পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?

শাহরীন অনি · Aug 25, 2020 · 1 min read

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?

“আমার চুল পাতলা হয়ে যাচ্ছে, হঠাৎ করেই চুল পড়ার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, এখন কি করবো?”- এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। চুল পড়ার সমস্যার সম্মুখীন হন নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়! ছেলে মেয়ে নির্বিশেষে সবার জন্যেই এটি একটি কমন সমস্যা পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়া। তাহলে এর থেকে মুক্তির উপায় কি কোন উপায় নেই? মনে রাখবেন যে, কোনো সমস্যা সমাধানের জন্যে আগে আমাদের জানা জরুরী কেন এমনটি হচ্ছে!

আমাদের চুল কেরাটিন নামক এক ধরণের প্রোটিন উপাদান দিয়ে তৈরি। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২৫ টা চুল পড়া স্বাভাবিক। তবে এর চেয়ে অতি মাত্রায় চুল পড়া শুরু হলে তা কিন্তু অবশ্যই চিন্তার কারণ। যদি কোন ভাবেই না বুঝে উঠতে পারেন কেন এমনটি হচ্ছে, তবে এখনই খেয়াল করে দেখুন আপনার ঘুমানোর রুটিনটির দিকে। পরিমিত পরিমাণে ঘুম হওয়ার সাথে আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রমের ভালো বা খারাপ থাকা বিশেষভাবে জড়িত। পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে। আজ তাহলে জেনে নেই, কীভাবে কম ঘুম হতে পারে আপনার অতিরিক্ত হেয়ার ফলের কারণ।

চুল খোঁপা করা হচ্ছে

হরমোনের তারতম্য হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাবে

শরীরে হরমোনের তারতম্য চুল পড়ার পিছনে হতে পারে অন্যতম কারণ। বেশিক্ষণ রাত জাগার ফলে বা বার বার ঘুম ভাঙলে তা আমাদের হরমোনেও বাজে ভাবে প্রভাব ফেলে। আমাদের শরীরে অ্যান্ড্রোজেনিক হরমোন নামক একটি উপাদান রয়েছে যার উপর চুল পড়া অনেকাংশেই নির্ভর করে। শরীরে যখন এই হরমোনের পরিমাণ অতি মাত্রায় বেড়ে যায় তখন চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, যখন আপনি কোন দুশ্চিন্তায় থাকেন এবং ভালোভাবে ঘুমাতে পারেন না, তখন স্বভাবতই আপনার চুল পড়ার পরিমাণটাও তুলনামূলক ভাবে বেড়ে যায়। তাই শরীরের হরমোনের সামঞ্জস্যতা বজায় রাখতে নিয়মিত পরিমিত পরিমাণে ঘুম মাস্ট।

তাহলে এর সমাধান কী?

পর্যাপ্ত ঘুমের জন্য কিছু টিপস

যদি আপনি বুঝে থাকেন ঘুম কম বেশি হওয়াটাই আপনার চুল পড়ার জন্যে দায়ী, তবে এখনই চেষ্টা করুন কিছু অভ্যাস গড়ে নিতে এবং কিছু অভ্যাস ত্যাগ করতে। কারণ অতিমাত্রায় চুল পরলে তা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রনে আনা জরুরী। আসুন তাহলে জেনে নেই কিভাবে পেতে পারেন এর সহজ সমাধান।

১) প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমিয়ে পরার চেষ্টা করুন

কম বেশি আমাদের সবারই নানা অনীহা বা অজুহাত দিয়ে ঘুমানোর রুটিন প্রোপারলি মেইনটেইন করা হয় না। কিন্তু এর ক্ষতিকারক দিক কিন্তু অনেক। একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে ওই সময় অবশ্যই সব কাজ গুছিয়ে নিয়ে শুয়ে পরুন। এ সময় কোন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার থেকে বিরত রাখুন নিজেকে।

