রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল

sub-editor · Oct 09, 2016 · 1 min read

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল

এই আর্টিকেলে আমরা আপনাকে কিছু সহজ নিয়ম এর কথা বলব তাদের যারা ঘুমাতে গেলে সহজে ঘুম আসে না বা ঘুম ভালো হয় না কিছুতেই। সারাদিন ক্লান্ত লাগে  আর মেজাজও খিটখিটে হয়। তাই আসুন ঘুমানোর এই গোল্ডেন রুল মেনে চলি।

(১) প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন ও  নির্দিষ্ট সময়ে বিছানায় যাবেন ঘুমানর জন্য  । এতে রাতে যেমন আপনার ভালো ঘুম হবে তেমনি দিনে আপনি অনেক বেশী কর্মক্ষম থাকবেন।

(২) সকালে খুব ভোরে ঘুম থেকে উঠুন । এর ফলে রাতে আপনার  তাড়াতাড়ি ঘুম আসবে।

(৩) যে গান বা যে কণ্ঠের কথা শুনলে আপনার ঘুম আসে বা যে পাশে ঘুমালে আপনি তাড়াতাড়ি ঘুমান, ঘুমাতে গেলে সেটি শুনুন বা সেইভাবে শুয়ে পড়ুন।

(৪) যদিও আমরা আমাদের ঘুমকে খুব বেশী নিয়ন্ত্রণ করতে পারি না বিভিন্ন শারিরিক কারণে। মূলত আমাদের মস্তিস্ক ঘুম নিয়ন্ত্রণ করে তাই তার প্রয়োজনমত সে ঘুমকে প্রভাবিত করবে।

(৫) দুঃস্বপ্ন নিয়ে ভাববেন না। আমরা যা সপ্ন দেখি সাধারনত আমারা যখন জেগে উঠি তা ভুলে যাই।

(৬) কোন কিছু নিয়ে ঘুমানোর সময় অতিমাত্রায় ভাববেন  না। আপনার বাচ্চা ঘুমের মধ্যে হাটছে দেখে ঘাবড়ে যাবেন না। এটা খুব দ্রুতই চলে যাবে আর সকালে সে এটা ভুলে যাবে। যদি দিনের বেলায় এমন কিছু ঘটে যা তার রাতের দুঃস্বপ্নের কারণ -এমন মনে হয় তবে সেটা নিয়ে সহজ সমাধান বের করুন। তাড়াহুড়া করে নিজের ঘুম নষ্ট করবেন না। সাধারন ড্রাগ বা এলকোহলের জন্য ঘুমের মধ্যে হাটা বা দুঃস্বপ্নের মতো ঘটনা ঘটে থাকে। আর রাতে ঘুমের মধ্যে হাঁটার ঘটনা ঘটলে যাতে কোন কিছুতে আঘাত না লাগে সেই ব্যবস্থা নিন।

(৭) কোন কারণের আপনার যদি কোনোদিন ঘুম না আসে তাতে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কারণ ঘুম একটি সেলফ রেগুলাটেড বিষয়। সে তার প্রয়োজনমতো ফিরে আসবে।

(৮) আপনি যতটা ঘুমাতে চান ততটা ঘুম যদি আপনার না হয় এটা নিয়ে অসহ্য হয়ে উঠবেন না। এটা নিয়ে পরিবারের অন্যদের মাঝে আতংক ছড়াবেন না। একে অপরকে সাহায্য করুন , মনকে খোলামেলা রাখুন আর মস্তিস্ক রিলাক্স রাখুন।

(৯) নুতন কাজ, সাহচর্য আর পরিতৃপ্তি আপনাকে দ্রুত ঘুমাতে সাহায্য করবে।

(১০) রাতে ভালো ঘুমানোর জন্য দিনের বেলায় বেশী পরিশ্রম করুন বিশেষ করে কায়িক পরিশ্রম। কোন ব্যায়াম নুতন শুরু করলে তা হালকাভাবে প্রথমে শুরু করুন।

(১১) আপনি আপনার ঘরের জন্য কোন বিলাশ বহুল আইটেম কিনতে গেলে প্রথমে চিন্তা করুন  এই কেনা জিনিসটা দরকারী নাকি - ঘুমানোর জন্য একটি সুন্দর আরামদায়ক বিছানা কিনবেন। একটি আরামদায়ক সুন্দর ও মনোরম বিছানা আপনার ভালো ঘুমের জন্য  অতি ভালো ও প্রয়োজনীয় বিনিয়োগ।

