পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ | দেখে নিন ২ রকম যাত্রা পথের ট্যুর প্ল্যান!

রিভা খান · Feb 20, 2020 · 1 min read

পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ | দেখে নিন ২ রকম যাত্রা পথের ট্যুর প্ল্যান!

সুখী মানুষের দেশের নাম শুনলেই নিজেকেও কেমন সুখী সুখী মনে হয়। আর মনে হয় এখনই ঘুরে আসি, তাই না?  আগের পর্বে ভুটান সম্পর্কে প্রাথমিক ধারণা এবং কিছু টিপস দিয়েছিলাম। আজকে লিখবো ট্যুর প্ল্যান এবং ভুটানের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। চলুন তবে আর দেরি না করে পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক!

পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ এর প্ল্যান 

পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ - shajgoj.com

আকাশ পথে পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ 

প্লেনে গেলে আগে থেকে ভিসার কোন ঝামেলা নেই কারণ ভুটানে অন অ্যারাইভাল ভিসা দেয়া হয়। তবে কোথায় কোন হোটেলে থাকবেন, হোটেল বুকিং এর কাগজ বা অনলাইন কপি রাখা ভালো। অনেকসময় দেখতে চায়। ভুটানের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা পারোতে অবস্থিত। তাই আপনি ফ্লাইটে গেলে আগে পারোতে পৌঁছাবেন। চাইলে আগে পারো ঘুরে তারপর থিম্পু, পুনাখা ঐদিকে যেতে পারেন। অথবা যদি ফ্লাইটে ফেরেন তাহলে ফেরার পথে পারো ঘুরে যেতে পারেন।

স্থল পথে পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ

পাহাড়ের দেশ ভুটান ভ্রমণ করতে যদি বাই রোডে যেতে চান তাহলে হানিফ, শ্যামলী কিংবা এস এ পরিবহনের বাস আছে ঢাকার আরামবাগ এবং কল্যাণপুর থেকে ছাড়ে। রাতে রওনা দিলে সকালে পৌঁছাবেন বুড়িমাড়ি বর্ডারে। বর্ডার অফিসের কাজ শুরু হয় সকাল ৯ টায়। ইমিগ্রেশন অফিসের কাছে প্রচুর দালাল থাকে কাগজপত্রের কাজ করে দেয়ার জন্য। ভুলেও কোন দালালকে দিয়ে কাজ করাবেন না। আপনি যে বাসে যাচ্ছেন সেই বাসের লোকদের কিছু টাকা (১০০ টাকার মতন) দিতে পারেন তাড়াতাড়ি কাজ শেষ করে দেয়ার জন্য। তারপর পায়ে হেঁটেই প্রবেশ করবেন ভারতের চেংড়াবান্ধা বর্ডারে। ওখানে ইমিগ্রেশনের কাজ শেষ করে ওখানে থাকা মানি এক্সচেঞ্জের দোকানে গিয়ে রুপি করে নিতে পারেন। ওরা সাধারণত ভালো রেট দেয়। আর এক্সচেঞ্জের রশিদ অবশ্যই নিয়ে সাথে রাখবেন। পরে অনেক সময় দরকার হতে পারে। এবার চেংড়াবান্ধা থেকে জয়গাঁও যেতে হবে- বাস কিংবা ট্যাক্সি দুইভাবেই যেতে পারেন। বাস ভাড়া ১০০ রুপির মতো আর ট্যাক্সির সাইজ অনুযায়ী প্রায় ১০০০-২০০০ রুপি নিবে। তবে ট্যাক্সি ভাড়া খুব দরদাম করে ঠিক করতে হয়। কিন্তু ঢাকা থেকে শিলিগুড়ির টিকেট কাটা থাকলে আপনি ঐ বাসে করেই যেতে পারবেন। সেক্ষেত্রে নামতে হবে ময়নাগুড়ি বাইপাস। এখানে বাসে নেমে এই প্রথম আপনাকে চড়তে হবে ভারতীয় বাসে হাসিমারা নামক স্থানে যাওয়ার জন্য। ময়নাগুড়ি থেকে হাসিমারা বাস ভাড়া হবে প্রায় ৫০ রুপি। বাস থেকে নেমে যাবেন জয়গাঁও ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসে। এখান থেকে শুধুমাত্র থিম্পু ও পারো শহর ভিজিট করার অনুমতি দেয়া হয়। পুনাখা, গেলেফু, হাঁ ভ্যালী এসব জায়গা দেখার জন্য থিম্পু থেকে আলাদা করে অনুমতি নিতে হয়।

