সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে আর জীবন হোক আনন্দে পরিপূর্ণ

শিফাত আরা সঞ্চা · Mar 30, 2018 · 1 min read

সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে আর জীবন হোক আনন্দে পরিপূর্ণ

নিত্যদিন ভোরের আলো সোনা রোদ হয়ে ঝলমলিয়ে হাসে। নীল আকাশে এক ঝাঁক উরন্ত পাখিরা হাসে। ফুল গাছে হাসে ফুলেরা। রাতের আকাশের তারারা হাসে। হাসে জ্যোৎস্না রাতের চাঁদ। প্রকৃতি সুন্দর তার এই নির্মল হাসিতেই। আপনি সুন্দর আপনার মিষ্টি হাসিতে। হাসি হল মানুষের জীবনে একটি টনিকের মত। হাসি জীবনকে সহজ করে। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহুর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতিতে। যত বেশি হাসবেন ততো বেশি আপনার জীবনটা ভরে যাবে আনন্দ ও পরিতৃপ্তিতে।

হাসির গুরুত্ব বোঝাতে মার্টিন লুথার বলেছেন-

"স্বর্গে হাসির অনুমতি না থাকলে , আমি স্বর্গেও যেতে চাই না।"

একটি নির্মল হাসি আপনার জন্য একটি মহৌষধ। হাসির মাধ্যমে আপনি নিজের অজান্তেই সারিয়ে ফেলতে পারেন দেহে বাসা বাধা অনেক জটিল রোগ। দেখে নিন হাসির নানান ধরনের বেনিফিটস!

সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে ১১টি বেনেফিটস জেনে

(১) হার্টের সমস্যা

আপনার হার্টের ভালোর জন্য হাসিটা খুব জরুরী। গবেষণায় দেখা যায় যে সকল মানুষ বেশি হাসে তাদের হার্টের সমস্যা তুলনামূলক ভাবে খুব কম থাকে। তাই সুস্থ হার্টের জন্য মন খুলে হাসুন।

(২) রাগ কমায়

হাসি সম্পর্কের মালা গাঁথা। একে অপরের দূরত্ব ঘোচাতে একটি সুন্দর হাসিই যথেষ্ট। হাসি অনেক জটিল সমস্যার সমাধান করে। কঠিন পরিস্থিতে রাগ কমায়।

(৩) কাজের উৎসাহ

কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে চাই প্রফুল্ল মন। দলবদ্ধভাবে বা একা যেভাবেই কাজ করুন না কেন কাজের উৎসাহ ধরে রাখতে ও মানসিক দৃঢ়তা আনতে হাসি খুশি থাকাটা অত্যন্ত জরুরী কিন্তু!

(৪) মেন্টাল প্রেশার

মেন্টাল প্রেশারে কে নেই বলুন তো? এটাতো নিত্যদিনের সঙ্গি-তে পরিণত হয়েছে। এই মেন্টাল প্রেশার বা মানসিক চাপ বেসিক্যালি হাজার ধরনের রোগের স্রষ্টা। মানসিকভাবে চাপের উপর থাকলে যে কারো জীবনই গতি হারিয়ে ফেলে। বেঁচে থাকার কোন অর্থই সে খুঁজে পায় না। এমন মৃত জীবন থেকে বাঁচতে তাই হাসুন প্রতিদিন।

(৫) ব্যথা সারাতে

অট্ট হাসিতেই ব্যথা দূর হতে পারে। দেহের যেকোন ব্যথা সারাতে হাসুন। কারণ, হাসলে আমাদের মস্তিষ্কে এনডোরফিন নামক হরমোন নিঃসরণ করে যা দেহের ব্যথা দূর করে।

(৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

হাসি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হাসির সময় দেহের রক্ত সঞ্চালন বেড়ে যায়। যার ফলে অক্সিজেন গ্রহণের মাত্রা বেড়ে যায় । রক্তে এড্রেনালিনের পরিমাণ কমে যায় যার ফলে সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য ছোট ছোট রোগ আক্রান্ত করতে পারে না।

(৭) হাই ব্লাড প্রেশারে

হাই ব্লাড প্রেশারে হাসি ঔষধের মত কাজ করে। প্রেশারকে স্টেবলড কন্ডিশনে রাখে এবং সুস্থতা নিশ্চিত করে।

(৮) ঘুম হতে সাহায্য করে

শরীর সুস্থ থাকতে চাই ভালো ঘুম। হাসি ভালো ঘুম হতে সাহায্য করে। জাপানে একটি গবেষণায় প্রকাশিত হয়েছে যে সন্ধ্যায় যত বেশি হাসবেন, রাতে তত ভালো ঘুম হবে! খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই জন্য ঘুমাবার আগে ভালো বই পড়া বা মজার সিনেমা দেখা ভালো অভ্যাস ধরা হয়।

(৯) ডাবল চিন কমাতে

ডাবল চিন নিয়ে দুশ্চিন্তায় আছেন কি? আরে চিন্তা ছেড়ে হাসুন তো! কারণ হাসিতেই যে এর প্রতিকার! যুক্তরাজ্যের ফেইস ইয়োগা এক্সপার্ট ডেনিয়েল কলিন্স বলেন যে- 'হাসলে মুখের মাড়ির ২৬টি পেশিরই ভালো ব্যায়াম হয়।'

(১০) ওজন হ্রাস করতে

হাসলে ফুসফুসের আকৃতি বৃদ্ধি পায় । এতে ফুস্ফুস অনেক অক্সিজেন ধারণ করতে পারে। একবার হাসলেও শরীরের ছোটখাটো একটা ব্যায়াম হয়ে যায়। গবেষকদের মতে একবার হাসলে শরীরের ০.০০৩ শতাংশ ক্যালরি খরচ হয়। ফলে হাসিতে কমে ওজন!

