ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!

সাজগোজ উপ সম্পাদক · Jun 13, 2013 · 1 min read

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!

ইনস্টাগ্রাম আর ফেসবুকের যুগে ছবি শেয়ার করাটা এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছে যে ক্যামেরা-রেডি হাসি এক প্রয়োজনীয় ব্যাপার! তবে ফটোজেনিক ছবির জন্য বিশেষ কোনো চেহারার দরকার নেই, খুব বেশি মেকআপ করারও কিন্তু প্রয়োজন হয় না। ফটোশপের কাজসাজি ছাড়াও কিভাবে ছবিতে সুন্দর লাগবে সেটা বুঝতে পারেন না অনেকেই। ফটোজেনিক ছবির জন্য কী করবেন, সেই টিপসগুলোই আজ আমরা জানবো!

ফটোজেনিক ছবির জন্য কী করবেন?

১. স্নিগ্ধ হাসি হাসুন

ফটোজেনিক হাসি হলো মৃদু এবং ন্যাচারাল। এমন হাসি দিন যা ধরে রাখতে পারবেন বেশ কিছুক্ষণ। যখন আপনি মৃদু হাসবেন, আপনার মুখ থাকবে রিল্যাক্সড। ঠোঁট গুলো সামান্য ফাঁকা হয়ে নীচের ঠোঁট উপরের পাটির দাঁতের নীচে মিশে যাবে। গালগুলো একটু উপরের দিকে উঠতে পারে, তবে তা যেন খুব বেশি না হয়। এটা হবে দ্রুত-উল্লাসিত হাসির ঠিক উল্টো। উল্লাসিত হাসি আপনার চোখ ছোট করে আর ঘাড়ের পেশী শক্ত করে ফেলবে, এতে ছবি ভালো আসবে না!

২. থুতনির নিচের ভাঁজ সরিয়ে দিন 

হাসির চেয়ে থুতনির নিচের ভাঁজ নিয়ে বেশি চিন্তা? এটা পুরোপুরি ভঙ্গীর ব্যাপার। যদি খুব এলিয়ে থাকেন বা মাথা সামনের দিকে খুব বেশি ঝুঁকিয়ে দেন, তখন যে ছবিটা আসবে, তা আপনার বিশেষ পছন্দ হবে না। মাথাটা সামান্য ঘুরিয়ে থুতনিটা একটু ঝুঁকিয়ে দাঁড়ান যেন আপনার মুখ ক্যামেরার একেবারে সমান্তরাল না থাকে।

৩. লিপস্টিকের সঠিক শেড ব্যবহার করুন 

এমন একটা লিপস্টিক বেঁছে নিন যা আপনার স্কিনটোনের সাথে মানিয়ে যায়। সঠিক শেডের লিপস্টিকে আপনার দাঁত আরো সাদা দেখাবে। এমন রঙ বেঁছে নিন, যা আপনার হাসিকে আরো উজ্জ্বল করে তুলবে। কিছু কালারের লিপস্টিক আছে যাতে এমনিতেই চেহারা উজ্জ্বল লাগে এবং ছবি ভালো আসে। যেমন ফুশিয়া, বেরি, ডিপ মেরুন, কফি কালার, ব্রাউন ন্যুড এই কালারগুলো ট্রাই করে দেখুন। সাবধান! দাঁতে যেন লিপস্টিক না লেগে যায়! তাহলে কিন্তু সব মাটি!!

৪.আপনার যা আছে তাই যথেষ্ট

ক্যামেরার যোগ্য হাসি হওয়ার জন্য আপনার পারফেক্ট দাঁতের প্রয়োজন নেই। এটা একেবারেই ভুল ধারণা যে পারফেক্ট দাঁত ছাড়া পারফেক্ট হাসি হয় না। Tom Cruise এর দিকে তাকান। Tom Cruise যখন হাসেন তখন তাঁর অসমান্তরাল দাঁত আর একদিকে বাঁকা নাকটা চোখে পড়ে কি?! নিজেকে কোন এঙ্গেল থেকে বেশি সুন্দর লাগে, কোন পোজে ছবি ভালো আসে, এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে হবে আর কী!

৫. অনুশীলন 

আপনার পারফেক্ট হাসিটা হয়তো একদিনেই আসবে না, কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দিবেন? আয়নার সামনে বার বার অনুশীলন করুন। কিনবা সেলফি তুলে দেখুন। কনফিডেনটলি দাঁড়িয়ে একটা ন্যাচারাল হাসি দিয়ে দেখুন। প্রয়োজনে মাথাটা একটু এদিক-সেদিক ঘুরিয়ে সঠিক এঙ্গেলটি ঠিক করে নিন। বের করে আনুন আপনার পারফেক্ট হাসি। আবারও বলছি এঙ্গেল অনেক বেশি গুরুত্বপূর্ণ! নিচ থেকে ক্যামেরা ধরলে মুখ মোটা লাগে, আবার বেশি উঁচু থেকে ছবি তুললে খাটো ও মুখটা সরু দেখায়! অনুশীলন করে বুঝুন যে আপনার ফেইস কাটিং অনুযায়ী পারফেক্ট এঙ্গেল কোনটি! আর ফটোজেনিক ছবি পেতে ফেসিয়াল এক্সপ্রেশনও বেশ গুরুত্বপূর্ণ।

