গায়ের রঙের অসামঞ্জস্যতা দূরীকরণে ৯টি অসাধারণ টিপস

রোজা স্বর্ণা · Jun 25, 2013 · 1 min read

গায়ের রঙের অসামঞ্জস্যতা দূরীকরণে ৯টি অসাধারণ টিপস

গায়ের রঙ যেমনই হোক না কেন শরীরের সমস্ত জায়গায় একই রঙ হওয়া বাঞ্ছণীয়, নতুবা ফর্সা ত্বকও খুবই অসুন্দর দেখায়। গায়ের রঙের অসামঞ্জস্যতা বা 'আনইভেন কম্পলেক্সন' একটি বড় সমস্যা। উজ্জ্বল-দাগহীন গায়ের রঙ আপনার আত্মবিশ্বাস-ও বাড়িয়ে তোলে। আজকালকার ব্যস্ত জীবনে নিঁখুত-সমান রঙা চেহারা মেলা ভার; যদি না সঠিক উপায়ে যত্ন নেয়া হয়। ত্বকের যত্নে অবহেলা না করা এবং উপযুক্ত উপায়ে নিয়মিত চর্চা করলেই অপূর্ব সুন্দর মুখশ্রী পাওয়া সম্ভব। তাই গায়ের রঙের অসামঞ্জস্যতা দূরীকরণে চলুন জেনে নিই কিছু সহজ টিপস।

যে জিনিসগুলো হাতের কাছে রাখবেন -

  • ফেসিয়াল ক্লিনজার
  • স্ক্রাব
  • চিনি
  • লেবু
  • ময়েশ্চারাইজার
  • সানস্ক্রীন
  • পানি
  • মাল্টি-ভিটামিন

গায়ের রঙের অসামঞ্জস্যতা দূরীকরণে কি করবেন?

০১. দিনে ২ বার ত্বক পরিষ্কার করুন; সকালে এক বার এবং আরেকবার রাতে ঘুমোতে যাওয়ার আগে। মেক-আপ না তুলে শুয়ে পড়া থেকে বিরত থাকুন, কেননা এতে করে লোমকূপ বন্ধ হয়ে ব্রেক আউট হতে পারে।

০২. ত্বকের ধরণ অনুযায়ী ক্লিনজার বা ফেইস ওয়াস ব্যবহার করুন। পণ্য ক্রয়ের আগে সেটা কোন ত্বকের জন্য উপযোগী তা দেখে কিনুন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে তেলবিহীন ক্লিনজার নিন, শুষ্ক ত্বকের জন্য সাবান বিহীন এবং স্পর্শকাতর ত্বকে ডার্মাটোলোজিকালি টেস্টেড পণ্য ব্যবহার করুন।

০৩. বাজারে পাওয়া যায় এমন একটি ফর্সাকারী উপাদান সম্বলিত স্ক্রাব ব্যবহার করুন, সপ্তাহে ২ বার। এটি আপনার ত্বকের মরা কোষের পাশাপাশি কালো ছোপ কমাতেও সাহায্য করবে। হালকা গরম পানিতে মুখ ভিজিয়ে হালকা হাতে ৫-৭ মিনিটের মত মুখটা ঘষে নিন। জোরে জোরে ঘষবেন না। এরপর ঈষদুষ্ণ পানিতে সমস্ত মুখমন্ডল ধুয়ে ফেলুন।

০৪. আপনার ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজ করুন। দিনের বেলাতে কমপক্ষে SPF ১৫ সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং বাইরে বের হওয়ার আগে আলাদা করে সানস্ক্রীন লাগিয়ে নিতে ভুলবেন না। এতে আপনার ত্বক থাকবে রোদের ক্ষতিকর প্রভাব থেকে সু্রক্ষিত। রাতের বেলা ঘুমানোর আগে ভাল মানের একটি নাইট ক্রিম লাগান, যাতে সারা রাতে আপনার ত্বকের ময়েশ্চারাইজেশন বজায় থাকে।

০৫. প্রচুর পরিমাণে পানি পান করুন। দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস বিশুদ্ধ পানি গ্রহণ করুন যাতে দেহের কার্যক্রম ঠিক থাকে। পানিশূন্যতায় ত্বক শুষ্ক, নির্জীব ও মলিন দেখায়।

০৬. প্রতিদিন কম করে হলে ৩০ মিনিটের মত অনুশীলনের চেষ্টা করুন। এতে করে রক্ত সঞ্চালন তথা সুস্থ ত্বক সুনিশ্চিত হয়।

০৭. সবসময় পরিমাণ মত সুষম খাবার গ্রহণ করুন। প্রক্রিয়াজাত চিনি এবং ফ্যাট জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন। প্রচুর পরিমাণে শাক-সবজি এবং ফল-মূল খান, চেষ্টা করুন তার সবই যেন টাটকা হয় সেদিকটা খেয়াল রখতে। সম্ভব হলে নিজেই ফলাতে পারেন নিজের বাগানে।

