মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল

sub-editor · Aug 07, 2017 · 1 min read

মন ভালো নেই? জেনে নিন, মন ভালো করার দারুণ কিছু কৌশল

হয় না মাঝেমাঝে এমন, কোন কারণ ছাড়াই? বিষণ্ণতা জাঁকিয়ে বসে কখনো কখনো। ঠিক নিয়মিত ভালো না লাগার অসুখটা নয়। মন সত্যিই হুট করে গুমোট হয়ে থাকছে। কারণ কিছুই হয়তো নেই। অথচ এই মন ঠিক না থাকার কারণে অন্যান্য কাজেই মন দেয়া যাচ্ছে না। এমন আপদ বিদায় করার জন্য তবে কী করা?

মন ভালো করার কিছু কৌশল জানা থাকা চাই নিজের। সবসময়ই পাশে কেউ থাকে না মন খারাপের কারণ জানবার, অসুখ সারিয়ে ভালো রাখবার। নিজের ভালো থাকার চাবিকাঠি তাই নিজের হাতেই থাকুক।

অকারণ মন খারাপের বাজে দিক হলো কারণটাই জানা নেই, সারানো কেমন করে! তেমনি খুব ভালো একটা দিকও কিন্তু আছে। আপনি অন্তত এটুকু জানছেন, যে গুরুতর কোন কারণ নেই এই মন খারাপের পেছনে। আর তাই এটা কাটিয়ে উঠতে পারবেন খুব সহজেই! মিলিয়ে দেখুন এবার, আপনার মন ভালো করতে কোন দাওয়াই কাজে দেয়।

[picture]

ঘরে বসে মন আরো গুমোট হয়ে যাচ্ছে না? তবে কোথাও ঘুরে আসুন। শান্ত, চুপচাপ কোন জায়গা হতে পারে এমন মন খারাপ দিনের ঠাঁই। কিংবা কেনাকাটা করতে বের হন যদি শপিং প্রিয় কাজ হয়ে থাকে আপনার। দেখবেন, ঘুরতে ঘুরতে মন খারাপের গুমোট ভাবটা অনেকটাই কেটে গেছে।

ঝিমকাটা ভাবটা কাটিয়ে নিজেকে চাংগা করে তুলতে কিছু দ্রুতলয়ের গান প্লে লিস্টে নিয়ে বসুন। মৃদুলয়ের গান না, হতে হবে মাথা ঝাঁকিয়ে মজা নেয়ার মতো গান। বেশ অনেকটা সময় ব্যয় করুন এই কাজে। ধীরে ধীরে মন হালকা হয়ে আসতেও পারে।

টুকিটাকি হাতের কাজ করার অভ্যাস থাকলে এমন দিনে কাজ নিয়ে বসে পড়ুন। ভালো কিছু তৈরি না হোক, কাজের মাঝে অশান্ত মন খানিক শান্ত হয়ে আসবে ঠিক। রং-তুলি নিয়ে এলোমেলো আঁচড় কাটাই হোক ক্যানভাসে। খাতার পাতা জুড়ে অর্থ ছাড়া শব্দরাই খেলতে থাকুক একদিন। মন ঠিক হতে পারে এসব ছোটছোট কাজেই।

বন্ধুবান্ধব বা ভাইবোনের দলবল নিয়ে আড্ডা জমান। একলা থাকলে অনেক সময় একটু মন খারাপও খুব যন্ত্রণা দেয়। তাই প্রিয়জনদের সান্নিধ্যে থাকুন। কোথাও খেতে যান সবাই মিলে, কিংবা মুভি দেখা হতে পারে একসাথে। কথা আর হাসির তোড়ে মন খারাপের কথাই ভুলে যাবেন।

খাবারে রুচি বেশি যাদের, তাদের তো মন ভালো না থাকলে খিদে বেড়ে যায় আরো। অনেকের ক্ষেত্রেই এই তত্ত্ব খাটে। আপনার বেলায়ও তাই কিনা দেখুন দেখি। মন ভালো না থাকার দিনে নিজেকে ট্রিট দিন। পছন্দের রেস্তোরাঁয় প্রিয় খাবার আর কফির মগে ডুবে যান খানিকটা সময়। নিজেকে বুঝুন এবং বোঝান, এসব অকারণ মন খারাপদের পাত্তা দিতে নেই।

