বিট কেভাস | এই একটি পানীয় দূর করবে দুর্বলতা ও ত্বকের সমস্যা

Munia · Mar 16, 2025 · 1 min read

বিট কেভাস | এই একটি পানীয় দূর করবে দুর্বলতা ও ত্বকের সমস্যা

আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? হজমজনিত সমস্যা, ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া কিংবা ইমিউনিটি দুর্বল হয়ে পড়া—এই সমস্যাগুলোর অন্যতম কারণ হতে পারে আপনার গাট হেলথ! তাই সুস্থ থাকতে ও ত্বকের সমস্যা দূর করতে ট্রাই করুন বিট কেভাস। চলুন জেনে নেই বিট কেভাস কীভাবে বানানো যায়।

বিট কেভাস কী?

কেভাসকে প্রোবায়োটিক পানীয় বলা হয়। শুধু বিট নয়, বিটের তৈরি এই প্রোবায়োটিক পানীয় আপনাকে সুস্থ রাখতে দারুণ কার্যকরী। আমাদের কাছে এই পানীয় খুব বেশি পরিচিত নয়। কিন্তু ইউরোপীয়দের মধ্যে এটি বেশ জনপ্রিয়। পূর্ব ইউরোপের মানুষ প্রথমে কেভাস পান করা শুরু করেছিল। তবে এখন বিশ্বব্যাপী মানুষ এটি পান করা শুরু করেছে এর গুণাগুণের কারণে।

বিট কেভাস হল ফারমেন্টেড এক ধরনের পানীয়, যা গাট হেলথের জন্য দারুণ উপকারী। এটি তৈরি হয় বিটরুট, পানি এবং সামান্য লবণ দিয়ে, যা কয়েকদিন রেখে ফারমেন্ট করানো হয়।

কেন খাবেন?

গাট হেলথ ভালো রাখে: এতে থাকে প্রচুর গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিকস, যা হজমক্ষমতা বাড়ায় ও বদহজম দূর করে। কেভাস ও বিট প্রাকৃতিকভাবে গলব্লাডার পরিষ্কার করে।

ইমিউনিটি বুস্ট করে: বিটরুটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা শরীরের প্রতিরোধক্ষমতা বাড়ায়। অ্যান্টি–অক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের সংমিশ্রণের কারণে কেভাস প্রাকৃতিকভাবে ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: এতে থাকা ডিটক্সিফাইং প্রোপার্টি শরীরের টক্সিন বের করে দিয়ে ত্বককে উজ্জ্বল করে।

শক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে: বিটরুটে রয়েছে নাইট্রেট, যা রক্ত চলাচল বাড়িয়ে শরীরে শক্তি যোগায়।

হার্ট হেলথের জন্য দারুণ: এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও হার্টকে সুস্থ রাখে।

কীভাবে বানাবেন?

  • ২-৩টি বিটরুট ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন।
  • একটি পরিষ্কার কাঁচের জারে নিন ও পানির সাথে মিশিয়ে দিন।
  • সামান্য লবণ বা আদা যোগ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য।
  • ৩-৪ দিন রুম টেম্পারেচারে রেখে দিন ফারমেন্ট হওয়ার জন্য।
  • হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পান করুন।

প্রতিদিন যেকোনো বেলায় খাওয়ার আগে এক কাপ কেভাস পান করতে হবে। এক মাস পান করার পরই আপনি বুঝতে পারবেন আপনার শরীর ও ত্বকের পজেটিভ চেঞ্জ! তবে যাদের কিডনির সমস্যায় আছেন, তাদের এই পানীয়টি এড়িয়ে চলতে হবে।

ছবি- সাটারস্টক লেখা- তানিজা ইসলাম

সম্পর্কিত লেখা

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

অল স্কিন টাইপের জন্য স্যুইটেবল ব্রাইটেনিং ফেইস ওয়াশ
রিভিউ

অল স্কিন টাইপের জন্য স্যুইটেবল ব্রাইটেনিং ফেইস ওয়াশ

‘ঘুরে এলাম পানাম, সাথে নিয়ে এলাম পানাম’। কী অবাক হচ্ছেন কথাটি শুনে? ভাবছেন পানাম ঘুরে কী করে পানাম সাথে নিয়ে এলাম? এখানে কিন্তু পানামের স্মৃতির কথা মো...

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!
ফিটনেস

ওজন কমাতে পানীয় | জেনে নিন ৭টি কার্যকরী ড্রিংকস সম্পর্কে!

দেহে পানির ভারসাম্য বজায় না থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় গ্রহণ করা। আর পানীয় য...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

আরও পড়ুন

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

ন্যাচারালি ইমিউনিটি বাড়াতে চান? ফলো করুন মাত্র ৫টি স্টেপস!
সুস্থতা

ন্যাচারালি ইমিউনিটি বাড়াতে চান? ফলো করুন মাত্র ৫টি স্টেপস!

করোনাভাইরাস হানা দেওয়ার পর সবচেয়ে বেশি যে সিস্টেমকে মানুষ উন্নত করার চেষ্টা করেছে সেটা হলো ইমিউন সিস্টেম। আমাদের শরীরে বেশ কিছু সিস্টেম বা তন্ত্র আছে।...

সুস্বাদু ৩টি ফলের জুস
রেসিপি

সুস্বাদু ৩টি ফলের জুস

কোনো এক মনিষী বলেছিলেন, 'জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তুমি সেটা দিয়ে শরবত বানিয়ে নিও।' বাজার ভর্তি রয়েছে নানান রকম মৌসুমি ফল। ভিন্ন ভিন্ন প...

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ঘরে তৈরি বিট রুট ফেইস মাস্কে!!
ত্বকের যত্ন

ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ঘরে তৈরি বিট রুট ফেইস মাস্কে!!

অনেক সময় ব্যস্ততার কারণে ত্বকের যত্ন খুব কমই নেয়া হয়। এরপর হঠাৎ আয়নায় নিজের মুখটা চোখে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। ত্বকে হাত দিলেই বুঝা যায় কতটা মলিন হয়...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

ঠান্ডা পানি পান করার ৩টি বিষয় সম্পর্কে আপনি কতটুকু অবগত?
সুস্থতা

ঠান্ডা পানি পান করার ৩টি বিষয় সম্পর্কে আপনি কতটুকু অবগত?

অসহ্য গরম বা কনকনে ঠান্ডা অথবা আবহাওয়া যাই থাকুক না কেন সারাদিন কাজ করার পর আপনি কি এক গ্লাস বরফ ঠান্ডা পানি পান করে আপনার তৃষ্ণা নিবারণ করেন? ঠিক আছে...

…