২) ঘুমানোর আগে পরিপাটি করে গুছিয়ে নিন নিজের বিছানা

বিছানা অপরিষ্কার থাকলে বা রুমে ধুলাবালি জমে থাকলে শোয়ার আগে অবশ্যই তা পরিষ্কার করে নিন। যাদের অন্ধকারে ঘুমাতে সমস্যা হয় না, তারা রুম অন্ধকার করে নিতে পারেন। হালকা আবছা আলোর জন্যে ডিম লাইটের ব্যবস্থা রাখতে পারেন।

৩) ঘুমানোর আগে চা, কফি খাওয়া থেকে বিরত থাকুন

যাদের রাতে ঘুমাতে সমস্যা হয় তারা শুতে যাওয়ার আগে আগে চা, কফি খাওয়ার অভ্যাসটি যত দ্রুত সম্ভব পরিত্যাগ করুন। ঘুমাতে যাওয়ায় আগে দিয়ে চা বা কফি পান করলে তা আমাদের স্বাস্থ্যের উপর যেমন বিরূপ প্রভাব ফেলে তেমনি, আমাদের ঘুমকেও নষ্ট করে দিতে পারে। কারণ চা বা কফিতে রয়েছে ক্যাফেইন যা ঘুমানোর জন্যে প্রয়োজনীয় অ্যাড্রিনালির পরিমাণ কমিয়ে দেয়।

৪) হজম প্রক্রিয়াতে ব্যঘাত ঘটায় এমন খাবার এড়িয়ে চলুন

ঘুমানোর আগে দিয়ে এমন ধরণের খাবার খেতে চেষ্টা করুণ যা আপনার পেটকে ঠাণ্ডা রাখবে এবং সহজেই হজম হবে। তৈলাক্ত খাবার খাওয়া থেকে যথাসম্ভব বিরত রাখুন নিজেকে। সহজপাচ্য, আঁশযুক্ত কিনবা হালকা খাবার রাখুন রাতের মেন্যুতে।

৫) রাতে ধূমপান না করার চেষ্টা করুন 

অনেকেই মনে করে থাকেন, শেষ রাতে ঘুমোতে যাওয়ার আগে ধূমপান করলে মানসিক চাপ অনেকাংশেই কমে। অথচ বাস্তবে এর বিপরীতটাই ঘটে। সিগারেটে থাকে নিকোটিন যা ঘুমে প্রচণ্ড মাত্রায় ব্যঘাত ঘটায়।

ঘুম না হওয়া যেমন একটি সমস্যা, অনেকের জন্যে অতিরিক্ত ঘুমও একটি বড় সমস্যা। তবে “ঘুম আসে না” সমস্যায় ভুগছেন, এমন মানুষের পরিসংখ্যানটাই যেন বেশি। পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে। কারণ পর্যাপ্ত ঘুম না হলে সারাদিন মেজাজ খিটখিটে থাকে, কোন কাজেই মন বসেনা, দুর্বল লাগে এবং পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া কলাপেও যথেষ্ট ব্যাঘাত ঘটায় যা থেকে দেখা দেয় শারীরিক নানা সমস্যা। যার মধ্যে চুল পড়ার সমস্যাটি খুবই কমন। তাই আমরা যদি কিছু টুকিটাকি অভ্যাসে চেঞ্জ আনতে পারি, তাহলে আশা করছি অবশ্যই চুল পড়ার মত জটিল সমস্যারও সমাধান হবে নিমেষেই। অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে আপনারা চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

চুল পড়ার কারণ ও সল্যুশন
চুলের যত্ন

চুল পড়ার কারণ ও সল্যুশন

এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন যার চুল পড়ার সমস্যাটি নেই। চুল পড়া শুরু হলো, আর অমনি ট্রিটমেন্ট করার জন্যে উঠেপড়ে লাগলাম। ২-১ দিন ট্রাই করার পর বলতে...

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?
চুলের যত্ন

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?

চুল পড়ার সমস্যা কম বেশি আমরা সবাই ফেইস করি। আজকাল বিভিন্ন কারণে হেয়ার ফল প্রবলেম একটু বেশিই বেড়ে গেছে। চুলের যত্ন নিয়ে আমরা কিন্তু এখন বেশ সচেতন। ‘অ্য...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!
সুস্থতা

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!

রাত হলেই ঘুম উধাও? ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।...

…