কেন আপনার ভালো ঘুম প্রয়োজন?

সাজগোজ উপ সম্পাদক · Dec 14, 2014 · 1 min read

কেন আপনার ভালো ঘুম প্রয়োজন?

আমরা অনেকেই রাত জাগি- কেউ প্রয়োজনে, কেউ অভ্যাসবশত। কিন্তু ভালো ঘুম আমাদের কত বেশি প্রয়োজন, আমরা অনেকেই তা জানিনা। সারাদিন ঘুমঘুম ভাব আর মেজাজ খিটখিটে হওয়া ছাড়াও কম ঘুমের আরও অনেক খারাপ প্রভাব রয়েছে। তাই কেন আপনার ভালো ঘুম প্রয়োজন?

অবিশ্বাস্য হলেও সত্যি, কম ঘুমের সাথে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, ৮৯% শিশু এবং ৫৫% পূর্ণবয়স্ক মানুষ যারা কম ঘুমায়, তাদের মোটা হওয়ার (ওবেসিটি) প্রবণতা বেশি। এর পেছনে হরমোন, ব্যায়ামে আলস্য সহ অসংখ্য কারণ রয়েছে। ঘুম কম হলে এমন কিছু হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা আপনার খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়।

ভালো ঘুম আপনার মনোযোগ, পারফরম্যান্স, কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এক গবেষণায় দেখা গেছে, অল্প ঘুম মস্তিষ্কের ক্রিয়াকর্মের যে ক্ষতিসাধন করে, তা অ্যালকোহলের ক্ষতিসাধনের সমান। কোনো সমস্যার সমাধানেও আপনি অনেক বেশি সফল হবেন যদি আপনার ঘুম ভালো হয়ে থাকে। যারা খেলাধুলা করেন, তাদের জন্য ভালো ঘুম অনেক বেশি প্রয়োজনীয় কেননা ঘুম তাদের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে, মানসিক সুস্থতা, শুদ্ধতা, প্রতিক্রিয়া, দ্রুততা- খেলোয়াড়দের ক্ষেত্রে এসব গুণাবলীর উন্নতি হয়।

ঘুমের কোয়ালিটি এবং স্থায়িত্বকাল বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের ওপর প্রভাব ফেলে যেগুলো হৃদরোগসহ অন্যান্য ক্রনিক রোগের প্রভাবক। যারা কম ঘুমান, তাদের হৃদরোগ ও স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। কম ঘুম ব্লাড সুগারের ওপর প্রভাব ফেলে ও ইনসুলিন সেন্সিটিভিটি হ্রাস করে। একজন তরুণ মানুষ যিনি সপ্তাহের ছয় রাত ৪ ঘণ্টা করে ঘুমান, তার মধ্যে প্রি-ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। পরবর্তী ১ সপ্তাহ তিনি যদি তার ঘুমের সময়কাল বাড়িয়ে দেন, তবে তিনি আবার আগের অবস্থায় ফিরে যাবেন। আপনি যদি নিয়মিত ৬ ঘণ্টার কম ঘুমিয়ে থাকেন, তবে আপনার টাইপ-২ ডায়াবেটিস হবার সম্ভাবনা অনেক বেশি।

যারা কম ঘুমান, তাদের ৯০% মানুষ বিষণ্ণতায় ভোগেন। যাদের ইনসমনিয়া, স্লিপ এপনিয়া এ ধরনের স্লিপিং ডিসঅর্ডার আছে, তাদের অধিকাংশই বিষণ্ণতার রোগী। দেখা গেছে, যারা কম ঘুমায় তাদের সুইসাইড করার প্রবণতা বেশি থাকে।

প্রতিদিনের ঘুমের খুব সামান্য হেরফের আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আপনার যদি প্রায়ই ঠাণ্ডা লেগে থাকে, খেয়াল রাখুন আপনার ঘুমের সময় কতটুকু। আপনি যদি রাতে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে পারেন তবে উপকার পাবেন। কম ঘুমের সাথে পেটের/বুকের জ্বালাপোড়ার গভীর ষড়যন্ত্র আছে।

কেন আপনার ভালো ঘুম দরকার জেনে নিলেন! শুধু খাবার আর ব্যায়াম নয়, আপনার প্রয়োজনীয় ঘুমও নিশ্চিত করুন। দিন শেষে খুব ভালো ঘুম পরবর্তী দিনের সকল কাজের জন্য আপনার শরীরকে প্রস্তুত রাখবে।

লিখেছেন - শান্তা

সুত্র- ইটলোকালগ্রোনডটকম

ছবি- বিনিথমাইহার্ট.নেট

সম্পর্কিত লেখা

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!
সুস্থতা

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!

রাত হলেই ঘুম উধাও? ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।...

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?
সুস্থতা

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?

ঘুম এবং খাদ্যাভাস একে অপরের সাথে জড়িত। আমদের জেনে রাখা উচিত যে, কোন কোন খাদ্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আর কোন কোন খাদ্য গ্রহণের ফলে আমরা সঠিক...

আরও পড়ুন

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!
সুস্থতা

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে পুরো রাত পাড়! কিন্তু তাও ঘুমের দেখা নেই। অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা তে যারা ভুগছেন, তারা জানেন এটি কতটা কষ্টদায়ক! একজ...

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল
সুস্থতা

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল

এই আর্টিকেলে আমরা আপনাকে কিছু সহজ নিয়ম এর কথা বলব তাদের যারা ঘুমাতে গেলে সহজে ঘুম আসে না বা ঘুম ভালো হয় না কিছুতেই। সারাদিন ক্লান্ত লাগে আর মেজাজও খি...

ভালো ঘুমের জন্য ‘মেলাটোনিন হরমোন’ কীভাবে বাড়ানো যায়?
লাইফ স্টাইল

ভালো ঘুমের জন্য ‘মেলাটোনিন হরমোন’ কীভাবে বাড়ানো যায়?

সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুম, হেলদি ফুড, এক্সারসাইজ- এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের অনেকেরই রাত জেগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, মুভি দ...

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?
সুস্থতা

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?

তারেক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর পুরো শরীরে এক ধরনের আড়ষ্টতা অনুভব করেন। বিছানা ছেড়ে মেঝেতে পা ফেললে তার পায়ের তালুতে ব্যথা হয় এবং মনে হতে থাকে হ...

গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শ
মা ও শিশু

গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক পজিশন এবং ভালো ঘুমের জন্য দরকারি পরামর্শ

সারাদিন কর্মব্যস্ত থাকার পর দিন শেষে রাতে আমাদের ঘুমাতে হয়। কারণ এই সময়েই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। প্রত্যেক পূর্ণবয়স্ক মান...

…