ভুটানের ফুন্টশোলিং শহর - shajgoj.com

পাহাড়ের দেশ ভুটানের ফুন্টশোলিং শহর

ইমিগ্রেশন অফিসের সব কাজ শেষ করে প্রবেশ করবেন ভুটানের ফুন্টশোলিং শহরে। শহরে প্রবেশ করেই মনটা ভালো হয়ে যাবে। কেননা ফুন্টশোলিং খুবই পরিষ্কার, ঝকঝকে একটি শহর এবং এই সুন্দর পরিচ্ছন্নতা আপনি পুরো ভুটান জুড়েই দেখতে পাবেন। আপনি বেশি সময় নিয়ে গেলে ফুন্ট শোলিং শহরে একটা দিন থেকে যেতে পারেন। আর আপনার যদি পৌঁছাতে বিকেল হয়ে যায় এবং আগে থেকে হোটেল বুকিং দেয়া না থাকে তাহলে এখানে থেকে যাওয়াই ভালো। কেননা ফুন্টশোলিং থেকে থিম্পু বাসে যেতে সময় লাগে ৫-৬ ঘণ্টা। আর আগের আর্টিকেলেই বলেছিলাম ভুটানে রাত ৮টার পরে হোটেল, রেস্টুরেন্ট কিংবা দোকান আর কিছুই খোলা পাবেন না। তাই সেটা মাথায় রেখে ঐভাবে প্ল্যান করবেন।

যোগাযোগের জন্য সিম

নতুন একটি দেশে যোগাযোগের জন্য, ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য খুঁজে পেতে এবং গুগল ম্যাপ ব্যবহার করার জন্য যতো দ্রুত পারেন একটি সিম কিনে ফেলুন। ভুটানের নিজস্ব একটা টেলিকম সার্ভিস আছে যেটির নাম- বি মোবাইল। এটাতে খরচ অনেক কম কিন্তু নেটওয়ার্ক ভালো না। তাই অন্য মোবাইল সার্ভিসও নিতে পারেন।

পাহাড়ের দেশ ভুটান - shajgoj.com

ভুটান এর দর্শনীয় স্থান

ভুটানে মোট ২০টি শহর আছে। আপনি যদি ১০-১৫ দিনের একটি ট্যুর প্ল্যান করেন তবে অনেক কিছু দেখা যাবে। কিন্তু আরও কম সময়ের জন্য গেলে বিশেষ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। পুরো ভুটানের প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য এবং কালচার প্রায় একই রকমের। পাহাড়ের দেশ ভুটান ভ্রমণে আপনি যদি নিম্নোক্ত স্থানগুলো ঘুরে দেখেন তবে মানুষের জীবনযাত্রা, স্বভাব তথা পুরো ভুটান সম্পর্কেই একটা ধারণা পাবেন। স্থানগুলো হলো-

১) ফুন্টশোলিং,

২) থিম্পু,

৩) পারো,

৪) পুনাখা,

৫) গেলেফু,

৬) সমদ্রুপ ঝংকার ইত্যাদি।

ভুটানে স্নোফল - shajgoj.com

পাহাড়, নির্মল পরিবেশ, পরিচ্ছন্ন দূষণমুক্ত বাতাস আর সহজ সরল সুখী মানুষের দেশ ভুটান। অল্প কয়েকদিনের ছুটিতে এমন সুন্দর একটা দেশ অনায়াসে ঘুরে আসতে পারেন প্রিয় মানুষকে সাথে নিয়ে অথবা পরিবারের সবাই মিলে। তবে ভিন্ন কোন দেশে গেলে দয়া করে এমন কোন কাজ কিংবা আচরণ করবেন না যাতে আপনার দেশের ও দেশের মানুষের সুনাম নষ্ট হয়। সেই দেশের নিয়ম, সামাজিক রীতি জেনে সেগুলো যথাযথভাবে মেনে চলুন। ভ্রমণ মানুষের শরীরের মনের ক্লান্তি দূর করে, নতুন অভিজ্ঞতা দেয়, জীবন সম্পর্কে অনেক নতুন ধারণা দেয়। তাই সময় পেলেই কোথাও ঘুরতে বেরিয়ে যান। নিজে ভালো থাকুন, ভালো রাখুন প্রিয়জনদের!

ছবি- সংগৃহীত: আশিক আফরিক

সম্পর্কিত লেখা

ভুটান ভ্রমণ | ঘুরে আসুন বিশ্বের সবচেয়ে সুখী দেশটিতে
বেড়ানো

ভুটান ভ্রমণ | ঘুরে আসুন বিশ্বের সবচেয়ে সুখী দেশটিতে

ছবির মত করে সুন্দর গোছানো একটি দেশ ভুটান, যাকে সুখী মানুষের দেশও বলা হয়। বাংলাদেশ থেকে ভুটানের দূরত্ব মাত্র ৮২২ কি.মি. এর মতো। তাই খুব অল্প সময়ে প্লেন...

