হাতের যত্নে নিজেই তৈরি করুন ল্যাভেন্ডার হ্যান্ড ক্রিম

sub-editor · Jun 22, 2016 · 1 min read

হাতের যত্নে নিজেই তৈরি করুন ল্যাভেন্ডার হ্যান্ড ক্রিম

ঘরে বাইরে বিভিন্ন ধরণের কাজে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। আর কিছুক্ষণ পর পর সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। এতে করে যা হয়, আমাদের হাতের ময়লা আর জীবাণু ঠিকই পরিষ্কার হয় কিন্তু হাত হয়ে পড়ে রুক্ষ, খসখসে আর প্রাণহীন। হাত হারায় তার সৌন্দর্য। সামনে ঈদ আর এই মূহূর্তে আপনার হাতের জন্য চাই এক্সট্রা কিছু যত্ন। বাজারে যে হ্যান্ড ক্রিমগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে হাতের সৌন্দর্য ফিরিয়ে আনা আর অসাধারণ ঘ্রাণ সম্মৃদ্ধ ক্রিম আমি খুব কমই পেয়েছি। এই দুইটি গুণ সম্মৃদ্ধ হ্যান্ড ক্রিম নিজেই বাসায় কীভাবে বানাতে পারবেন, তা আজ আপনাদের জানাবো।

 [picture]

হাতের যত্নে ল্যাভেন্ডার হ্যান্ড ক্রিম তৈরিতে যা যা লাগছে:

১। ১/৩ কাপ সুইট আমন্ড অয়েল

২। ২ টেবিল চামচ কোকোনাট অয়েল

৩। ২ টেবিল চামচ অলিভ অয়েল

৪। ৩ টেবিল চামচ BEESWAX (Grated)

৫। ৩০-৩৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল

যেভাবে বানাবেন:

১। প্রথমে একটি পাত্রে সব ধরণের তেল নিয়ে চুলায় বসিয়ে অল্প আঁচে ৫ মিনিটের মত গরম করুন। এখন চুলা থেকে পাত্রটি সরিয়ে তাতে গ্রেটেড BEESWAX  দিয়ে দিন। নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না তা পুরোপুরি গলে যায়।

২। এবার ফ্রিজে রেখে ৫ থেকে ১০ মিনিটের মত ঠান্ডা করুন। ঠান্ডা হতে শুরু করলে তাতে এসেনশিয়াল অয়েল দিয়ে নাড়তে থাকুন (বেশি ঘ্রাণের জন্য ৩৫ ফোঁটা আর কম ঘ্রাণের জন্য ৩০ ফোঁটাই যথেষ্ট)।

lavender hand cream 2

৩। এই ধাপে ক্রিমটি যেকোনো কাঁচের কনটেইনারে নিয়ে নিন। সম্পূর্ণরূপে ঠান্ডা করুন।

কিছু কথা:

এই ক্রিমটি তৈরির কোনো ধাপে পানি ব্যবহার করা হয়নি। ক্রিমটি তৈরি করতে ব্লেন্ডার ব্যবহার করার প্রয়োজন নেই। গরমের সময় ক্রিমটি নরম আর ঠান্ডার সময় কিছুটা জমাট বাঁধা অবস্থায় থাকবে। আপনি চাইলে ফ্রিজে না রেখে রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারবেন।

 lavender hand cream 4

ক্রিমে বৈচিত্র আনতে চাইলে:

১। পাম্পের সাহায্যে ব্যবহার করতে চাইলে, শুধুমাত্র ২ টেবিল চামচ BEESWAX  নিবেন।

২। ঘনত্ব বাড়াতে চাইলে ৪ টেবিল চামচ BEESWAX  দিন।

৩। আপনার পছন্দের ঘ্রাণ সমৃদ্ধ অন্য কোনো এসেনশিয়াল অয়েল চাইলে ব্যবহার করতে পারেন, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের পরিবর্তে।

 lavender hand cream 3

এইতো খুব সহজেই হয়ে গেলো অত্যন্ত কার্যকরী ল্যাভেন্ডার হ্যান্ড ক্রিম। চাইলে ছোটো জারে করে কাছের প্রিয় মানুষগুলোকেও উপহার দিতে পারেন।

ছবি -  গ্ল্যামহ্যাক.কম

লিখেছেন- নীল

সম্পর্কিত লেখা

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!
বিউটি টিপস

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!

