বিষণ্ণতা কাটিয়ে উঠার ১০টি কিলার টিপস

সাজগোজ উপ সম্পাদক · Dec 05, 2013 · 1 min read

বিষণ্ণতা কাটিয়ে উঠার ১০টি কিলার টিপস

বিষণ্ণতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের নিশ্চয়ই স্পষ্ট ধারণা রয়েছে। অতিরিক্ত ও দীর্ঘদিনের বিষণ্ণতা আমাদের স্বাভাবিক জীবন যাত্রাকে স্তব্ধ করে দিতে পারে। আসুন বিষন্নতাকে সচেতন ভাবে কাটিয়ে উঠতে স্বচেস্ট হই-

১. হাসির কোনো ছায়াছবি দেখুন

আমরা জানি, হাসি হলো মহৌষধের নাম। আপনি যখন মন খারাপ করে বসে থাকবেন, তখন একটি হাসির ছবি দেখুন না! দেখবেন, সারাদিনের যাবতীয় স্ট্রেস দূর হয়ে যাবে, কারণ, হাসলে শরীরে এনডরফিন নিঃসরিত হয়, যা আপনার মুড ভালো করার জন্য অত্যন্ত জরুরী। তাছাড়া হাসলে শরীরের অতিরিক্ত ক্যালরি পোড়ে এবং হৃদপিণ্ডের রক্তসঞ্চালন স্বাস্থ্যকর পর্যায়ে বৃদ্ধি পায়।

২. স্বাস্থ্যকর এবং সঠিক খাদ্য গ্রহণ করুন

অনেক সময় আমাদের খাদ্যাভ্যাসে সঠিক পরিমাণ পুষ্টির অভাবের কারণে মুড খারাপ থাকতে পারে। গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ভিটামিন বি সমৃদ্ধ খাদ্যের অভাবে ডিপ্রেশান এবং নেতিবাচক মুডের সৃষ্টি হতে পারে। ফিনল্যান্ডের কুওপিয়ো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফলে বলা হয়েছে, ভিটামিন বি সাপ্লিমেন্ট ট্যাবলেট ডিপ্রেশান /বিষণ্ণতার চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। বিতর্কিত এক গবেষণায় দেখা গেছে, চকলেট খেলে মন ভালো হয়ে যায়। তবে এ কথা সত্য যে চকলেট এনডরফিন নিঃসরণে সহায়ক।

[picture]

৩. ঘরের বাইরে আসুন

ভিটামিন ডি এর অভাবের কারণেও অনেক সময় মানুষ বিষণ্ণতায় ভুগতে পারে। ভিটামিন ডি অনেকরকম খাবারে পাওয়া গেলেও, এর সবচেয়ে পরিচিত এবং প্রধান উৎস হচ্ছে সূর্যালোক। মন খারাপ? ঘরে বসে না থেকে বাইরে থেকে হেঁটে আসুন। গায়ে রোদ লাগান। দেখবেন, ভালো লাগছে।

৪. ব্যায়াম করুন

মন খারাপ লাগছে? যদি সম্ভব হয়, জিমে যান। নয়তো জগিং করতে বের হন। বাইরে সম্ভব না হলে ছাদে চলে যান। সেটাও সম্ভব না হলে ঘরে বসে দড়িলাফ করুন। মোদ্দা কথা, শরীরকে ঘামতে দিন। ঘামের সাথে শরীরের বিষাক্ত উপাদান গুলো বাইরে চলে যাবে, এবং আপনার মস্তিষ্ক হতে এনডরফিন এবং এনান্ডামাইড নিঃসৃত হবে যা আপনার ভিতর সুখী এক অনুভূতি এনে দেবে। প্রতিদিন অন্তত ১৫-৩০ মিনিট ব্যায়ামের চেষ্টা করুন।

৫. সুগন্ধী বা এরোমাথেরাপি নিন

সুন্দর গন্ধ মন ভালো করার একটি ভালো নিয়ামক। অনেকেই মনে করেন, শুধুমাত্র রিলাক্সেশানের জন্য এরোমাথেরাপি ব্যবহার করা হয়। আসলে বিষণ্ণতা কাটানোর জন্যও এর ব্যবহার রয়েছে। বাজারে খুঁজলে বার্গামোট, জেরানিয়াম, নেরোলি, জেসমিন ইত্যাদি তেল পাওয়া যাবে। এগুলোকে কূপিতে ভরে জ্বালিয়ে ঘরে রাখতে পারেন অথবা, এসব সুগন্ধযুক্ত মোমবাতিও বাজারে পাওয়া যায়। ঘরে জ্বেলে রাখতে পারেন।

