চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

রোজেন · Sep 26, 2013 · 1 min read

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাব জানেন কি?

পি এইচ বা পটেনশিয়াল অব হাইড্রোজেন হলো কোন একটি পদার্থের অ্যাসিডিক বা অ্যালকালি-এর পরিমাপ। ০-১৪ পর্যন্ত মাপের স্কেল দ্বারা এটি পরিমাপ করা হয়। মানুষের চুল, মাথার তালুর তেল, সেবাম-এর পি এইচ (pH) সাধারণত ৪.৫ থেকে ৫.৫ পর্যন্ত থাকে। যা স্কেল অনুযায়ী অ্যাসিডিটি। এই ন্যাচারাল হেয়ার অ্যাসিডিটি চুল এবং মাথার তালুকে ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে আর কিউটিক্যাল-কে রাখে স্বাস্থ্যোজ্জ্বল। কিছু কিছু চুলের প্রোডাক্ট এই ন্যাচারাল পি এইচ ব্যাহত করে। চলুন তবে চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও হেয়ার কেয়ারে এর প্রভাবসমূহ জেনে নেই!

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায় ও এর প্রভাবসমূহ

চুলের পি এইচ ব্যালেন্স বোঝার উপায়

১. ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমন

যদি আপনার মাথার তালুতে ফাঙ্গাস অথবা ব্যাকটেরিয়ার আক্রমন থাকে তাহলে বুঝবেন আপনার চুল অনেক বেশি আ্যালকালি। তার মানে আপনি চুলের জন্য যে প্রোডাক্ট ব্যবহার করছেন তার পি এইচ ৭-এর উপরে। যা আপনার চুলের স্বাভাবিক অ্যাসিডিক সেবাম-কে ক্ষতিগ্রস্ত করে। এই সেবামই ফাঙ্গাস-এর আক্রমন থেকে আপনার চুলকে রক্ষা করে।

২. চুল কার্লি হয়ে থাকলে

চুলের পি এইচ ব্যালেন্স খেয়াল করার একটি মাধ্যম হলো চুল। যদি আপনার চুল কার্লি হয়ে থাকে তাহলে আপনার চুলের কিউটিক্যাল অলরেডি ওপেন আর এই ওপেন থাকার কারণে আপনার চুলের পি এইচ স্বাভাবিকের চেয়ে বেশ উপরে।

৩. চুলের প্রসাধনী

সোজা চুলেও সঠিক পি এইচ-এর ঘাটতি দেখা দিতে পারে যদি না আপনার নির্বাচিত চুলের প্রসাধনীর উপর গুরুত্ব না দেন বা নির্বাচন ভুল হয়ে থাকে।

৪. চুলের কালার

কালার করার পর চুলের স্বাভাবিক পি এইচ অনেকটাই নষ্ট হয়। কেননা অধিকাংশ কালারিং কিটস-গুলোতে আ্যালকালি জাতীয় পদার্থ থাকে।

৫. শুষ্ক চুল

যখন দেখবেন চুল শুষ্ক হয়ে এসেছে, নিষ্প্রাণ দেখাচ্ছে, সহজেই ভেঙ্গে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার চুল সঠিক পি এইচ রেঞ্জ-এর মধ্যে নেই।

চুলের ওপর পি এইচ-এর প্রভাব

কিছু কিছু চুলের প্রোডাক্ট আছে যেগুলো আ্যালকালাইন পি এইচ লেবেল-এ তৈরি যা চুলের কিউটিক্যাল ওপেন করে এবং চুলের স্বাভাবিক রঙ নষ্ট হয়, চুল ড্যামেজ হয়ে যায়। যদি এমনটি হয়ে থাকে তাহলে কিভাবে আবার চুলের নরমাল পি এইচ পুনরুদ্ধার করবেন চলুন তা জানা যাক!

১) অ্যাপেল সাইডার ভিনেগার

অ্যাপেল সাইডার ভিনেগার-এর পি এইচ ৩। আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগার-এর সাথে আধা কাপ পানি মিশিয়ে নিন এতে ভিনেগারের পি এইচ হবে ৪। এবার মিশ্রণটি গরম করুন। হালকা গরম থাকতে থাকতেই মাথার তালুতে অ্যাপ্লাই করুন। ভিনেগার-এ থাকা এসিড আপনার স্কাল্প-এর পি এইচ রি-স্টোর করতে সাহায্য করবে। সপ্তাহে ১-২ বার এটি করবেন।

২) অ্যালোভেরা জেল

টাটকা অ্যালোভেরা পাতার ভেতরের জেল ব্লেন্ডার-এ ব্লেন্ড করে নিন। তারপর স্প্রে বোতলে ভরে পুরো চুলে ছিটিয়ে দিন। এভাবে টানা কয়েক সপ্তাহ করুন। দিনে কয়েকবার করে করবেন।