০৮. নজর রাখুন আপনার খাদ্য তালিকায় যেন এই কয়েকটা উপাদান অবশ্যই থাকে -

গায়ের রঙের অসামঞ্জস্যতা দূরীকরণে টুনা মাছ উপকারী- shajgoj.com

টুনা ও স্যালমন মাছ (অথবা ফ্যাটি এসিড সমৃদ্ধ অন্যান্য মাছ/প্রোটিনের উৎস ), জলপাই এর তেল, কাঁচা বাদাম, ভিটামিন এ, ভিটামিন ই এবং মাল্টিভিটামিন ।

০৯. পরিমিত ঘুম খুবই জরুরী। প্রতিদিন অবশ্যই ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত বিশ্রাম ত্বক যেমন ভাল রাখে তেমনি চোখের নীচে কালো দাগ পড়তেও দেয় না। তাই নিয়মিত ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

ধৈর্য ও নিষ্ঠার সাথে নিয়মিত চর্চা করে গেলে সব রকম সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায়। এজন্য প্রয়োজন স্বদিচ্ছা ও রুটিন মাফিক চর্চা।

ছবিঃ সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন
ত্বক

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন

[topbanner] ত্বকের পরিচর্যায় সবার প্রথমেই যা মাথায় রাখতে হয় তা হল ক্লিনজিং। বাজারে ত্বকের ধরন অনুযায়ী অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

ত্বকের সার্বিক চর্চায় ফল | ক্লিনজার, টোনার ও মাস্ক কী উপায়ে বানাবেন?
ত্বকের যত্ন

ত্বকের সার্বিক চর্চায় ফল | ক্লিনজার, টোনার ও মাস্ক কী উপায়ে বানাবেন?

বাংলাদেশ প্রত্যেক ঋতুতে কোন না কোন ফল আমাদের উপহার দেয়। এই ফলগুলো খেতে মজাতো বটেই, ত্বকের জন্যও ভালো। এছাড়া এগুলো থাকে ভিটামিন এ, বি, সি তে ভরপুর। ফ...

আরও পড়ুন

সত্যিই কি গায়ের রং ফর্সা করার ক্ষমতা আছে ফেয়ারনেস ক্রিমগুলোর?
ত্বক

সত্যিই কি গায়ের রং ফর্সা করার ক্ষমতা আছে ফেয়ারনেস ক্রিমগুলোর?

ছোটবেলা থেকেই একটি শিশু পরিবারের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী এমনকি বাবা মায়ের কাছ থেকেও শুনে যে সে কালো হয়েছে। কথাটা সরাসরি বলা না হলেও ইনিয়ে-বিনিয়ে...

ত্বক ফর্সাকারী ক্রিমের কিছু ক্ষতিকর উপাদান
ত্বকের যত্ন

ত্বক ফর্সাকারী ক্রিমের কিছু ক্ষতিকর উপাদান

ফর্সা হতে চান...? তবে আপনার জন্যই কিছু কথা। বিখ্যাত সেই অ্যাড টা তো সবাই দেখেছেন...... ঐ যে, ‘ফ্রেশ মানেই সুন্দর...’ একবিংশ শতাব্দীতে আসার পরেও উপমহা...

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

ত্বকের যত্নে ৭টি ক্লেনজার সহজেই তৈরি করে ফেলুন ঘরে বসে!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ৭টি ক্লেনজার সহজেই তৈরি করে ফেলুন ঘরে বসে!

সকালে ঘুম থেকে উঠে কিংবা বাইরে থেকে এসে মুখখানিতো ধুয়ে নিতেই হয়। আজকাল অনেকেই প্রাকৃতিক জিনিসগুলোর দিকে ঝুঁকছেন। আমাদের হাতের কাছে যে জিনিসগুলো আছে তা...

লাইম ক্রাইম ভেলভেটিনস এর ১০টি পপুলার শেইডস
সোয়াচ

লাইম ক্রাইম ভেলভেটিনস এর ১০টি পপুলার শেইডস

জীবনে প্রথম কেনা লিকুইড লিপস্টিক কোনটা? আমি কিনেছিলাম লাইম ক্রাইম এবং ব্যবহার করে প্রেমে পড়ে গিয়েছিলাম! সেই প্রেমের রেশ কিন্তু আজ ও কাটেনি! লাইম ক্রাই...

ধরে রাখুন চেহারার উজ্জ্বলতা, থাকুন লাবণ্যময়ী!
ত্বকের যত্ন

ধরে রাখুন চেহারার উজ্জ্বলতা, থাকুন লাবণ্যময়ী!

প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর আর মানুষ হলো সবচেয়ে সুন্দর সৃষ্টি। কিন্তু তবুও আমাদের মাঝে কতই না আক্ষেপ নিজেদের অবয়ব নিয়ে, নিজের গায়ের রঙ নিয়ে। কিন্তু আমা...

…