৬. ভয়কে জয় করুন

জীবনের হাসিখুশির জন্য এনডরফিনের নিঃসরণ অত্যন্ত জরুরী। এর প্রবৃদ্ধি এবং আপনার আত্মবিশ্বাসের সম্প্রসারণের জন্য এমন একটি কাজের উদ্যোগ নিন, যা আপনি অনেকদিন ধরে করবেন করবেন বলে ভেবে আসছেন, কিন্তু সাহসের অভাবে করতে পারছেন না। হতে পারে সেটা প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়া, জিমে ভর্তি হওয়া, দেশের বাইরে পড়তে যাওয়া। চাকরির জন্য এপ্লাই করা ইত্যাদি। আপনার মধ্যে লুক্কায়িত ভীতিটাকে জয় করুন রোমাঞ্চ দিয়ে। দেখবেন, আপনার অজান্তেই খুশি খুশি লাগবে।

৭. কথা বলুন

আপনার বিষণ্ণতা যদি যথেষ্ট খারাপ পর্যায়ে চলে যায়, তবে আপনি কারো সাথে কথা বলুন। মনে রাখবেন, মানুষ সামাজিক জীব, এবং কখনোই আমরা একা নই। কাছের বন্ধু /মা-বাবা /ভাই-বোন /প্রেমিক /প্রেমিকা /স্বামী /স্ত্রী অথবা আপনার চিকিৎসকের সাথেই আপনার কষ্ট শেয়ার করুন। সহযোগিতা চাওয়ার মাঝে লজ্জার কিছু নেই। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে।

৮. আপনার পছন্দের কাজ গুলো নিয়মিত করুন

একেকটি মানুষের একেকরকম কাজ পছন্দ। কেউ বিছানায় আধশোয়া হয়ে কফির মগ হাতে গল্পের বই পড়তে ভালোবাসে, কেউ ভালোবাসে বন্ধুদের সাথে আড্ডা মারতে, কেউ ভালোবাসে মোমবাতি জ্বালিয়ে রাতের বেলা গান শুনতে... ইত্যাদি। নিজের পছন্দের কাজটি প্রতিদিন করার চেষ্টা করুন। নিজের যত্ন নিন।

৯. মানুষের জন্য কিছু করুন

সব সময় আত্মকেন্দ্রিক হয়ে থাকাটাও কিন্তু সমাজে বসবাসকারী জীবের বৈশিষ্ট্য নয়। আপনার থেকেও কষ্টে হয়তো অনেক মানুষ আছে। তাদের কথা মাথায় আনুন। আফ্রিকাতে বিশুদ্ধ পানির অভাবে শিশুরা মারা যাচ্ছে। ঠাণ্ডায় উত্তর বঙ্গের মানুষ কষ্ট পাচ্ছে, শিক্ষার অভাবে পথশিশুরা ফুল বিক্রি করছে। অথচ, সকল রকম সুবিধা পেয়েও আপনি কেন ওদের থেকে নিজেকে বেশি অসুখী ভাববেন? ওদের কথা ভাবুন। ওদের জন্য স্বার্থহীনভাবে কিছু করার চেষ্টা করুন। কিছু করতে পারলে দেখবেন, আপনার ভালো লাগছে।

১০. জীবনের লক্ষ্যপূরণের চেষ্টা করুন

সবার জীবনেই কিছু লক্ষ্য থাকে। হতে পারে সেটা শরীর ফিট করা, একটা ড্রীম জবে জয়েন করা, কোরমা-পোলাও রান্না শেখা ইত্যাদি। সম্ভব হোক বা না হোক, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করার চেষ্টা করুন। মনোযোগ এমন একদিকে নিয়ে যান, যাতে আপনার বিষণ্ণতার দিকে মনোযোগ দেবার কথা আপনার মাথাতেই আর না থাকে। চেষ্টা করতে থাকুন, দেখবেন, জীবন অনেক সুন্দর, আরও অনেকদিন বেঁচে থাকতে ইচ্ছে করবে তখন। ভবিষ্যতের চিন্তাই হবে তখন আপনার চিন্তাজগতের ফসল। ভালো থাকুন! সচেতনতা সৃষ্টিতে উদ্যোগী হউন।

ছবি - মপস ডট অর্গ

লিখেছেন - মৌনতা

সম্পর্কিত লেখা

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল
লাইফ স্টাইল

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল

হয় না মাঝেমাঝে এমন, কোন কারণ ছাড়াই? বিষণ্ণতা জাঁকিয়ে বসে কখনো কখনো। ঠিক নিয়মিত ভালো না লাগার অসুখটা নয়। মন সত্যিই হুট করে গুমোট হয়ে থাকছে। কারণ কিছুই...

সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে আর জীবন হোক আনন্দে পরিপূর্ণ
সুস্থতা

সুস্থ থাকুন প্রাণ-খোলা হাসিতে আর জীবন হোক আনন্দে পরিপূর্ণ

নিত্যদিন ভোরের আলো সোনা রোদ হয়ে ঝলমলিয়ে হাসে। নীল আকাশে এক ঝাঁক উরন্ত পাখিরা হাসে। ফুল গাছে হাসে ফুলেরা। রাতের আকাশের তারারা হাসে। হাসে জ্যোৎস্না রাতে...

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!
সুস্থতা

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!

ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ ? বৃষ্টি এল। সঙ্গে কফি এক-দু' কাপ নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট ছাতার নীচে মিইয়ে গেল পাপড়ি চাট বন্ধুরা সব ফিরছে...

আরও পড়ুন

মানসিক চাপ দূর করে মনোযোগ ধরে রাখুন সহজ ১০টি উপায়ে!
লাইফ স্টাইল

মানসিক চাপ দূর করে মনোযোগ ধরে রাখুন সহজ ১০টি উপায়ে!

আমাদের জীবনে হাসি, আনন্দ, কষ্ট, ভালো কিংবা খারাপ সময়-এই সবকিছুরই মোকাবিলা করতে হয়। ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক বিভিন্ন কারণে প্রায়ই আমরা মানসিক...

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)
লাইফ স্টাইল

ভিন্ন শখ | কুকুর ছানা-কিছু গুরুত্বপূর্ণ তথ্য (পর্ব-২)

আগে আমরা কথা বলেছি কুকুর ছানা নিয়ে। আজ কিছু ইম্পরট্যান্ট ইনফরমেশন নিয়ে জানবো... যেমন: কেমন হতে পারে, কেন পালবেন ইত্যাদি। কিছু পোষার আগে এ সম্বন্ধে সঠি...

বিষণ্ণতা আর দুশ্চিন্তা আপনার জীবনে কতটুকু ক্ষতি করতে পারে?
সুস্থতা

বিষণ্ণতা আর দুশ্চিন্তা আপনার জীবনে কতটুকু ক্ষতি করতে পারে?

কপালে হালকা ভাঁজ, কখনো বা গালে হাত কিংবা উদাস মনে একদিকে তাকিয়ে থাকা; একরকম মূহুর্ত আমাদের প্রত্যেকের জীবনে খুব কমন, তাই না? কেমন যেন চিন্তার জগতে প্র...

বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটগুলো জেনে নিন!
সুস্থতা

বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটগুলো জেনে নিন!

রহিমা বেগম কয়েক দিন ধরে দেখছেন যে, তার বড় মেয়ে মিমি কারো সাথে তেমন কথা বলছে না। যে চটপটে মেয়ে ও! খাওয়া দাওয়াও তেমন করছে না। মুখে কেমন যেন বিষণ্ণ...

শিশুর অন্ধকারে ভয় দূর করতে ১০টি কার্যকরী টিপস জানেন কি?
মা ও শিশু

শিশুর অন্ধকারে ভয় দূর করতে ১০টি কার্যকরী টিপস জানেন কি?

শিশুর অন্ধকারে ভয় পাওয়া ব্যাপারটি প্রায়ই দেখা যায়। সাধারণত ৩ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে এই ভয় খুব বেশি থাকে। অনেক ক্ষেত্রে এই ব্যাপারটি পূর্ণবয়স্ক হও...

মন ভালো রাখবে যে ছোট কাজগুলো
সুস্থতা

মন ভালো রাখবে যে ছোট কাজগুলো

মানুষের মন পরিবর্তনশীল। এই তো মন ভাল আর মুহূর্তেই ডুবে যাবে দুঃখের সমুদ্রে।অনেক কারনেই বিষণ্ণতা কিংবা মন খারাপ নামক রোগেভুগে থাকেন মানুষ। পারিবারিক সম...

…