হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম জানেন কি?

তানিজা ইসলাম · Mar 16, 2020 · 1 min read

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম জানেন কি?

করোনা ভাইরাস প্রতিরোধে হাত পরিষ্কার রাখার কথা বার বার বলা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে ঘোষণা এসেছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ঝুঁকি এড়াতে আমাদের সব ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা যখন বাইরে থাকি বা গনপরিবহণে চলাচল করি, সাবান (soap) বা হ্যান্ড ওয়াশ (hand wash) দিয়ে হাত ধোঁয়া সম্ভব হয় না। তাই সেসময় হ্যান্ড স্যানিটাইজারই একমাত্র ভরসা। সঠিকভাবে ব্যবহার না করলে হ্যান্ড স্যানিটাইজার আপনার হাত থেকে জীবাণু পুরোপুরি দূর করতে পারে না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম ও কতটুকু অ্যালকোহল জীবাণু দূর করতে কার্যকর, চলুন সে সম্পর্কে জেনে নেই!

হ্যান্ড স্যানিটাইজার - shajgoj.com

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা খুবই সহজ। যখন পানি, সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোঁয়ার মতো সুযোগ থাকে না, তখন অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতকে জীবাণুমুক্ত করুন। কয়েক ফোঁটা জেল হাতের তালুতে নিয়ে ৩০ সেকেন্ডের মতো ম্যাসাজ করুন। এটা তাৎক্ষনিক আপনার হাতের সাথে মিশে যাবে। প্রতিটি আঙ্গুল, হাতের উপরের দিক, নখের নিচে, সবখানেই ম্যাসাজ করতে হবে।

স্যানিটাইজার ব্যবহারের নিয়ম - shajgoj.com

হ্যান্ড স্যানিটাইজার কেনার সময় কী খেয়াল করবেন? 

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসি (CDC) অনুসারে, অন্তত ৬০ শতাংশ অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত। এ ধরনের স্যানিটাইজার জীবাণু ধ্বংস করতে বেশি কার্যকর। হাত পরিষ্কারের ক্ষেত্রে খুব বেশি ডোজের অ্যালকোহলের কিন্তু দরকার হয় না!

লাইলাক হ্যান্ড স্যানিটাইজার রিভিউ

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক চাহিদা বেড়েছে। নিজেকে জীবাণুমুক্ত রাখতে মানুষ আগের থেকে বেশ সচেতন। যেখানেই যায়, স্যানিটাইজার স্টক আউট! তারপর সাজগোজে পেলাম লাইলাক হ্যান্ড স্যানিটাইজার। দামটাও হাতের নাগালে, তাই দেড়ি না করে নিয়ে নিলাম।

লাইল্যাক হ্যান্ড স্যানিটাইজারের উপাদান 

এতে আছে একটিভ ইনগ্রিডিয়েন্ট, ৬৮% অ্যালকোহল, অ্যাকুয়া, গ্লিসারিন, অ্যাক্রিলেইটস ( acrylates ), কোপলিমার ( copolymer) ও অ্যামিনোমিথাইল প্রোপানল ( aminomethyl propanol)। বুঝতেই পারছেন এতে কোনো ক্ষতিকর উপাদান নেই বরং জীবাণু ধ্বংস করতে প্রয়োজনীয় পরিমাণে অ্যালকোহল আছে। ঠিকভাবে ইউজ করলে এটা ৯৯.৯৯ % পর্যন্ত জীবাণু দূর করবে।

হ্যান্ড স্যানিটাইজারের উপাদান - shajgoj.com

আমার এক্সপেরিয়েন্স

লাইলাক হ্যান্ড স্যানিটাইজারের যে জিনিসটি সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এটা নন-স্টিকি (non-sticky)। হাতে লাগানোর সাথে সাথে খুব সুন্দরভাবে মিশে যায় ও ঠান্ডা একটা ভাব আনে (cooling effect)। রিফ্রেশিং একটা গন্ধ আছে, কিছুক্ষণ পর্যন্ত একটা মাইন্ড ফ্লোরাল সেন্ট (mild floral scent) পাওয়া যায়। আমার তো এর সুঘ্রাণটা বেশ পছন্দ হয়েছে! ৫০ মিলির আকর্ষণীয় বোতল, সাইজে ছোট হওয়ায় এটা ব্যাগে ক্যারি করতেও সুবিধা হয়। এটাকে এখন আমি সবসময় সাথেই রাখি!