৬. ফলস ল্যাশ পরুন বা ঘন করে মাশকারা দিয়ে নিন 

নিজের ক্যাজুয়াল লুকে ড্রামাটিক চেঞ্জ আনতে পারে ফলস ল্যাশের ব্যবহার। যদি ফলস ল্যাশ না থাকে, তাহলে মাশকারা দিয়ে নিন ডাবল কোট করে। এবার ছবি তুলে দেখুন, কী মোহনীয় লাগছে আপনার চাহনি! সেই সাথে একটু কাজল কালো চোখ হলে তো ভালোই হয়।

তাহলে জেনে নিলেন তো ফটোজেনিক ছবির জন্য কী করতে হবে! আশা করি আপনাদের জন্য এই আর্টিকেলটি হেল্পফুল ছিল। এই ট্রিকস ফলো করলে আপনার ছবি সবসময়ই পারফেক্ট হবে! আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

লিখেছেনঃ মাহমুদ

ছবি- সাজগোজ

Products in this article

W7 Lashtastic Mascara

W7 Lashtastic Mascara

(2)
15ml
৳ 550.00

সম্পর্কিত লেখা

বেশি বেশি হাসুন, সুস্থ থাকুন!
সুস্থতা

বেশি বেশি হাসুন, সুস্থ থাকুন!

“সবচেয়ে ব্যর্থ দিনটি হল সেইদিন, যেদিন কোন হাসি ছিল না’’ ... ই ই কামিংস। হাসি একটা জন্মগত উপহার আমাদের জন্য। হাসি হলো একটি প্রাকৃতিক ঔষধ। এটি আমাদের...

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !
সুস্থতা

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক...

ডিজিটাল ফটোগ্রাফির ৯ টি গাইড-লাইন!!
লাইফ স্টাইল

ডিজিটাল ফটোগ্রাফির ৯ টি গাইড-লাইন!!

ছবি তুলতে কেনা পছন্দ করেন! পারিবারিক উৎসব, জন্মদিন, কলেজ বা ভার্সিটির নবীন-বরণ বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধু-বান্ধব বা আত্মীয়র বিয়ে কিংবা বন...

সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে আর জীবন হোক আনন্দে পরিপূর্ণ
সুস্থতা

সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে আর জীবন হোক আনন্দে পরিপূর্ণ

নিত্যদিন ভোরের আলো সোনা রোদ হয়ে ঝলমলিয়ে হাসে। নীল আকাশে এক ঝাঁক উরন্ত পাখিরা হাসে। ফুল গাছে হাসে ফুলেরা। রাতের আকাশের তারারা হাসে। হাসে জ্যোৎস্না রাতে...

আরও পড়ুন

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?
লাইফ স্টাইল

কীভাবে পারফেক্টলি ক্যামেরা বন্দী করা যায় সুন্দর মুহূর্তগুলো?

একটা সময় ছিল, যখন ছবি তোলা বা কারো কাছে ক্যামেরা থাকা যেন বড়সড় ব্যাপার। স্টুডিওতে যেয়ে ছবি তুলতে হতো বা কোনো কিছুর ছবি, ভিডিও এত সহজ ছিল না। অনেকদিন অ...

ক্যামেরার সামনে আকর্ষণীয় দেখাতে সাজ কেমন হওয়া উচিত?
মেকআপ

ক্যামেরার সামনে আকর্ষণীয় দেখাতে সাজ কেমন হওয়া উচিত?

নানা কারণে বাড়িতে বসে অফিস বা ইউনিভার্সিটির ক্লাস করতে হতে পারে। এই যে বাড়িতে বসে যত কাজ, এর জন্য কিন্তু ক্যামেরা খুব অ্যাসেনশিয়াল একটা জিনিস। ক্যামের...

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার
স্বাস্থ্য

দাঁত ও মাড়ির সুস্থতার জন্য সেরা পাঁচটি খাবার

ছোটবেলা থেকেই আমরা সকলেই শুনে এসেছি, মিষ্টিজাতীয় ও ভাজাপোড়া খাবার দাঁত ও মাড়ির জন্য ভীষণ ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, এসব খাবার অতিরিক্ত খেলে হতে পারে...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!
সুস্থতা

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস!

হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই, এই দেখো না কত হাসির খবর বলে যাই। মনের অজান্তেই মনে পড়ে গেলো ছোট্ট বেলার কবিতা। তবে এই হাসির পেছনে গুরুত্বপূর্ণ ভ...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

…