৩) পি এইচ ব্যালেন্সড শ্যাম্পু

শ্যাম্পু কেনার আগে বোতলের গায়ে লাগানো লেবেল দেখে নিন। শ্যাম্পুর পি এইচ হইত ৪-৮ এর মধ্যে হবে। কিন্তু এটি আপনার মাথার স্কাল্প-এর পি এইচ কাছাকাছি যেমন ৫ হওয়া উচিত।

৪) ঘরোয়া শ্যাম্পু

১ ১/২ কাপ নারকেলের দুধ, ১ ৩/৪ কাপ অ্যালোভেরা জেল একসাথে ভালোভাবে মেশান যেন একটির সাথে আরেকটি উপাদান একদম মিশে যায়। তারপর এই মিশ্রণ বরফ জমানোর ট্রে-তে জমিয়ে নিন। প্রত্যেক সময় গোসলের ১৫ মিনিট আগে একটি একটি কিউব বের করে নিন আর ব্যবহার করুন শ্যাম্পুর মত। এভাবে কয়েক সপ্তাহ করলেই বেশ উপকার পাবেন।

৫) লেবুর রস

২টি লেবুর রস নিন। এর সাথে ১ কাপ পানি মিশান, সঙ্গে দিন ২-৩ ফোঁটা লেমন অয়েল। যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি ঘোলা দেখাবে ততক্ষণ মিশাতে থাকুন। এবার হারবাল কোন শ্যাম্পু করার পর এই সল্যুশন-টি দিন কিউটিকল ক্লোজ করার জন্য। তারপর কিন্তু এই সল্যুশন-টি ধুয়ে ফেলবেন না। ঐভাবেই থাকুন দিনভর।

৬) লিভ-ইন-কন্ডিশনার

ভেজা চুলে লিভ-ইন-কন্ডিশনার লাগান। এতে করে চুল আবার ন্যাচারাল পি এইচ ৪.৫-৫.৫ অ্যাসিডিটি-তে চলে আসবে। ঘরোয়া পদ্ধতিতেও এই কন্ডিশনার তৈরি করতে পারেন। ৩০ মিলি লিটার সিলিকন ফ্রি কন্ডিশনার নিন ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ২ টেবিল চামচ জোজোবা অয়েল নিন। একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ভেজা চুলে লাগিয়ে চুল শুকিয়ে নিন।

টিপস

১. যদি আপনার চুল কার্লি হয়ে থাকে তবে লিভ-ইন-কন্ডিশনার রেসিপিতে বাদামের তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন।

২. লিভ-ইন-কন্ডিশনার বেশি দিন ভালো থাকে না। তাই শুধু মাত্র ব্যবহার করার আগেই বানিয়ে নিন।

আশা করি আর্টিকেল-টি আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?
রিভিউ

ত্বকের যত্নে পি এইচ ব্যালেন্সড সোপ ফ্রি ক্লেনজার সিলেক্ট করছেন তো?

একটু চিন্তা করে বলুন তো, ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? এই ইরিটেশন ও রাফনেস কেন হয়, সেটা ভেবে দেখেছেন কখনো? অনেকেই ভেবে বসে থাকেন যে ড...

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?
ত্বকের যত্ন

সোপ বেইজড ক্লেনজার ব্যবহার করলে কি আসলেই ত্বকের ক্ষতি হয়?

ক্লেনজিংয়ের পর স্কিন কি একটু বেশিই রাফ মনে হয়? অনেকেই ভেবে নেন যে ড্রাই ও সেনসিটিভ স্কিন হলে এমনটা তো হবেই! কিন্তু এই ধারণাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়।...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আরও পড়ুন

এইডস (AIDS) | কতটা নিরাপদ আপনি?
সুস্থতা

এইডস (AIDS) | কতটা নিরাপদ আপনি?

মানবদেহের জন্য ভয়াবহ ক্ষতিকর এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে এমন একটি অসুখের নাম বললে অবধারিতভাবে যে নামটি মাথায় আসে তা হল এইডস। এর ভয়াবহতা সম্পর...

মেকআপ করার কিছুক্ষণের মাঝেই মুখ কালচে দেখাচ্ছে?
বিউটি টিপস

মেকআপ করার কিছুক্ষণের মাঝেই মুখ কালচে দেখাচ্ছে?

পার্টি বা দাওয়াতে যাওয়ার জন্যে খুব সুন্দর করে সেজেছেন। একদম মন মতো! সাঁজের সাথে মিলিয়ে গেট আপ, ড্রেস আপ সব কিছুই পারফেক্টলি করা শেষ। কিন্তু বের হওয়ার...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…