বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটগুলো জেনে নিন!

সাজগোজ উপ সম্পাদক · Jun 15, 2013 · 1 min read

বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটগুলো জেনে নিন!

রহিমা বেগম কয়েক দিন ধরে দেখছেন যে, তার বড় মেয়ে মিমি কারো সাথে তেমন কথা বলছে না। যে চটপটে মেয়ে ও! খাওয়া দাওয়াও তেমন করছে না। মুখে কেমন যেন বিষণ্ণ বিষণ্ণ ভাব। তিনি বুঝে পান না, হঠাৎ কী হলো তার আদরের লক্ষ্মী মেয়েটির? জীবনের যে কোন পর্যায়েই যে কেউ আমরা এরূপ ডিপ্রেশন বা হতাশায় ভুগতে পারি। চাহিদার সাথে যখন প্রাপ্তির মিল ঘটে না তখন তৈরী হয় হতাশা যা আমাদের স্বাভাবিক কাজ কর্মে বিঘ্ন ঘটায়। দীর্ঘদিন ধরে মনে চেপে বসা এই হতাশাই এক সময় রূপ নেয় ক্লিনিক্যাল ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারে। যা আপনার জীবন কে করে তুলবে অস্বাভাবিক ও যন্ত্রণাময়। তাই বিষণ্ণতা কাটিয়ে ওঠা সরিয়ে রেখে কীভাবে স্বাভাবিক জীবন যাপন করা যায় তার কিছু অতি প্রয়োজনীয় টিপস জেনে নেয়া যাক......

বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটস

নিজেকে সময় দিন!

১) প্রত্যেক মানুষেরই কিছু পছন্দের কাজ রয়েছে। তাই বিষণ্ণতা কাটিয়ে উঠতে পছন্দমত কাজে নিজেকে ব্যস্ত রখুন।

২) প্রতিদিনের ব্যস্ত রুটিনে কিছু বিনোদনের সময় রাখুন। সেটা বাড়িতে টেলিভিশন দেখা না হয়ে ঘরের বাইরে হলে ভালো হয়, সেটা হতে পারে মঞ্চ নাটক বা অন্য কিছু যা আপনার মনের খোরাক যোগাবে।

৩) প্রতিদিনের ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। এসময় নিজেকে পুরোপুরি সঁপে দিন সৃষ্টিকর্তার কাছে।দেখবেন অনেক হালকা বোধ করছেন। মহা ক্ষমতাধর কেউ একজন আপনার সাথে আছে এই বোধই আপনার হতাশা কাটিয়ে উঠতে অনেক সাহায্য করবে।

পরিবারের সাথে সময় কাটান! 

৪) পরিবারের মানুষের জন্য সময় বের করুন। কারণ আপনার এত শ্রম তো তাদের জন্যই।তাদের সাথে কাটানো সময় আপনাকে আরো ভালো কাজ করতে প্রেরণা যোগাবে এবং কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার হতাশা।

৫) মনের মধ্যে কথা চেপে রাখবেন না।আপানার বিশ্বস্ত কাছের মানুষের কাছে সব খুলে বলুন এবং খেয়াল রাখুন এই খুলে বলাটা যেন আবার উল্টো চাপের সৃষ্টি না করে।

৬) প্রতিদিনের একই ধরেনের বাঁধা রুটিন হতে বেরিয়ে আসুন। নিজেকে রোবট করে ফেলবেন না।

৭) যার সঙ্গ আপনার ভালো লাগে তার সাথে কিছু ভালো সময় কাটাতে চেষ্টা করুন।দূরত্ব বেশি হলে ফোনেই হতে পারে যোগাযোগ।তবে অতিরিক্ত অবশ্যই নয়।

৮) বন্ধুদের সাথে মাঝে মাঝে গেট-টুগেদার করতে পারেন।যেখানে জম্পেস আড্ডায় উড়িয়ে দিতে পারেন দুঃখ, কষ্ট ও হতাশাকে।

৯) প্রতিদিনের শারীরিক শ্রম বা ব্যায়াম আপনার হতাশা কাটাতে সাহায্য করবে। তাই যান্ত্রিক জীবন হতে বেরিয়ে এসে নিজের কিছু সময় দিন বাগান তৈরীতে বা কোন শারীরিক শ্রমের কাজে।

১০) যোগ ব্যায়াম আপনার মন কে শান্ত রাখতে সাহায্য করবে।কাজেই আজ থেকেই শুরু করে দিন না যোগ ব্যায়াম!

১১) সময় হাতে নিয়ে মাঝে মাঝে চলে যান প্রকৃতির কাছাকাছি এবং নিজেকে সবুজের অংশ মনে করুন। দেখবেন মন ফুরফুরে হয়ে গিয়েছে।

১২) সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করুন এবং আত্মমর্যাদাবোধ বৃদ্ধি করুন।

১৩) সবাইকে বন্ধুত্বের দৃষ্টিতে দেখতে চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে নিঃস্বার্থ হন।

১৪) বিষণ্ণতা কাটিয়ে ওঠা তে খাবার মেনুতে স্বাস্থ্যসম্মত খাবার রাখুন। মন খারাপ হলে এক কাপ কফি বা চা আপনার মন চাঙ্গা করতে সাহায্য করবে। তবে অবশ্যই অতিরিক্ত নয়।

জীবন যেহেতু আপনার একান্ত নিজের তাই একে ভালোবাসুন গভীর ভাবে।আপনার কোন অপ্রাপ্তির জন্য অবশ্যই নিজেকে দোষী করবেন না। দীর্ঘদিনের ডিপ্রেশন যদি নিজে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কোন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।মনে রাখবেন,ডিপ্রেশন কোন রোগ নয়। সব মানুষের জীবনেই এর উৎপাত রয়েছে।তবে দীর্ঘদিনের ডিপ্রেশন বড় বড় মনোরোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। তাই একে অবহেলা করবেন না।

লিখেছেনঃ সাইফুল্লাহ ফয়সাল

সম্পর্কিত লেখা

ডিপ্রেশন-কে ডিল করার ৬ টি টিপস!
লাইফ স্টাইল

ডিপ্রেশন-কে ডিল করার ৬ টি টিপস!

