বয়সের ছাপ দূর করে তারুণ্য ধরে রাখতে ৬টি প্রাকৃতিক উপাদান

মাহবুবা বীথি · Mar 12, 2017 · 1 min read

বয়সের ছাপ দূর করে তারুণ্য ধরে রাখতে ৬টি প্রাকৃতিক উপাদান

কে না চায় তারুণ্য-দীপ্ত-উজ্জ্বল ত্বক? কিন্তু ঘড়ির কাটার সাথে বয়স ও যেন চুপিসারে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করেই একদিন চোখে পরে চোখের পাশের ফাইন লাইন, কুচকে যাওয়া ত্বক বা ছোপ ছোপ দাগ। অনেকের হয়তো সামর্থ্য আছে দামি ক্লিনিক্যাল ট্রিটমেন্ট করিয়ে বয়সের ছাপ দূর করে ফেলার। কিন্তু আমাদের মত সাধারণ মধ্যবিত্তদের সেই সুযোগ কোথায়। তাই বলে বুঝি বুড়িয়ে যেতে হবে? কে বলেছে সে কথা? মন খারাপ করার কিছু নেই কিন্তু তাতে। কারণ আপনার হাতের কাছেই রয়েছে এমন সব প্রাকৃতিক উপাদান, যার সাহায্যে আপনিও বয়সের ছাপ দূরে ঠেলে দিতে পারবেন সহজেই। চলুন জেনে নেই তাহলে।

বয়সের ছাপ দূর করে তারুণ্য ধরে রাখতে ৬টি প্রাকৃতিক উপাদান

(১) মধু

বয়সের ছাপ দূর করতে মধু - shajgoj.com

এজিং এর প্রথম কথায় চলে আসে রিংকেল এর কথা। আর রিঙ্কেল থেকে দূরে থাকতে চাইলে প্রয়োজন ত্বককে যথাযথ ভাবে ময়েশ্চারাইজ করা। ত্বক যদি আদ্র থাকে, তাহলে সেখানে রিংকেল আসে দেরিতে। আর ত্বকের আদ্রতা রক্ষায় মধুর কোনও জুড়ি নেই। এটি ত্বকের ড্যামেজ সারিয়ে তোলে এবং ত্বককে পুনরায় উজ্জীবিত করে তোলে। খুব বেশি ঝামেলায় না যেতে চাইলে ২/৩ চামচ মধু নিয়ে মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এটা থেকে ভালো ফল পেতে রোজ করতে পারেন, অথবা একদিন পরপর।

(২) ডিমের সাদা অংশ

বয়সের ছাপ দূর করতে ডিমের সাদা অংশ ও লেবু - shajgoj.com

ডিমের সাদা অংশে রয়েছে প্রচুর পরিমানে অমেগা-৩ ফ্যাটি এসিড, প্রোটিন এবং জিঙ্ক যা ত্বককে টানটান ও মসৃণ করে তোলে। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো, একটি ডিমের কুসুমের সাথে ১ চা চামচ দুধের ক্রিম ও এক চামচ পরিমাণ লেবুর রস মেশাতে হবে। ভালো করে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিন দিন এই প্যাকটি ব্যবহার করুন।

(৩) টক দই

বয়সের ছাপ দূর করতে দই লেবুর রস ভিটামিন ই - shajgoj.com

টক দই-এ আছে প্রচুর পরিমাণে রিংকেল প্রতিরোধকারী উপাদান। যেমন - ভিটামিন, মিনারেল ও এনজাইম, যা আপনার ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে। এছাড়াও টক দইয়ের ল্যাকটিক এসিড ত্বকের পোরসগুলোকে সঙ্কুচিত করে ত্বককে টানটান করতে সাহায্য করে। এজন্য আপনাকে যা করতে হবে তা হলো- ২ চা চামচ টক দই, এক চামচ মধু ও এক চা চামচ লেবুর রস একসাথে মিশিয়ে নিয়ে এতে মেশাতে হবে এক চিমটি হলুদ। এরপরে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে খুব সাবধানে এর উপর থেকে সামান্য কেটে নিয়ে তেলটুকু আগে বানানো প্যাকের সাথে মেশাতে হবে। এই প্যাকটি মুখে, গলার ও ঘাড়ে লাগিয়ে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট। এরপরে উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কার্যকরী ফলাফল পেতে এই প্যাকটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।

