্যাকনে স্কার কিন্তু থেকে যায়। সাধারনত এই অ্যাকনে অথবা পিম্পলের স্কার অথবা কালো দাগ তখনই দেখা যায়, যখন সেটি নখ দিয়ে খোঁচানো হয়। সিস্টিক অ্যাকনের কারণে সাধারণত এমন হাইপার পিগমেন্টশন দেখা দেয় যে সেটি মাসের পর মাস, এমনকি কয়েক বছর ও থেকে যায়। এমন দাগ এবং স্কার অনেক ক্ষেত্রেই একজনের কনফিডেন্সকে ভেঙ্গে দেয়। আপনি যদি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন এবং অনেক কিছু ট্রাই করেও যদি কোন রেজাল্ট না পান, তবে সেক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট হতে পারে আপনার আলটিমেট সল্যুশন। লেজার ট্রিটমেন্ট অ্যাকনে স্কারসের উপর কিভাবে কাজ করে ও বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন তবে দেখে নেই......

লেজার ট্রিটমেন্ট ও অ্যাকনে স্কারস

কিভাবে কাজ করে?

অ্যাকনে স্কারসের জন্য লেজার ট্রিটমেন্ট কাজ করে ইন্টেন্সড পালস লাইট টেকনোলজি (intense pulsed light technology)  এর সাহায্যে। এটি কোলাজেনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এবং নতুন কোষ তৈরি হতে সাহায্য করে। প্রাকৃতিকভাবেই আমাদের শরীরের ন্যাচারাল হিলিং প্রসেসের মাধ্যমে ত্বকের ড্যামেজড টিস্যুগুলো ঝরিয়ে ফেলে এবং ভেতর থেকে ফ্রেশ স্কিনকে বের করে আনে।

বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট

১) আই পি এল

পিম্পল বা ব্রণের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টের একটি অপশন হলো ইন্টেন্সড পালস লেজার অথবা আই পি এল। এই লেজার লাইট এর সাহায্যে ডার্ক স্পটকে রিমুভ করে থাকে, যা স্কিনের আনইভেন টেক্সচারকে ইভেন করে। আই পি এল লেজার অ্যাকনে বা পিম্পলের দাগ ছাড়াও স্কিনের বলিরেখা বা রিঙ্কেল, বয়সের ছাপ এবং ত্বকের অসামঞ্জস্য রঙকেও ট্রিট করে থাকে।

২) ফ্র্যাকশনাল লেজার

ফ্র্যাকশনাল লেজার কাজ করে স্কিনের উপর ছোট ছোট জোন অথবা অংশ তৈরি করে, যেটিকে সচরাচর বলা হয় মাইক্রো থার্মাল জোনস। এই ছোট ছোট অংশগুলো ধীরে ধীরে পুনরায় আগের পর্যায়ে চলে আসতে থাকে। এই ফ্র্যাকশনাল লেজারে স্কিনের হিলিং প্রসেস অপেক্ষাকৃত দ্রুত হয়ে থাকে। খুব গভীর অ্যাকনে স্কারের জন্য এটি সব থেকে কার্যকরী ট্রিটমেন্ট।

এই সময়ে সাধারণত টপিক্যাল অ্যানেসথেটিক দিয়ে প্রসেসটি শুরু করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই, খুব সামান্য ব্যথা অনুভব হয়, অনেকটা সুঁই ফোটানোর মত অথবা রোদে ত্বক জ্বালা করার মত। পরবর্তি সময়ে কসমেসিউটিক্যাল স্কিন কেয়ার প্রোডাক্ট ও ট্রিটমেন্ট পরবর্তী রিকভারিতে সাহায্য করে থাকে।

তাহলে দেখলেনতো লেজার ট্রিটমেন্ট কিভাবে ব্রনের দাগ নিরাময়ে অর্থাৎ অ্যাকনে স্কারসে কাজ করে! আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন!

ছবি- সংগৃহীত: সাজগোজ; এমডিলেজার.স্কিন.সিএ

সম্পর্কিত লেখা

লেজার নিয়ে ভাবছেন?
বিউটি টিপস

লেজার নিয়ে ভাবছেন?

সৌন্দর্যচর্চার আদি ধারণা এবং নিয়মগুলো নিয়ে হয়তো আপনি সন্তুষ্ট নন কিংবা বাজারের কেমিক্যাল প্রসাধনীতে আস্থা হারিয়ে ফেলেছেন। তখন নতুন এবং বিকল্প কোন...

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে
ত্বকের যত্ন

ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

দিন যতই যাচ্ছে গরম ততই বাড়ছে। গরমকে কোনোভাবেই বশে আনা যাচ্ছে না। আবার গরমের কারণে যে বাইরে কাজ বন্ধ রাখবেন, সেটাও সম্ভব নয়। এই অসহ্য গরমের কারণে রিতার...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?
চুলের যত্ন

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?

'কয়েকদিন আগেই তো কেরাটিন ট্রিটমেন্ট করলাম, এখনই চুল ফ্রিজি হয়ে যাচ্ছে কেন?তাহলে কি ট্রিটমেন্টটি করা উচিত হয়নি?' কেরাটিন ট্রিটমেন্ট করার পর যদি এই সমস্...

আরও পড়ুন

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?
বিউটি টিপস

রিবন্ডিং নাকি কেরাটিন ট্রিটমেন্ট, কোনটি আপনার জন্য পারফেক্ট?

কোনো অকেশন বা ইভেন্টে যাওয়ার জন্য নিজের পছন্দের আউটফিট পরে, সুন্দরভাবে সেজেগুজে যদি দেখতে পান, চুল একদম ফ্রিজি হয়ে আছে, চুলে কোনো শাইন নেই, সিল্কি ভাব...

পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
মা ও শিশু

পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

প্রেগনেন্সি সময় হুট করে ওজন অনেক বেড়ে যায়, তাই চামড়ায় টান পড়ে দাগ হয়ে যায় যাকে ডাক্তারি ভাষায় বলে striae gravidarum। সময়ের সাথে কিছু দাগ চলেই যায় আবার...

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?
চুলের যত্ন

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

পি এইচ বা পটেনশিয়াল অব হাইড্রোজেন হলো কোন একটি পদার্থের অ্যাসিডিক বা অ্যালকালি-এর পরিমাপ। ০-১৪ পর্যন্ত মাপের স্কেল দ্বারা এটি পরিমাপ করা হয়। মানুষের চ...

বায়ো অয়েলে স্কিন ট্রিটমেন্ট | ত্বকের ৪ ধরনের সমস্যা থেকে পান মুক্তি
ত্বকের যত্ন

বায়ো অয়েলে স্কিন ট্রিটমেন্ট | ত্বকের ৪ ধরনের সমস্যা থেকে পান মুক্তি

খুঁজে দেখলে খুব কম মানুষই পাওয়া যাবে যাদের ব্রণের দাগ, কালচে ছোপ, মেছতা নিয়ে ভুগতে হয় না। আমরা এশিয়ানরা একেক বয়সে একেক রকম পিগমেন্টেশন ফেইস করে থাকি।...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

…