ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!

sub-editor · Apr 23, 2017 · 1 min read

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!

ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ ? বৃষ্টি এল। সঙ্গে কফি এক-দু' কাপ নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট ছাতার নীচে মিইয়ে গেল পাপড়ি চাট বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে... কেন যে আজ হিংসে হল তাই দেখে, দেখতে গিয়ে সন্ধ্যে হল জানলাতেই আগের মত মেঘ করেছে ... কান্না নেই কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ ডিপ্রেশনের বাংলা জানি । মনখারাপ ।

সৃজিত...

মানুষের মন এমন এক আজব জিনিস যেটা হুটহাট তার নিজের ডিরেকশন চেঞ্জ করে ফেলে। খুব ছোট ছোট কারণেই অনেক সময় আমরা বিষণ্ণ হয়ে পড়ি, কিছুক্ষেত্রে তা হয়ে যায় বাড়াবাড়ি রকমের। আমরা প্রায়শই ভুগি বিষণ্ণতায়। নিজেদের কাছে নিজেরাই ছোট হয়ে থাকি, নিজেদের নিয়ে হতাশায় ভুগি। যার প্রভাব পড়ে আমাদের নিজেদের জীবনে। কিন্তু কীভাবে বের হবো আমরা এই বিষণ্ণতা থেকে? আসুন জেনে নিই কিছু মজার কাজের কথা যা দিয়ে আমরা দূর করতে পারি আমাদের এই বিশাল সমস্যাটিকে।

(১) এক্সপ্লোর করুন নতুন কোনো ফুড 

খাবার তো আমরা রোজই খাই, এ আবার নতুন কি? এতে কীভাবে বিষণ্ণতা যায়? এগুলোই ভাবছেন তো? একবার ট্রাই করে দেখুনই না, মন খারাপের সময়টাতে নিজে ভিন্ন কিছু রান্না করুন অথবা চলে যান অপরিচিত কোনো খাবারের দোকানে, তাদের স্পেশাল ডিশ বা আপনার জন্য নতুন এমন কোনো একটি আইটেম ট্রাই করে দেখুন। দেখবেন ভালো খাবার আপনাকে অনেকখানি প্রশান্তি দিচ্ছে! খাবার আসলেই মন ভালো করে দেয়, যদি আপনি খাদ্যরসিক হয়ে থাকেন!

(২) সেলফ প্যাম্পার করুন 

মন খারাপ! ভালো কোনো স্যালন এ যেয়ে নিজের রেগুলার লুকটাকে কিছুটা চেঞ্জ করুন, হতে পারে সেটি হেয়ার কাট, হেয়ার কালার অথবা সেগুলো না চাইলে একটি ভালো ফেসিয়াল বা স্পা! অথবা চাইলে পরিবর্তন করতে পারেন সাজ-পোশাকও, উজ্জ্বল রঙকে প্রাধান্য দিন এক্ষেত্রে। ঘরে ফুলদানিতে তাজা ফুল রাখতে পারেন। নিজেকে স্পেশাল ফিল করান, দেখবেন মন ভালো হয়ে যাবে।

(৩) এড্রেনালিন রাশ

নিজেকে কোনো রোমাঞ্চকর পরিবেশে নিয়ে যান। বাজেট ট্যুর দিয়ে আসুন সম্ভব হলে, দেখবেন যখন আপনি নতুন পরিবেশ ও অভিজ্ঞতা নিয়ে উত্তেজিত থাকবেন, মন খারাপ দৌড়ে পালাবে! পাহাড় ভালোবাসেন? ট্রেকিং করার সুযোগ থাকলে করে আসুন। আমাদের দেশেই অনেক জায়গা আছে, নিজেদের এতো সুন্দর দেশটাও ঘুরে আসুন না হয় এই ছুতোয়। খুব বেশি খরচও হবে না!

একেবারেই সুযোগ বা সময় নেই দূরে কোথাও যাবার? কোন এমিউজমেন্ট পার্কেই না হয় কাটিয়ে আসুন সময়। রোলার কোস্টার রাইড বা ওয়াটার পার্ক অ্যাক্টিভিটি সব মন খারাপ ভুলিয়ে দিবে। (তবে যাদের হার্টের সমস্যা রয়েছে বা রয়েছে শ্বাসকষ্টের সমস্যা তাদের উচিত হবে না এই রাইড গুলোয় ওঠা)। শুধু যে বাইরে ঘুরতে যেতে হবে এমনটা না! আপনার যদি চা পছন্দ হয়ে থাকে, তাহলে নিজের হাতে এক কাপ চা বানিয়ে বিকালে ছাদে চলে যান, নিরিবিলি পরিবেশে সূর্যাস্ত দেখুন। ঘরে থাকতে চাইলে সফট মিউজিক প্লে করে চোখ বন্ধ করে ব্রিথিং এক্সারসাইজ করে নিন। ডিপ্রেশন পালিয়ে যাবে হুট করেই।

(৪) ক্রাফটিং

প্রিয়জনের জন্য কার্ড, ঘর সাজানোর জিনিস এগুলো বানাতে পারেন, অরিগ্যামি করুন। দেখবেন ভেতরের কষ্ট অনেক কম লাগবে। কাছের মানুষকে নিজেই কিছু বানিয়ে দিন। যাকে দিবেন তিনিও খুশি হবেন, আপনার বিষন্নতাও দূরে পালাবে! এখন কম খরচে ক্লে ডো কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়েও ক্রিয়েটিভ কিছু বানিয়ে সময় পার করতে পারেন। ক্রাফটিং এর অনেক টিউটোরিয়াল এখন ইউটিউবে পাবেন, সেগুলো দেখেই রিক্রিয়েট করতে পারেন খুব সহজে।

