মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ১)

sub-editor · Mar 31, 2016 · 1 min read

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি  (পর্ব ১)

পহেলা বৈশাখের সপ্তাহ দুয়েক আগে কিছু কাজের জিনিস শিখিয়ে দিই। বাংলাদেশের সমাজ যদি চিনে থাকেন, জেনে নিন, ভীড়ের মধ্যে আপনার শ্লীলতাহানী করতে ইতোমধ্যেই তৈরি হচ্ছে বরাহের দল। যখন এধরণের কিছুর শিকার হবেন, কেউ আপনাকে সহায়তা করবেনা বলেই ধরে রাখুন। কাউকে এগুলো বললে সে বরং মনে মনে সুখ নেবে বিষয়টা কল্পনা করে, এটাই বাস্তবতা।

[picture]

সুখের বিষয় হচ্ছে, আপনার কাউকে দরকারও নেই।12928291_1709702942640003_4565829272409407705_n

বাংলাদেশে মেয়ে হয়ে জন্মানো মোটামুটি আজন্ম পাপ, আমি এমন কোন মেয়েকে চিনিনা যে জীবনের কোন এক পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়নি। বড় ধরণের কিছু না হলে কেউ ঝামেলার ভয়ে থানাপুলিশ করতেও চায়না।

উপায় একটাই, নিজের ব্যবস্থা নিজের করে নেয়া। শরীরে অপ্রীতিকর স্পর্শ পাওয়ামাত্র বিনা দ্বিধায় স্পর্শকারীকে কিভাবে পিটিয়ে হালুয়া বানাবেন এই নিয়ে আজকের পোস্ট।

মানব শরীরে তিনটা দুর্বল জায়গা যেখানে সামান্য আঘাতেই অতি বড় পালোয়ানও কুপোকাৎ হয়ে যেতে বাধ্য। এই তিনটা জায়গা হচ্ছে চোখ, অণ্ডকোষ এবং কণ্ঠনালীর নীচের নরম জায়গাটি। কয়েকটা ছবি দিচ্ছি গুগল করে, এগুলো দেখুন এবং আগামী দুই সপ্তাহ বন্ধুবান্ধব/ভাইবোন মিলে অনুশীলন করুন (অনুশীলনের সময় সতর্ক থাকবেন যাতে দুর্ঘটনা না ঘটে)।

হাত মুঠ করে অণ্ডকোষে আঘাত করতে, আঙুল দিয়ে চোখে গুঁতো দিতে বা কনুই দিয়ে পেছনে কারো তলপেটে আঘাত করতে ব্রুস লী হওয়া লাগেনা, লাগে বাসার বালিশ নিয়ে কাজিনের হাতে ধরিয়ে দিয়ে ওটার উপর পাঁচবার অনুশীলন।

বাসায় ভাই/বোন/বাবা/মা আছেন না? তাঁদের বলুন শক্ত করে বালিশ ধরে দাঁড়াতে। যে জায়গায় আঘাত করা অনুশীলন করবেন, সে জায়গায় বালিশ ধরতে বলুন যাতে আপনার করা আঘাত বালিশে গিয়ে লাগে। পুরো শক্তিতে মারবেন না প্রথমে, আগে শিখুন কীভাবে মারবেন। পাঁচবার অনুশীলন করুন আস্তে, তারপর যিনি বালিশ ধরে আছেন তাকে বলুন বালিশ যেন শরীর থেকে দূরে ধরে( চাইলে কোলবালিশ নিয়ে দেয়ালে ঠেস দিয়েও অনুশীলন করতে পারেন, তবে ভুলে আবার দেয়ালে মেরে বসবেন না!)

সর্বশক্তিতে আঘাত করা প্রাকটিস করুন।অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন।

12718191_1709702949306669_4059076695569946659_n

আমি রেকমেন্ড করছি নীচের পাঁচটি মুভ:

(১) কনুই দিয়ে পেছনের বদমায়েশের পেটে প্রচন্ড জোরে আঘাত। (২) হাত দিয়ে পেছনে দাঁড়ানো বদমায়েশের অণ্ডকোষে আঘাত। (৩) হাতের থাবা দিয়ে চোখ/নাকে আঘাত। (৪) অণ্ডকোষ/তলপেট বরাবর হাঁটু দিয়ে আঘাত (শাড়ি পরে লাত্থি মারাটা কঠিন। জিন্স/পাজামা হলে লাত্থি দিতে সুবিধা ) (৫) হাঁটু বরাবর সজোরে লাত্থি (হাঁটু উচ্চতায় বালিশ রেখে প্রাকটিস করুন)

