কাশ্মীরি পোলাও

সাজগোজ উপ সম্পাদক · Jul 06, 2014 · 1 min read

কাশ্মীরি পোলাও
সাধারণ পোলাও রান্না করতে তো আমরা অনেকেই পারি,  তাই আজকে আপনাদের জন্য থাকছে ‘কাশ্মীরি পোলাও’ এর রেসিপি। আসুন দেখে নিই কাশ্মীরি পোলাও রান্না করার উপকরণসমূহ ও পদ্ধতি। প্রয়োজনীয় উপকরণঃ ( ১ কাপ=২৫০ মি.লি. ) ২ কাপ বাসমতী চাল ( ৩০মিনিট পানিতে ভিজিয়ে রাখা ) ১ ইঞ্চি দাড়চিনি ১ চা চামচ শাহ্‌জীরা ১ টি তেজপাতা ৩টি  লবঙ্গ ২-৩ টি এলাচ ১/২ চা চামচ শুকনো আদা গুঁড়ো অথবা আদা বাটা ১ চা চামচ পাঁচফোড়ন ২ চিমটি জাফরান ২ টেবিল চামচ তেল অথবা ঘি ৪ থেকে সাড়ে ৪ কাপ পানি লবণ পরিমাণমত পরিবেশনের জন্যঃ ১টি মাঝারি সাইজের পেঁয়াজ,  চিকন করে কাটা ১০-১২ টি কাজুবাদাম ১০-১২ টি  আমন্ড ১০-১২ টি আখরোট ২ টেবিল চামচ তেল

পদ্ধতিঃ একটি ডিপ প্যানে তেল অথবা ঘি নিয়ে তাপ দিন। মাঝারি আঁচে ডালচিনি, শাহ্‌জীরা, তেজপাতা ,লবঙ্গ,এলাচ যোগ করুন এবং ভেঁজে নিন। এবার আঁচ কমিয়ে তাতে আদা ও পাঁচফোড়ন গুঁড়ো যোগ করে নাড়ুন। এতে চাল ঢেলে নেড়ে দিন। এরপরে জাফরান যোগ করুন এবং আবারও নেড়ে দিন। এবারে পানি ও লবণ যোগ করে, নাড়ুন এবং প্যানটি ভালো ভাবে ঢেকে দিন। পুরো পানি শোষিত না হওয়া পর্যন্ত রান্না হতে দিন এবং এরই ফাঁকে আপনি প্রস্তুত করে ফেলুন পরিবেশনের উপকরনসমূহ।

পরিবেশনের উপকরণ প্রস্তুত করতে,  একটি ফ্রাইং প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজ ও এক চিমটি লবণ দিয়ে ভেঁজে নিন। পেঁয়াজ বাদামি রঙের ও ক্রিস্পি হয়ে আসলে টিস্যু পেপারে উঠিয়ে নিন। এবারে একে একে ঐ তেলেই কাজুবাদাম,  আমন্ড,  আখরোট ক্রিস্পি না হওয়া পর্যন্ত ভেঁজে নিন।

পোলাও রান্না হয়ে গেলে নামিয়ে ফেলুন এবং বেরেস্তা ও ড্রাই ফ্রুটগুলো দিয়ে পরিবেশন করুন গরম গরম কাশ্মীরি পোলাও।

লিখেছেনঃ ফারিন

ছবিঃ টেস্টিএ্যাপেটাইট.নেট

সম্পর্কিত লেখা

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

আখনি পোলাও
মেহমানদারী

আখনি পোলাও

বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি নিজস্ব এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে ‘আখনি পোলাও’ সুপরিচিত। যারা খেয়েছেন, তারা তো জানেনই যে মুখে লেগে থাকার মতো স্বাদ এই খ...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!
মেহমানদারী

পহেলা বৈশাখে ইলিশ পোলাও!

আর কিছুদিন বাদেই পহেলা বৈশাখ। এই দিনে ইলিশ খাওয়া হবে না তা তো চিন্তাই করা যায় না! তাই আজ পহেলা বৈশাখের দিনে পরিবারের সবাইকে নিয়ে খেতে বা বাসায় আসা অত...

আরও পড়ুন

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!
মেহমানদারী

চিংড়ি পোলাও | সহজেই এক মজাদার রান্না!

বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চ আইটেম হিসেবে পোলাও চিংড়ি বেশ সহজ। বেশি মশলার ব্যবহার নেই বলে বাচ্চারা সহজেই খেতে পারবে। চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়...

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি
রেসিপি

মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি

বাঙালিদের প্রিয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় একটি খাবার হচ্ছে বিরিয়ানি। ছুটির দিন, উৎসব-আনন্দ কিংবা অতিথি আপ্যায়নে বিরিয়ানির জুড়ি নেই। বিভিন্ন রকমের বিরি...

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!
মেহমানদারী

তাওয়া পোলাও | ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার রান্না করুন বাসাতেই!

ইন্ডিয়ান স্ট্রিট ফুডগুলোর মধ্যে তাওয়া পোলাও অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এই পোলাও রান্না করা হয় অনেক বড় একটি তাওয়ায় খুবই নিপুণতার সাথে, যার কারণে এটি ম...

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

জাফরান পোলাও
মেহমানদারী

জাফরান পোলাও

আজকের রেসিপিতে রয়েছে জাফরান পোলাও। তবে চলুন শিখে নেয়া যাক, কীভাবে তৈরি করা হয় জাফরান পোলাও। উপকরণ পোলাওর চাল ৪ কাপ ঘি ১/২ কাপ পেয়াজ কু...

জাফরানি পোলাও
মেহমানদারী

জাফরানি পোলাও

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার জাফরানি পোলাও। দেখে নিন, জাফরানি পোলাও তৈরির পুরো প্রণালী। উপকরণ পোলাও এর চাল ৪ কাপ ঘি ১/২ কাপ পেঁয়াজ...

…