(৪) গোলাপ জল

বয়সের ছাপ দূর করতে গোলাপ জল লেবুর রস গ্লিসারিন - shajgoj.com

ত্বকের যত্নে গোলাপজলের উপকারিতার শেষ নেই। এর রয়েছে রিজুভিনেটিং উপাদান। খুব সহজেই এটি আপনি ব্যবহার করতে পারবেন। একটি বাটিতে ২ চা চামচ গোলাপজল, ১/২ চা চামচ লেবুর রস আর কয়েক ফোঁটা গ্লিসারিন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপরে একটি তুলার বলের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন। এই প্যাকটি রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে পরিস্কার করে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে শুয়ে পড়ুন। পানি দিয়ে ধোয়ার কোনও দরকার নেই। সারা রাত এটি আপনার ত্বকের উপর কাজ করবে।

(৫) নারকেলের দুধ

বয়সের ছাপ দূর করতে নারকেলের দুধ - shajgoj.com

নারকেলের দুধে আছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকের রিংকেল রোধ করতে খুবই কার্যকরী। ২-৩ চামচ নারকেলের দুধ  নিয়ে একটি তুলোর বলের সাহায্যে পুরো মুখে ও গলায় লাগিয়ে নিন। বিশ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

(৬) কলা

বয়সের ছাপ দূর করতে কলার প্যাক - shajgoj.com

হাতের কাছে পাওয়া এই ফলটি আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন আনতে সক্ষম। ছোট একটি পাকা কলা নিয়ে ভালো করে চটকে নিন। এবার এর সাথে মেশান এক চামচ গোলাপজল, এক চামচ মধু ও এক চামচ টক দই। মিশ্রণটি একটু সময় নিয়ে ভালো করে একটি পেস্টের মতো তৈরি করতে হবে। এরপরে মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপরে ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহার করলেই দেখবেন ত্বকে লক্ষ্য করার মত পরিবর্তন এসেছে।

বয়সের ছাপ দূর করে তারুণ্য ধরে রাখতে উপরে উল্লেখিত প্যাকগুলো নিয়মিত ব্যবহার করুন। তবে কেমিক্যাল প্রোডাক্ট এর মতো এগুলো রাতারাতি পরিবর্তন এনে দেবে না। ধৈর্য ধরে ২ থেকে ৩ মাস ব্যবহার করুন। তবে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

ভালো থাকুন, সুন্দর থাকুন।

 ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম, সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

চোখের নিচের ফাইন লাইনস ও রিংকেল কমাতে কীভাবে যত্ন নেওয়া উচিত?
বিউটি টিপস

চোখের নিচের ফাইন লাইনস ও রিংকেল কমাতে কীভাবে যত্ন নেওয়া উচিত?

ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের ত্বক নানান পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে প্রায় সবার মাঝে একটি সাধারণ সমস্যা দেখা দেয়। সেই সমস্য...

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!
ত্বকের যত্ন

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!

বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে আমরা বেশ পরিবর্তন দেখতে পাই। বিশেষ করে আমাদের ফেইসে ও হাতে এটা বেশি প্রকাশ পায়। ত্বকে রিংকেল পড়ে যাওয়া এর মধ্...

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?
ত্বকের যত্ন

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?

ঠিকঠাক স্কিন কেয়ার রুটিন মেনে চলে আপনি মুখের ত্বকের উজ্জ্বলতা আর ফার্মনেস (Firmness) ঠিক রেখেছেন। কিন্তু খেয়াল করে দেখলেন গলার কাছে চামড়াটা কেমন যেন শ...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

আরও পড়ুন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ৮টি ব্যবহার!
বিউটি টিপস

সৌন্দর্য চর্চায় তুলসী পাতার ৮টি ব্যবহার!

ছোটবেলায় তুলসী পাতার রস মধু দিয়ে খায়নি এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া যাবে না। ঠাণ্ডা সারাতে তুলসীর ব্যবহার বহু দিনের। কিন্তু এছাড়াও তুলসীর কিন্তু রয়েছে...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

অপরিণত বয়সে বলিরেখা | বয়সের ছাপ পড়ার ৭টি কারণ জানেন কি?
ত্বকের যত্ন

অপরিণত বয়সে বলিরেখা | বয়সের ছাপ পড়ার ৭টি কারণ জানেন কি?

অপরিণত বয়সে শরীরে বলিরেখা বা বয়সের ছাপ পড়া নিয়ে কি আপনি চিন্তিত? আচ্ছা, একটা দুটো রিংকেল-এই আজকালকার তরুণ তরুণীরা কেমন ভয়ঙ্কর টেনশন শুরু করে খেয়াল করে...

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !
ত্বকের যত্ন

বয়স চল্লিশ । তাতে কি, ধরে রাখুন বিশের যৌবন !

দুঃখজনক ব্যাপার হলেও সত্যি এটাই যে, এখনও পর্যন্ত বয়স ধরে রাখার কোন যাদুকরী পদ্ধতি কিংবা ওষুধ আবিষ্কার হয়নি। আমরা সবাই চাই আমাদের ত্বকের তারুন্য অনেকদি...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

…