ঘরে বসেই মিনি মেনিকিউর | ৩ ধাপে পাবেন পার্লার স্টাইল পারফেক্ট নখ

সিনথিয়া · May 07, 2013 · 1 min read

ঘরে বসেই মিনি মেনিকিউর | ৩ ধাপে পাবেন পার্লার স্টাইল পারফেক্ট নখ

মেনিকিউর বা মিনি মেনিকিউর করতে অনেকে পার্লারে যায় এবং অহেতুক অনেকগুলো টাকা নষ্ট করে থাকে। কিন্তু যদি জানা থাকে কি করে ঘরে বসেই মিনি মেনিকিউর করা যায় তাহলে আর পার্লারে ছুটতে হয় না। ঘরে বসেই মিনি মেনিকিউর করতে হলে নিচের সহজ পদ্ধতিগুলো ব্যবহার করুন।

ঘরে বসেই মিনি ম্যানিকিউর যেভাবে করবেন

১. প্রথমে হাত ধুয়ে ফেলুন, তারপর শুকিয়ে ফেলুন। হাতে যদি নেইল পলিশ থাকে তাহলে রিমুভার দিয়ে তা তুলে ফেলুন। একটি পাত্রে তেল ও চিনি একসাথে মিশিয়ে স্ক্রাব করে তৈরী করে নিন । চাইলে একটু অ্যাসেনশিয়াল তেল (essential oil) যোগ করতে পারেন। মিশ্রণটি একপাশে সরিয়ে রেখে পছন্দসই আকৃতিতে আপনার নখ ফাইল করে নিন।

২. চিনি এবং তেলের স্ক্রাবটি আঙ্গুল ও নখসহ দুই হাতের কবজি পর্যন্ত ভালকরে মেখে নিন। কিছুক্ষন পরে সাবান ছাড়া পানিতে ধুয়ে ফেলুন ও পরে শুকিয়ে নিন।

ঘরে বসেই মিনি ম্যানিকিউর করতে কাঠের তৈরী সুঁচালো কাঠি ব্যবহার - shajgoj.com

 

৩. দুই হাতের কবজি পর্যন্ত গরম পানিতে পাঁচ মিনিট ধরে চুবিয়ে রাখুন। একটি কাঠের তৈরী সুঁচালো কাঠি দিয়ে নখের গোড়ায় গোড়ায় পরিষ্কার করুন। মাঝে মাঝে একটু তেল বা ক্রিম দিয়ে নখের গোড়ায় হালকা করে ম্যাসাজ করে নিন। একটা সুতির তোয়ালে ভিজিয়ে ৩০ সেকেন্ড মাইক্রোওভেনে গরম করে নিন। গরম তোয়ালেটি দুই হাতে মুড়িয়ে ২ মিনিট রেখে দিন।

ব্যস! হয়ে গেল আপনার মিনি মেনিকিউর। নেইল পলিশ দিতে চাইলে একটা বেইস কোট করে ২ মিনিট অপেক্ষা করুন। পরে পছন্দের সেডের নেইল পলিশ দিয়ে শেষ করুন আপনার মিনি মেনিকিউর !

তবে হ্যাঁ, নখে সবসময় ভালো মানের ব্র্যান্ডেড নেইল পলিশ ব্যবহার করবেন। ব্র্যান্ডের অথেনটিক নেইল পলিশ আপনি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। আর যদি নিজে গিয়ে কিনতে চান তবে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকে গিয়ে কিনতে পারেন যার একটি যমুনা ফিউচার পার্কে ও আরেকটি সীমান্ত স্কয়ারে অবস্থিত।

 

ছবিঃ বিউটলিস

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

আরও পড়ুন

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

ফ্রেঞ্চ ম্যানিকিউর
বিউটি টিপস

ফ্রেঞ্চ ম্যানিকিউর

নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হল ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়।...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

…