কেওক্রাডং | আকাশ আর পাহাড়ের নিবিড় বন্ধুত্ব যেখানে মিলেমিশে একাকার
বেড়ানো

কেওক্রাডং | আকাশ আর পাহাড়ের নিবিড় বন্ধুত্ব যেখানে মিলেমিশে একাকার

পাহাড়ের মায়া বড় আসক্তির, এই আকাশ ছোঁয়ার নেশা একবার পেয়ে বসলে বার বার মন টানে পাহাড় চড়তে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল হলো পাহাড়ি অরণ্যের মায়াভূমি। যারা ট্রে...

বিলাইছড়ি ভ্রমণ | রোমাঞ্চকর ট্রেকিং আর ঝিরিপথে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য
বেড়ানো

বিলাইছড়ি ভ্রমণ | রোমাঞ্চকর ট্রেকিং আর ঝিরিপথে উপভোগ করুন নৈসর্গিক সৌন্দর্য

ঘরকুনো বাঙালি বলে আমাদের কিন্তু এক ভয়ঙ্কর দুর্নাম আছে। সেই দুর্নাম ঘুচাতেই যেন আজকাল বেশ ট্রাভেলিংয়ের ট্রেন্ড শুরু হয়েছে। ট্রেন্ড ফলো করতে চান কিংবা প...

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে
লাইফ স্টাইল

করটিয়া জমিদার বাড়ি | ঘুরে আসুন টাঙ্গাইলের ঐতিহাসিক স্থানটিতে

জাপানি একটি প্রবাদ আছে- “বাঁশের নল দিয়ে পুরো আকাশ দেখা যায় না।“ সত্যিই তো তাই। প্রাণ ভরে পুরো আকাশ দেখেতে হলে আপনাকে ঘরের বাহিরে দু’পা বাড়াতেই হবে। আপ...

আরও পড়ুন

আপনার জাজমেন্টাল কমেন্ট ও অবাঞ্ছিত প্রশ্ন অন্যকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে না তো?
লাইফ স্টাইল

আপনার জাজমেন্টাল কমেন্ট ও অবাঞ্ছিত প্রশ্ন অন্যকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে না তো?

আমরা প্রায়ই কিছু কথা শুনি যেগুলো শুনে মনটা খুব খারাপ হয়ে যায়! মন খারাপের সাথে কোনো কাজেও মন দিতে পারি না। এতো মোটা হয়ে গেলে কিভাবে? স্যালারি কত পাও? এ...

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?
বেড়ানো

নীলগিরি বান্দরবন | কিভাবে ঘুরে আসবেন বাংলার দার্জিলিং?

আজকে আমরা গল্প করবো প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মেঘের রাজ্য নীলগিরি নিয়ে। বান্দরবন জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২২০০ ফুট উঁচু পাহাড়টিই হচ্ছে...

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!
বেড়ানো

শাপলা গ্রাম | বরিশালের সাতলার ১টি দর্শনীয় স্থান!

আজকে আমরা আপনাদের নিয়ে যাব এক ফুলের রাজ্যে। যেখানে চারদিকে শাপলা ফুলের সমারোহ। বরিশাল উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরে বিশাল এক বিলের মধ্যে দেখা মিলবে এই...

কম খরচে দার্জিলিং ভ্রমণ | কীভাবে যাবেন, কোথায় ঘুরবেন?
বেড়ানো

কম খরচে দার্জিলিং ভ্রমণ | কীভাবে যাবেন, কোথায় ঘুরবেন?

যারা কম বাজেটে দেশের বাইরে ট্যুর দিতে চান, তাদের জন্য একটি পারফেক্ট অপশন হলো দার্জিলিং। ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে দার্জিলিং এর যে আলাদা কদর আছে, সেট...

কাপ্তাই লেক | কিভাবে যাবেন রাঙ্গামাটির এই দর্শনীয় স্থানটিতে?
বেড়ানো

কাপ্তাই লেক | কিভাবে যাবেন রাঙ্গামাটির এই দর্শনীয় স্থানটিতে?

ভ্রমণপিপাসু এবং প্রকৃতি প্রেমীরা সময় পেলেই ছুটে যায় প্রকৃতির নিকটে। ব্যস্তময় জীবনে সময় পেলেই মন যেন আর ঘরে থাকতে চায় না। আর প্রকৃতিও ক্ষণে ক্ষণে বদলায়...

…