তাহলে, আপনিও হাত পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন হোন ও পরিবারের সকলকে সচেতন করুন। যেখানে যেই পরিস্থিতিতে থাকুন না কেন, জীবাণুমুক্ত থাকতে পরিচ্ছন্নতা অবলম্বন করতেই হবে! করোনা ভাইরাস প্রতিকারের ব্যাপারে সব ধরনের সতর্কতা মেনে চলুন ও সুস্থ থাকুন।

আপনি লাইল্যাক হ্যান্ড স্যানিটাইজার পাবেন সাজগোজের দু'টি ফিজিক্যাল শপে; যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক? এখন সাশ্রয়ী মূল্যেই হবে টোটাল হ্যান্ড কেয়ার
রিভিউ

হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক? এখন সাশ্রয়ী মূল্যেই হবে টোটাল হ্যান্ড কেয়ার

রেগুলার ফেইসের স্কিনের যত্ন নেওয়া হলেও হাতের ত্বকের তেমন যত্ন নেওয়া হয় না! অথচ এই হাত দিয়েই সারাদিন আমরা কত কাজ করি। রান্নাবান্না, ক্লিনিং, কাপড় ধোয়া-...

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!
রিভিউ

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনজীবন যেন থমকে গিয়েছে প্রায়! এমন পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু...

হাত ধোয়া ও হাতের যত্ন সঠিকভাবে হচ্ছে তো?
ভিডিও

হাত ধোয়া ও হাতের যত্ন সঠিকভাবে হচ্ছে তো?

করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়া ও পরিষ্কার রাখার কথা বার বার বলা হচ্ছে। হাত পুরোপুরি জীবাণুমুক্ত রাখতে অন্তত ৬০% অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজা...

শিশুর হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিরোধে যা যা করা প্রয়োজন
মা ও শিশু

শিশুর হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিরোধে যা যা করা প্রয়োজন

হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এইচএফএমডি) একটি সাধারণ ভাইরাল রোগ যাতে প্রাথমিকভাবে ছোট বাচ্চাদের আক্রান্ত হতে দেখা যায়, তবে প্রাপ্তবয়স্কদেরও হতে পা...

আরও পড়ুন

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!
ত্বকের যত্ন

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!

বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে আমরা বেশ পরিবর্তন দেখতে পাই। বিশেষ করে আমাদের ফেইসে ও হাতে এটা বেশি প্রকাশ পায়। ত্বকে রিংকেল পড়ে যাওয়া এর মধ্...

আইসোলেশন কিভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচায়?
সুস্থতা

আইসোলেশন কিভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচায়?

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণ জনগণকে এই ভাইরাস থেকে দূরে রাখতে সামাজ...

করোনা ভাইরাস । সচেতন থাকুন এখন থেকেই!
সুস্থতা

করোনা ভাইরাস । সচেতন থাকুন এখন থেকেই!

ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়, ফেসবুকে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সময়ে সবথেকে বেশি আলোচ্য বিষয় হচ্ছে “করোনা ভাইরাস”। আপনারা অনেকেই জানেন য...

হাতের যত্নে নিজেই তৈরি করুন ল্যাভেন্ডার হ্যান্ড ক্রিম
ত্বকের যত্ন

হাতের যত্নে নিজেই তৈরি করুন ল্যাভেন্ডার হ্যান্ড ক্রিম

ঘরে বাইরে বিভিন্ন ধরণের কাজে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। আর কিছুক্ষণ পর পর সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই। এতে করে যা হয়, আমাদের হাতের ময়লা আর জী...

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?
সুস্থতা

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?

সম্প্রতি আবিষ্কৃত নভেল কভিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এর আগে একই রকমের সার্স, মার্স রোগ দেখা দিলেও তা করোনার মতো এত ব্যাপ্তি পায় নি।...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

…