ত্বককে জীবাণুমুক্ত করুন তিনটি উপাদানে

sub-editor · Aug 12, 2016 · 1 min read

ত্বককে জীবাণুমুক্ত করুন তিনটি উপাদানে

সুন্দর,কোমল ও মসৃণ ত্বক প্রতিটি মেয়েই চায়। তবে আজকালের এই ব্যস্ততায় পরিপূর্ন জীবনে নিজের যত্ন নেওয়ার জন্য একটুখানি সময় বের করে নেওয়া কঠিন হয়ে উঠেছে।এছাড়াও রাস্তাঘাটের ময়লা ও ধুলোবালি গরম এগুলোর সাথে, প্রতিনিয়ত লড়াই করে ত্বকের কোমলতা ত্বকের সাস্থ্য ধরে রাখাটাও কিন্তু কষ্টসাধ্য হয়ে উঠছে। রুক্ষতা,শুষ্কতা ও ব্রণ যেন হয়ে উঠছে আমাদের চলার সাথী। তবে এখন আর চিন্তা নেই, নিয়ে এলাম ছুটির দিন অথবা অবসরে বাসায় বসে মিনিটের মধ্যেই করে ফেলার মতো খুবই সহজ একটি ফেস প্যাক। যা আপনারা নিজেরাই তৈরী করে নিতে পারবেন একে বারেই আপনাদের হাতের কাছের ঘরোয়া উপাদানগুলো দিয়েই এবং অল্প সময়ের মাঝেই।সহজ এই ফেস প্যাকটি মিনিটের মধ্যেই আমাদের ত্বক কে করে তুলবে পারবে কোমল সাথে জীবাণুমুক্ত এবং ত্বককে পুনরায় সাস্থ্যবান করে তুলতেও  সাহায্য করবে সাথে ধীরে ধীরে মুখের দাগ ও ব্রণ কমাতেও সাহায্য করবে প্যাকটি। তাহলে আর দেরী কেনো! তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘরোয়া উপায়ে তৈরী আজকের এই সহজ DIY ফেস প্যাকটি। 
 

প্রয়োজনীয় উপকরণ:

(১) নিম পাতা (বাটা অথবা গুঁড়া করে নেওয়া)
(২) বেসন ও
(৩) টক দই

[picture]


প্রস্তুত প্রণালী :প্যাকটি তৈরী করার জন্য মাঝারি সাইজের একটি বাটিতে প্রথমে নিম পাতা বাটা বা গুরো করে নিয়ে নিতে হবে। এরপর একে একে করে টক দই ও বেসন দিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইতো ব্যস হয়ে গেল প্যাকাটি লাগানোর জন্য প্রস্তুত!  এবার প্যাকটি লাগানোর পালা...
 

প্যাকটি লাগানোর পদ্ধতি: প্যাকটি মুখে লাগানোর জন্য প্রথমে পুরো মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং এই কথাটি আমাদের সবসময়  মনে রাখতে হবে যে যেকোনো ফেস প্যাক লাগানোর আগে পুরো মুখ যেন অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর পরিষ্কার মুখে প্যাকটি  লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। কোনো কথা না বলে। কারণ যেকোনো ফেস প্যাক লাগানো অবস্থায় কথা বলা একদমই উচিত নয়। এরপর ১০ থেকে ১৫ মিনিট হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে  ধুয়ে নিতে হবে এবং হালকা করে মুছে নিতে হবে।
 
বাসায় তৈরীকৃত সহজ ছোট ছোট এই প্যাক গুলো পুরোপুরি প্রাকৃতিক উপাদানে তৈরী হওয়ায় এগুলো নিরাপদ হয়ে থাকে এবং চাইলে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে। তৈরীও করা যায় চটজলদি।
 
   প্যাকটির উপকারিতা :
   *টক দই আমাদের মুখের কোমলতা বাড়াতে সাহায্য করে থাকে এবং ত্বক নরম করে তোলে।সাথে মুখের দাগ হালকা করে তুলতেও বেশ সাহায্য করে থাকে।
   *নিম পাতা-এটি এনটিসেপ্টিক হিসেবে কাজ করে থাকে এবং এর ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। নিম পাতা জীবাণু নাশক করে এছাড়াও ব্রণ কমাতে খুবই  কার্যকর ভূমিকা পালন করে থাকে।
 
  আশা করছি সহজ এবং সময়সাপেক্ষ এই ফেস প্যাকটি ব্যবহার করে আপনারা উপকৃত হবেন।

ছবি - ব্লগ.হলাকশেফ.কম

লিখেছেন - সুমাইয়া তাসমিয়া

সম্পর্কিত লেখা

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!
ত্বকের যত্ন

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

মুখে একটা ব্রণ হলে বা ত্বকের কোন সমস্যা হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গায় আমরা দুই তিনটি ব্রণ বানিয়ে ফেলি। অথচ হা...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর
বিউটি টিপস

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর

নিম আমাদের কাছে সুপরিচিত এর ঔষধি গুণাবলির জন্য। নিম গাছের পাতা এবং ক্ষেত্র বিশেষে এর অন্যান্য অংশও অ্যান্টি সেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট ও হিলিং প্রোপা...

আরও পড়ুন

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !
ত্বকের যত্ন

নিম পাতা ও কাঁচা হলুদের এক জাদুকরী ব্যবহার !

শরীরের যত্নে ও ত্বকের সৌন্দর্য চর্চায় নিম পাতার উপকারিতা আমরা কমবেশি সবাই জানি। আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে- "যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে এ...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!
ত্বকের যত্ন

নিমিষেই উজ্জ্বল ত্বক পেতে ৫টি ন্যাচারাল ফেইস প্যাক!

নিখুঁত, উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক প্রতিটি মানুষের কাম্য। মডেল এবং অভিনেত্রীরা চাইলেই চটপট মেকআপের সাহায্যে নিখুঁত ও ঝটপট গ্লোয়িং ত্বক পেতে পারেন। কিন্তু...

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

পেঁপের ৬টি ফেইসপ্যাক দিয়েই হবে সব ধরনের ত্বকের যত্ন

বেশ জনপ্রিয় দেশি একটি ফল হলো পেঁপে। কাঁচা পেঁপে যেমন বিভিন্ন রোগের পথ্য হিসাবে মানুষজন খেয়ে থাকে, তেমনি পাকা পেঁপেও শরীরের জন্য বেশ উপকারী। পেঁপের স্ব...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

…