আমাদের জীবনে অনেক সমস্যা আছে, থাকবে। তাই বলে হাসতে ভুলে যাবেন না। হাসি ছাড়া একটি দিন হল একদিনের অপচয়। হাসতে থাকুন কারণ জীবনটা যেমনই হোক, একটাই তো! একে সুন্দর করে বাঁচাই তাই আমাদের জন্য মুখ্য।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

বেশি বেশি হাসুন, সুস্থ থাকুন!
সুস্থতা

বেশি বেশি হাসুন, সুস্থ থাকুন!

“সবচেয়ে ব্যর্থ দিনটি হল সেইদিন, যেদিন কোন হাসি ছিল না’’ ... ই ই কামিংস। হাসি একটা জন্মগত উপহার আমাদের জন্য। হাসি হলো একটি প্রাকৃতিক ঔষধ। এটি আমাদের...

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!
ফ্যাশন

ফটোজেনিক ছবির জন্য কী করবেন? জেনে নিন দারুন কিছু টিপস!

ইনস্টাগ্রাম আর ফেসবুকের যুগে ছবি শেয়ার করাটা এখন এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছে যে ক্যামেরা-রেডি হাসি এক প্রয়োজনীয় ব্যাপার! তবে ফটোজেনিক ছবির জন্য ব...

নীরোগ দীর্ঘ জীবন পাওয়ার ৫টি কার্যকরী উপায় জানা আছে কি?
সুস্থতা

নীরোগ দীর্ঘ জীবন পাওয়ার ৫টি কার্যকরী উপায় জানা আছে কি?

সমীক্ষায় দেখা গিয়েছে আমাদের আগের প্রজন্মের মানুষেরা আমাদের থেকে দীর্ঘজীবী হতেন। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করেন তখনকার দূষণমুক্ত আবহাওয়া, ভেজালহীন...

বিয়ের আগে মেন্টাল স্ট্রেস | নতুন জীবনের জন্য আপনি প্রস্তুত তো?
ব্রাইডাল

বিয়ের আগে মেন্টাল স্ট্রেস | নতুন জীবনের জন্য আপনি প্রস্তুত তো?

কনে সাজে নিজেকে দেখার শখ নেই, এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না! ছোটবেলায় মায়ের ওড়না দিয়ে বউ সাজেনি, এমন মেয়েও খুঁজে পাওয়া যাবে না হয়তো! সময়ের পরিক্র...

আরও পড়ুন

বিষণ্ণতা কাটিয়ে উঠার ১০টি কিলার টিপস
সুস্থতা

বিষণ্ণতা কাটিয়ে উঠার ১০টি কিলার টিপস

বিষণ্ণতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের নিশ্চয়ই স্পষ্ট ধারণা রয়েছে। অতিরিক্ত ও দীর্ঘদিনের বিষণ্ণতা আমাদের স্বাভাবিক জীবন যাত্রাকে স্তব্ধ করে দিতে প...

ইদের পরের সুস্থতা, চাই খাদ্যাভ্যাসে সচেতনতা!
সুস্থতা

ইদের পরের সুস্থতা, চাই খাদ্যাভ্যাসে সচেতনতা!

সাধারণত হার্টের যাবতীয় সমস্যার সম্ভাব্য বয়স পুরুষদের ক্ষেত্রে ৬০ এবং মহিলাদের ক্ষেত্রে ৭০। কম বয়স্করাও আজকাল কম ঝুঁকিতে নেই। যাদের হার্টের অবস্থা এখনো...

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ ও ঘরোয়া প্রতিকারের ৫টি উপায়
সুস্থতা

প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ ও ঘরোয়া প্রতিকারের ৫টি উপায়

আমরা সকলেই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের সাথে কমবেশী পরিচিত। প্রায় প্রত্যেকটি ঘরেই প্রস্রাবে জ্বালাপোড়ায় আক্রান্ত ব্যক্তি দেখতে পাওয়া যায়। এ...

আকাঙ্ক্ষিত বডি শেইপ পেতে ফলো করুন এক্সপার্ট অপিনিয়ন!
ফিটনেস

আকাঙ্ক্ষিত বডি শেইপ পেতে ফলো করুন এক্সপার্ট অপিনিয়ন!

নিজেকে আকর্ষণীয় দেখাতে আমরা কত কিছুই না করি! অনেক টাকা খরচ করে মেকআপ প্রোডাক্ট কিনি, মুখে মাখি। কিন্তু মেকআপ মুছে ফেলার পর পুনরায় সেই মলিন চেহারা, থলথ...

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?
সুস্থতা

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?

ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আমাদের সকলেরই আছে। বয়সের সাথে সাথে যা কমতে থাকে। বয়স বৃদ্ধির ফলে আমাদের দেহে পুষ্টির অভাব দেখা দেয়। যার ক...

…