সেলফ কেয়ারের ক্ষেত্রে আজকাল অ্যাসেনশিয়াল অয়েল বেশ পপুলার। আমাকে যদি বলা হয় কোন অ্যাসেনশিয়াল অয়েল আমার সবচেয়ে বেশি পছন্দের, তাহলে আমি বলবো ল্যাভেন্ডার...

সব বাজেটের নাইট ক্রিম
ত্বক

সব বাজেটের নাইট ক্রিম

সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর আমাদের ক্লান্ত শ্রান্ত দেহটি যেমন আরামের স্পর্শ চায় তেমনি আমাদের মুখের ত্বকেরও কিছু চাহিদা থাকে। যা আমরা পূরণ করতে পারি...

নিজেই তৈরি করুন গ্রীন টি ময়েশ্চারাইজার ফেস ক্রিম
ত্বকের যত্ন

নিজেই তৈরি করুন গ্রীন টি ময়েশ্চারাইজার ফেস ক্রিম

সেনসিটিভ ত্বকের অধিকারিণী যারা আছেন তারা অধিকাংশ সময়েই ময়েশ্চারাইজার নির্বাচনে দ্বিধাদ্বন্দে ভুগেন। অনেকেই ব্যবহার করে যে ময়েশ্চারাইজারে ভালো রিভিউ দে...

ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল | জানেন কি তেলটির ৮টি ব্যবহার?
চুল

ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল | জানেন কি তেলটির ৮টি ব্যবহার?

ত্বক এবং চুলে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল কিন্তু বহুকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। ত্বকের যত্ন হোক কিংবা চুলের যত্ন কোন ক্ষেত্রেই জুড়ি নেই এই ল্যাভেন্ড...

আরও পড়ুন

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম জানেন কি?
রিভিউ

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম জানেন কি?

করোনা ভাইরাস প্রতিরোধে হাত পরিষ্কার রাখার কথা বার বার বলা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে ঘোষণা এসেছে।...

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম
ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশন ফেয়ারনেস নাইট ক্রিম

ত্বকের যত্নে নাইট ক্রিমের ব্যবহার আসলে নতুন কিছু না। রূপচর্চার আদিকাল থেকে রাতের বিশেষ যত্নই কালেভদে নাইট ক্রিমে রূপান্তরিত হয়েছে। আমাদের দাদি-নানীরা...

হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক? এখন সাশ্রয়ী মূল্যেই হবে টোটাল হ্যান্ড কেয়ার
রিভিউ

হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক? এখন সাশ্রয়ী মূল্যেই হবে টোটাল হ্যান্ড কেয়ার

রেগুলার ফেইসের স্কিনের যত্ন নেওয়া হলেও হাতের ত্বকের তেমন যত্ন নেওয়া হয় না! অথচ এই হাত দিয়েই সারাদিন আমরা কত কাজ করি। রান্নাবান্না, ক্লিনিং, কাপড় ধোয়া-...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

চোখের যত্নে আই ক্রিম
রিভিউ

চোখের যত্নে আই ক্রিম

চোখের কোণে কালি পড়েনি এমন মানুষ আজকাল খুব কমই দেখা যায়। যান্ত্রিক জীবনের সাথে পাল্লা দিতে দিতে এই ক্লান্ত শ্রান্ত চোখ জোড়ার চারপাশ নির্জীব হয়ে যায়। কি...

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!
ত্বক

আসন্ন শীতে ধরে রাখুন ত্বকের ময়েশ্চার!

দেখতে দেখতে শীত এসে যাচ্ছে। ইতিমধ্যেই মুখ টান টান ভাব শুরু হয়ে গেছে। তাছাড়া মুখের ডেড সেল এবং বলিরেখা পড়ার বাড়তি ঝামেলা তো রয়েছেই। আজ এমন একটি ক্রিমের...

…