এই মুভগুলো অথবা আপনার পছন্দ হয় এরকম যে কোন মুভ গুগল/ইউটিউব থেকে দেখে বাসায় এই দুই সপ্তাহ অন্তত প্রতিদিন দশ মিনিট করে প্রাকটিস করে নিন।

মনে রাখবেন, একজন সত্যিকারের পুরুষ কখনোই আপনার বিনা অনুমতিতে মরে গেলেও আপনাকে বাজেভাবে স্পর্শ করবেনা। যারা এটা করে, তারা তেলাপোকারও অধম, তার শরীরের সাইজ যাই হোক না কেন। আপনার সামান্য প্রতিরোধ, একটুখানি সাহস এই নর্দমার কীটগুলোর হাত থেকে আপনাকে এবং সমাজকে বাঁচাতে পারে।

নিজেকে রক্ষা করতে যতটা দরকার, সেটুকু শক্তি প্রয়োগ করতে এক বিন্দু দ্বিধা করবেন না। বাংলাদেশের( বা ভারতের) পেনাল কোডের ধারা ১০০ গুগল করুন, দেখবেন আইন আপনার সাথেই আছে।

ভীড়ে কেউ গায়ে হাত দিলে দয়া করে চেপে যাবেন না। Be Brave. Shout. Create a Scene. Fight Back.

মনে রাখবেন, চুপ থাকতে থাকতেই আজ এই অবস্থা।

Its time to fight back!!!

লিখেছেন - মাসরুফ হোসেন

ছবি - মাসরুফ হোসেন, পিকচারবাংলাদেশইনফরমেশন.ইনফো

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি  (পর্ব ২)

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ৩)

সম্পর্কিত লেখা

হেড ইনজুরি | মাথায় আঘাত লাগলে করণীয় কী?
সুস্থতা

হেড ইনজুরি | মাথায় আঘাত লাগলে করণীয় কী?

হেড ইনজুরি মাথার ত্বক, খুলি বা মস্তিষ্কে যে কোন আঘাতকে বুঝায়। এই আঘাতে মাথার খুলি সামান্য ফুলে যেতে পারে কিংবা মারাত্বক ব্রেইন ইনজুরি হতে পারে। হেড ইন...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ৩)
লাইফ স্টাইল

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ৩)

[topbanner] গত দুই পর্বে পহেলা বৈশাখে যৌন হয়রানী থেকে রক্ষা পেতে বেসিক মাইন্ডসেট এবং আত্মরক্ষা কৌশল নিয়ে আলোচনা করেছি। আজকে শেষ পর্ব, এবং এতে আলোচনা...

আরও পড়ুন

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!
সুস্থতা

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!

ঘুমের মধ্যে নাক ডাকেন অনেকেই। যিনি নাক ডাকেন, তাঁর জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে আর অবধারিতভাবেই পাশের মানুষটির জন্য হয়ে ওঠে চরম বিরক্তিকর। মধ্যবয়স্ক...

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ
ফিটনেস

১৫মিনিটের ৫টি ব্যায়াম দিবে আকর্ষণীয় বডি শেইপ

শুরুতেই বলি, ১৫মিনিটের ৫টি ব্যায়াম করে আপনি অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবেন, তবে সেটা কখনোই একদিনের ১৫মিনিটে নয়; ফিট থাকতে চাইলে আপনাকে অবশ্যই সবসময় ব্যায়াম...

টেরিবল টু | বাচ্চার অতিরিক্ত জেদ কীভাবে সামলাবেন?
মা ও শিশু

টেরিবল টু | বাচ্চার অতিরিক্ত জেদ কীভাবে সামলাবেন?

প্রতিটি শিশুই আলাদা। একেকজনের বেড়ে ওঠার পরিবেশ, আচরণ, মানসিক বিকাশ খুব স্বাভাবিকভাবেই ডিফারেন্ট হবে। শিশুর বয়স যখন দুই বছরের কাছাকাছি চলে আসে, তখন তার...

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!
ফিটনেস

হাতের বাড়তি মেদ দূর করতে ৫টি কার্যকরী ব্যায়াম!

এক জোড়া সুন্দর বাহু যেমন আপনার সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে বহু গুণে, তেমনি হাতের মেদ সমস্যা হয়ত আপনার সুন্দর থাকার সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিতে পারে। ক...

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!
ফ্যাশন

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!

ইনস্টাগ্রাম আর ফেসবুকের যুগে ছবি শেয়ার করাটা এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছে যে ক্যামেরা-রেডি হাসি এক প্রয়োজনীয় ব্যাপার! তবে ফটোজেনিক ছবির জন্য ব...

…