(৫) ছবি তুলুন বা আঁকুন 

ছবি তুলুন বা আঁকুন , এমন না যে আপনাকে খুব সুন্দর পারতেই হবে, কিন্তু সুন্দর করার চেষ্টা করতে থাকুন, ডিপ্রেশন কমবে । রঙ করুন , ছোটদের মত হাতে রঙ লাগিয়েই দেখুন, কি অদ্ভুত আনন্দ কাজ করে! আর যাদের ফটোগ্রাফিতে আগ্রহ আছে, তারা আশেপাশে বেড়িয়ে পরুন,  স্ট্রিটফুড এক্সপ্লোর করে ফ্রেমবন্দি করতে পারেন, পার্কে ঘুরতে ঘুরতে প্রকৃতির কিছু ছবিও তুলতে পারেন। এই জিনিসগুলো কিন্তু মন ভালো রাখতে দারুণ কার্যকরী।

পরিসংখ্যানে দেখা গেছে, বিষণ্ণতা এখন এই জেনারেশনের জন্য খুবই কমন, অনেক সময় প্রাণনাশীও হয়ে যায়। মনে রাখবেন,আপনার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে ওলটপালট করে দিতে পারে। ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।

লিখেছেন - সায়েদা রেহাব রাফা

সম্পর্কিত লেখা

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?
লাইফ স্টাইল

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?

পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ। তবে এবারের বর্ষ বরণ প্রতিবারের ন্যায় আনুষ্ঠানিকভাবে পালন করা হবে না। গাওয়া হবে না গান রমনার বটমূলে,...

আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা যাচাই করুন ১০টি লক্ষণ দেখে
লাইফ স্টাইল

আপনি ডিপ্রেশনে ভুগছেন কিনা যাচাই করুন ১০টি লক্ষণ দেখে

বর্তমান সময়ে 'ডিপ্রেশন' খুবই পরিচিত একটি শব্দ। ইদানিং ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষকেই এ সমস্যায় ভুগতে দেখা যায়। তবে ডিপ্রেশন কী অথবা কোনটি সত্যিকার...

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল
লাইফ স্টাইল

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল

হয় না মাঝেমাঝে এমন, কোন কারণ ছাড়াই? বিষণ্ণতা জাঁকিয়ে বসে কখনো কখনো। ঠিক নিয়মিত ভালো না লাগার অসুখটা নয়। মন সত্যিই হুট করে গুমোট হয়ে থাকছে। কারণ কিছুই...

প্রসব পরবর্তী বিষণ্ণতা | পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ ও চিকিৎসা কি?
মা ও শিশু

প্রসব পরবর্তী বিষণ্ণতা | পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ ও চিকিৎসা কি?

সন্তান যখন গর্ভে থাকে, তখন থেকেই আশেপাশের মানুষের পরামর্শ আর শুভাকাংক্ষিতায় একটি মেয়ে নিজেকে ভুলে যেতে শুরু করে। অনেক মেয়ের মাঝে এ সময় বারবারই মনে হয...

আরও পড়ুন

বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটগুলো জেনে নিন!
সুস্থতা

বিষণ্ণতা কাটিয়ে ওঠার সিক্রেটগুলো জেনে নিন!

রহিমা বেগম কয়েক দিন ধরে দেখছেন যে, তার বড় মেয়ে মিমি কারো সাথে তেমন কথা বলছে না। যে চটপটে মেয়ে ও! খাওয়া দাওয়াও তেমন করছে না। মুখে কেমন যেন বিষণ্ণ...

মানসিক চাপ দূর করে মনোযোগ ধরে রাখুন সহজ ১০টি উপায়ে!
লাইফ স্টাইল

মানসিক চাপ দূর করে মনোযোগ ধরে রাখুন সহজ ১০টি উপায়ে!

আমাদের জীবনে হাসি, আনন্দ, কষ্ট, ভালো কিংবা খারাপ সময়-এই সবকিছুরই মোকাবিলা করতে হয়। ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক বিভিন্ন কারণে প্রায়ই আমরা মানসিক...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বাংলার গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে!
সংস্কৃতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বাংলার গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে!

সঞ্চা: আপু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেই পরলো... আনিকা: আচ্ছা! ২১শে ফেব্রুয়ারি... হুম... কী করবি ঐ দিন? নিশ্চয়ই হা করে ঘুমাবি! সঞ্চা: এই চিনলে আমাক...

মন ভালো রাখবে যে ছোট কাজগুলো
সুস্থতা

মন ভালো রাখবে যে ছোট কাজগুলো

মানুষের মন পরিবর্তনশীল। এই তো মন ভাল আর মুহূর্তেই ডুবে যাবে দুঃখের সমুদ্রে।অনেক কারনেই বিষণ্ণতা কিংবা মন খারাপ নামক রোগেভুগে থাকেন মানুষ। পারিবারিক সম...

বিষণ্ণতা কাটিয়ে উঠার ১০টি কিলার টিপস
সুস্থতা

বিষণ্ণতা কাটিয়ে উঠার ১০টি কিলার টিপস

বিষণ্ণতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের নিশ্চয়ই স্পষ্ট ধারণা রয়েছে। অতিরিক্ত ও দীর্ঘদিনের বিষণ্ণতা আমাদের স্বাভাবিক জীবন যাত্রাকে স্তব্ধ করে দিতে প...

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?
লাইফ স্টাইল

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?

মানব মস্তিষ্কের একটি বিস্ময়কর দিক হল অবচেতন মন, যাকে বলে ‘subconscious mind’। এটি এমনই শক্তিশালী, যা আমাদের অনেক সমস্যার সমাধান, অনুপ্রেরণার উৎস হতে প...

…