স্বেচ্ছাশ্রম একটা দারুণ উপায় কিন্তু নিজের দুঃখবোধ কমিয়ে আনার। আপনি যেখানে মন ভালো না থাকার পিছনে কারণটাই ধরতে পারছেন না, সেখানে অগুনিত সমস্যা নিয়ে কতো অসহায় মানুষ নির্লিপ্ত দিন কাটাচ্ছে। তাদের জীবনে এতো এতো কারণ যে সেসব নিয়ে মন খারাপ করতে যাওয়াই বিলাসিতা। দেখুন না, একটা দিন বা এক বেলা হলেও তাদের কোন উপকারে লাগতে পারেন কিনা। তাদের দেখে আর তাদের জন্য কাজ করে নিজের মন খারাপ আর মনেই পড়বে না হয় তো।

ছবি - ফটোগ্রাফারস ডট ক্যানভেরা ডট কম লিখেছেন - মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

মন ভালো রাখবে যে ছোট কাজগুলো
সুস্থতা

মন ভালো রাখবে যে ছোট কাজগুলো

মানুষের মন পরিবর্তনশীল। এই তো মন ভাল আর মুহূর্তেই ডুবে যাবে দুঃখের সমুদ্রে।অনেক কারনেই বিষণ্ণতা কিংবা মন খারাপ নামক রোগেভুগে থাকেন মানুষ। পারিবারিক সম...

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?
লাইফ স্টাইল

অবচেতন মন বা সাবকন্সিয়াস মাইন্ডকে নিজের বশে আনবেন কীভাবে?

মানব মস্তিষ্কের একটি বিস্ময়কর দিক হল অবচেতন মন, যাকে বলে ‘subconscious mind’। এটি এমনই শক্তিশালী, যা আমাদের অনেক সমস্যার সমাধান, অনুপ্রেরণার উৎস হতে প...

মানসিক চাপ দূর করে মনোযোগ ধরে রাখুন সহজ ১০টি উপায়ে!
লাইফ স্টাইল

মানসিক চাপ দূর করে মনোযোগ ধরে রাখুন সহজ ১০টি উপায়ে!

আমাদের জীবনে হাসি, আনন্দ, কষ্ট, ভালো কিংবা খারাপ সময়-এই সবকিছুরই মোকাবিলা করতে হয়। ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক বিভিন্ন কারণে প্রায়ই আমরা মানসিক...

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

আরও পড়ুন

দেহের পাশাপাশি মনটাও ভালো রাখা জরুরী
সুস্থতা

দেহের পাশাপাশি মনটাও ভালো রাখা জরুরী

আমাদের মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। দেহের সুস্থতার থেকে মনের সুস্থতা অনেক বেশি জরুরি। কারণ আমাদের মনই যে কোনো ব্যাপারে প্রথমে সাড়া দেয়। আর তাই শু...

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!
সুস্থতা

ভয়ংকর বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার ৫টি মজার উপায়!

ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ ? বৃষ্টি এল। সঙ্গে কফি এক-দু' কাপ নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট ছাতার নীচে মিইয়ে গেল পাপড়ি চাট বন্ধুরা সব ফিরছে...

ব্যায়ামের সময় গান শুনলে কী কী উপকার পাওয়া যাবে?
ফিটনেস

ব্যায়ামের সময় গান শুনলে কী কী উপকার পাওয়া যাবে?

সকালবেলা কানে ইয়ারফোন দিয়ে কেউ ব্যায়াম বা জগিং করছে এমন দৃশ্য আমাদের কাছে বেশ পরিচিত। খেয়াল করে দেখুন, আপনি নিজেও যখন হাঁটতে যাচ্ছেন বা ব্যায়াম করছেন,...

মন ভালো রাখতে ‘হ্যাপি হরমোন’ এর নিঃসরণ কীভাবে বাড়ানো যায়?
সুস্থতা

মন ভালো রাখতে ‘হ্যাপি হরমোন’ এর নিঃসরণ কীভাবে বাড়ানো যায়?

‘হরমোন’ খুব পরিচিত একটি শব্দ, তাই না? কিন্তু আমরা কতটুকু জানি এই হরমোন সম্পর্কে? আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কতটুকু, সেটা জানতে গেলে অনেক কথা-ই বল...

স্বপ্ন এবং দুঃস্বপ্ন
সুস্থতা

স্বপ্ন এবং দুঃস্বপ্ন

আমরা ঘুমের মাঝে বিভিন্ন রকম স্বপ্ন দেখি। কোনটা দেখে মন ভালো হয়ে যায় আবার কোনটা দেখে ভয় পাই, মন খারাপ করে বসে থাকি। এই স্বপ্ন নিয়ে রয়েছে বিভিন্ন কুসংস্...

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা
ফিটনেস

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা

সংস্কৃত শব্দ Yoga এর মানে হচ্ছে স্রষ্টার সাথে এক হয়ে যাওয়া। টানটান করে শরীরের পেশিগুলোকে চাগিয়ে নেয়াটা আসলে হাজার বছর পূর্বে শরীর ও আত্মার প্রতি ন...

…