একটুখানি মন খারাপ লাগা, বিরক্ত লাগা বা ক্লান্ত হয়ে যাওয়া আমাদের জীবনেরই একটা অংশ। কিন্ত কখনো কখনো কিছু ঘটনা আমাদের মনকে খুব গভীর ভাবে নাড়া দিয়ে যায়, য...

ডিপ্রেশন-কে দূরে সরাবেন কীভাবে?
লাইফ স্টাইল

ডিপ্রেশন-কে দূরে সরাবেন কীভাবে?

এর আগের লেখায় আমি "ডিপ্রেশন-কে ডিল করবেন কীভাবে?"- এ নিয়ে হালকাভাবে লিখেছিলাম। তাতে নানা রকম প্রতিক্রিয়া দেখে মনে হল এই নিয়ে আরেকটু লেখা দরকার। ডিপ্রে...

আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা যাচাই করুন ১০টি লক্ষণ দেখে
লাইফ স্টাইল

আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা যাচাই করুন ১০টি লক্ষণ দেখে

বর্তমান সময়ে 'ডিপ্রেশন' খুবই পরিচিত একটি শব্দ। ইদানিং ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষকেই এ সমস্যায় ভুগতে দেখা যায়। তবে ডিপ্রেশন কী অথবা কোনটি সত্যিকার...

প্রসব পরবর্তী বিষণ্ণতা | পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ ও চিকিৎসা কি?
মা ও শিশু

প্রসব পরবর্তী বিষণ্ণতা | পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ ও চিকিৎসা কি?

সন্তান যখন গর্ভে থাকে, তখন থেকেই আশেপাশের মানুষের পরামর্শ আর শুভাকাংক্ষিতায় একটি মেয়ে নিজেকে ভুলে যেতে শুরু করে। অনেক মেয়ের মাঝে এ সময় বারবারই মনে হয...

আরও পড়ুন

নিঃসন্তান দম্পতি কীভাবে কমাবেন মানসিক চাপ?
সম্পর্ক

নিঃসন্তান দম্পতি কীভাবে কমাবেন মানসিক চাপ?

দাম্পত্য জীবনে সন্তান না হওয়ার নানা কারণ থাকতে পারে। সেটা তাদের অনিচ্ছা, দম্পতির মতের মিল-অমিল এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে ঘটত...

ডিপ্রেশন ও মানসিক স্বাস্থ্য: মনের ভেতর ঝড়? ডিপ্রেশনের লক্ষণ চিনুন ও লাইফ ট্র্যাকে ফেরান
সুস্থতা

ডিপ্রেশন ও মানসিক স্বাস্থ্য: মনের ভেতর ঝড়? ডিপ্রেশনের লক্ষণ চিনুন ও লাইফ ট্র্যাকে ফেরান

আধুনিক মানসিক স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে, ডিপ্রেশন বা বিষণ্ণতা কেবল সাময়িক মন খারাপের অনুভূতি নয়; এটি একটি গুরুতর কিন্তু চিকিৎসায় নিরাময়যোগ্য মানসিক...

পোস্টপার্টাম ডিপ্রেশন এবং আমরা (পর্ব ৩)
মা ও শিশু

পোস্টপার্টাম ডিপ্রেশন এবং আমরা (পর্ব ৩)

আমার খুব কাছের একজন বান্ধবী গত মাসে মারা গিয়েছে, স্বাভাবিক নিয়মে নয়, সুইসাইড করে, আড়াই বছরের ফুটফুটে একটা মেয়েকে পেছনে ফেলে রেখে গিয়েছে। আগেরদিন সন্ধ্...

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!
সুস্থতা

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!

ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ ? বৃষ্টি এল। সঙ্গে কফি এক-দু' কাপ নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট ছাতার নীচে মিইয়ে গেল পাপড়ি চাট বন্ধুরা সব ফিরছে...

বিষণ্ণতা আর দুশ্চিন্তা আপনার জীবনে কতটুকু ক্ষতি করতে পারে?
সুস্থতা

বিষণ্ণতা আর দুশ্চিন্তা আপনার জীবনে কতটুকু ক্ষতি করতে পারে?

কপালে হালকা ভাঁজ, কখনো বা গালে হাত কিংবা উদাস মনে একদিকে তাকিয়ে থাকা; একরকম মূহুর্ত আমাদের প্রত্যেকের জীবনে খুব কমন, তাই না? কেমন যেন চিন্তার জগতে প্র...

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল
লাইফ স্টাইল

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল

হয় না মাঝেমাঝে এমন, কোন কারণ ছাড়াই? বিষণ্ণতা জাঁকিয়ে বসে কখনো কখনো। ঠিক নিয়মিত ভালো না লাগার অসুখটা নয়। মন সত্যিই হুট করে গুমোট হয়ে থাকছে। কারণ কিছুই...

…