(১২) আপনি যদি ধূমপান করেন আর রাতে ঘুম ভালো না হয় তাহলে স্মোকিং ছেড়ে দেয়ার চেষ্টা করুন। আর সন্ধ্যায় কফি বা চা পান করবেন না যদি রাতে ভালো ঘুমাতে চান।

(১৩) ঘুমানর জন্য স্লিপিং পিল খাবেন না।

(১৪) ঘুম আনার জন্য কখনও মদ্য পানের আশ্রয় নিবেন না।

(১৫) যদি কোন কারণে আপনার পারিবারিক ডাক্তার আপনাকে স্লিপিং পিল খেতেও বলে আপনার ঘুমের অভ্যাসকে ফিরিয়ে আনার জন্য তবে, পর পর ৩ দিনের বেশী এটি নিবেন না।

(১৬) শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনি যদি ওভার ওয়েট  হন আর যখন ডায়েট নিয়ে ওজন কমানোর চেষ্টা শুরু করবেন তখন আপনার স্লিপ- লস হতে পারে।

(১৭) আপনার খাবার খাওয়ার সময় নির্দিষ্ট রাখুন। একদিন আগে আগে খাবেন আর একদিন দেরিতে খাবেন এমন যেন না হয়। রাতের খাবারে দিকে বিশেষ নজর দিন যেন সহজে হজমযোগ্য হয়। রাতের জন্য সঠিক খাবার আপনার ভালো ঘুমের জন্য বিশেষভাবে সহায়ক।

(১৮) সবশেষে,যা কিছু আপনার আছে-আপনি যেমন-  যা কিছু আপনার ছোটোখাটো ভুল বা অসফলতা তা সহজভাবে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করুন । আপনার অপূর্ণ কোন ইচ্ছা নিয়ে খুব সময় দিলে আপনার ঘুমের সমস্যা প্রকট হতে পারে।

আমরা জানি ভুল , অপূর্ণতা বা কোন  আশা যা আপনি পুরণ করতে পারেননি তা ভুলে থাকা হয়ত খুব সহজ নয় কিন্তু মনে রাখবেন আমরা কেউ জানি না আসলে সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। হয়ত কোন সোনালী ভোর । তাই আজ রাতে ভালো ঘুমান  আগামীকালের ভোর উপভোগ করার জন্য।

ছবি - ফ্রেশডিজাইনপেডিয়া.কম

লিখেছেন - রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!
সুস্থতা

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!

রাত হলেই ঘুম উধাও? ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

আরও পড়ুন

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?
সুস্থতা

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?

ঘুম এবং খাদ্যাভাস একে অপরের সাথে জড়িত। আমদের জেনে রাখা উচিত যে, কোন কোন খাদ্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আর কোন কোন খাদ্য গ্রহণের ফলে আমরা সঠিক...

গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শ
মা ও শিশু

গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শ

সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয়। কারণ এই সময়েই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। প্রত্যেক পূর্ণবয়স্ক মান...

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!
সুস্থতা

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে পুরো রাত পাড়! কিন্তু তাও ঘুমের দেখা নেই। অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা তে যারা ভুগছেন, তারা জানেন এটি কতটা কষ্টদায়ক! একজ...

কেন আপনার ভালো ঘুম প্রয়োজন?
সুস্থতা

কেন আপনার ভালো ঘুম প্রয়োজন?

আমরা অনেকেই রাত জাগি- কেউ প্রয়োজনে, কেউ অভ্যাসবশত। কিন্তু ভালো ঘুম আমাদের কত বেশি প্রয়োজন, আমরা অনেকেই তা জানিনা। সারাদিন ঘুমঘুম ভাব আর মেজাজ খিটখিটে...

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?
সুস্থতা

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?

তারেক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর পুরো শরীরে এক ধরনের আড়ষ্টতা অনুভব করেন। বিছানা ছেড়ে মেঝেতে পা ফেললে তার পায়ের তালুতে ব্যথা হয় এবং মনে হতে থাকে হ...

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?
সুস্থতা

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?

“আমার চুল পাতলা হয়ে যাচ্ছে, হঠাৎ করেই চুল পড়ার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, এখন কি করবো?”- এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। চুল পড়ার সমস্যার সম...

…