ইকোনমি ট্যুর প্ল্যানিং | কম বাজেটেই ঘুরে বেড়ানোর ৪টি কৌশল

মুমতাহীনা মাহবুব · Aug 16, 2016 · 1 min read

ইকোনমি ট্যুর প্ল্যানিং | কম বাজেটেই ঘুরে বেড়ানোর ৪টি কৌশল

ইকো ট্যুরিজম-এর পাশাপাশি এখন ইকোনমি ট্যুরিজম-এর ও যুগ চলছে। পকেট ফাঁকা, টাকার দেখা নেই বেশ কতোদিন, কিন্তু কোথাওতো ঘুরতে যাবার কথা ছিলো! তবে কি বসে থাকবেন আর অপেক্ষা করবেন, কবে হাতে টাকা আসবে, কবে আপনি ঘুরতে বের হবেন? অবশ্যই নয়! "অল্প টাকায় ঘোরাঘুরি হয় না"- এমন কথা যে ভুল, তা নিজে যাচাই করে দেখে নিন একবার। পকেটের দুর্দিনেও দারুণ সব ট্যুর দেয়া সম্ভব আপনার পক্ষে। ইকোনমি ট্যুর প্ল্যানিং করতে বুদ্ধি খাটান একটু, তাতেই হবে! কিভাবে কম খরচে ঘুরে ঘুরে বেড়াবেন তাই দেখে নিন তবে!

ইকোনমি ট্যুর প্ল্যানিং যেভাবে করবেন

১) রাতে থাকা

দূরে কোথাও যাবেন মানেই রাতে থাকার ব্যাপার আসবে। হোটেল বা আর যেখানেই থাকুন, নিজের কারো বাসা না হলে থাকার খরচ তো লাগবেই। বুদ্ধি করে চললে বাঁচিয়ে নিতে পারেন সেটা। কেমন করে? রাতটা যদি যাত্রাপথেই কাটিয়ে দেয়া যায়, তবে কেমন হয় ভাবুন? যেখানেই যাবনে যাত্রার সময়টা রাতে করুন। ধরুন কোথাও একদিনে ঘুরবেন, তেমন একটা ট্রিপ হবে। সেক্ষেত্রে এক রাত্রে যাবেন আর পরের রাত্রে ফিরে আসবেন, মাঝের দিনটা থাকবে ঘুরে বেড়ানোর জন্য। তাতে থাকার খরচ বেঁচে যাবে সবটা। হলোতো আপনার ইকোনমি ট্যুর প্ল্যানিং?

২) যাতায়াত খরচ

যাতায়াতের খরচটা যতো বেশি মানুষের মাঝে ভাগ করে নেওয়া যায় ততোই একজনের পক্ষে ভালো। যেখানে যাচ্ছেন সেখানকার যানবাহন এবং খরচ সম্পর্কে তো জানবেনই, সাথে এক বাহনে সর্বোচ্চ কয়জন যেতে পারবে সেটাও জানুন। দল সেই অনুযায়ী হলে তবে ভালো হয়। খরচ একদম সুষম হবে। কাছাকাছি দূরত্বের পথ হেঁটে বেড়ান। ঘুরতেইতো যাবেন, গাড়ি কম চড়লে ক্ষতি আছে? নেই নিশ্চয়। তবে এখানেও দেখুন, টাকা বাড়তি লাগছে না আপনার।

৩) সীমিত খাবার খরচ

জায়গা দেখতে যাচ্ছেন, খাবারদাবারে খুব বেশি মন দিতে যাবেন না! খরচ নিয়ে চিন্তা না থাকলে তবে ঠিক আছে, কিন্তু বাজেট স্বল্পতা থাকলে খাবারের খরচটাও সীমিত রাখা চাই। অল্প খরচে ভালো মানের খাবারের দোকান খুঁজে নেবেন সম্ভব হলে ট্যুরের আগেই। ভুরিভোজ থেকে বিরত থাকা লাগবে। যাত্রার একবেলার পাশাপাশি আরো একটা বেলা শুকনো খাবারে ক্ষুধা মিটিয়ে নেয়ার চিন্তা রাখলে ভালো। পকেট ফ্রেন্ডলি ট্যুর হয়ে যাবে আপনার।

৪) কেনাকাটা 

বাইরে কোথাও যেয়ে দরকারের জিনিসপত্র কেনাকাটার ঝামেলায় যাবেন না। তালিকা করে মিলিয়ে সব দরকারের জিনিস ব্যাগে রাখুন আগেভাগেই। বাসায় থাকা সামগ্রী থেকেই যতোটা সম্ভব সাথে নিন, তাতে নতুন করে কেনার বাড়তি খরচটা হবে না।

তো, এখন কম বাজেটে ঘুরে বেড়াতে আর কোনো ঝামেলাই থাকলো না! বেড়ান মুক্ত পাখির মতো আর জীবনকে পূর্ণ করুন অনেক অনেক ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে!

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

ট্যুরিজম এবং বাংলাদেশ | একজন ভ্রমণ প্রদর্শকের দৃষ্টিভঙ্গি
বেড়ানো

ট্যুরিজম এবং বাংলাদেশ | একজন ভ্রমণ প্রদর্শকের দৃষ্টিভঙ্গি

“পাখিদের দিকে তাকিয়ে ফুটবল ভাবে, যেহেতু উড়ছে, তার মানে ওকেও কেউ না কেউ নিশ্চয়ই লাথি মেরেছে! কিন্তু পাখিরা উড়ন্ত ফুটবলকে দেখে কি ভাবে? "যাহ বাবা! এ তো...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

ঢাকা টু মৈনটঘাট | সাথে কলাকোপা ও বান্দুরাও হয়ে যাক ট্যু্রের অংশ!
বেড়ানো

ঢাকা টু মৈনটঘাট | সাথে কলাকোপা ও বান্দুরাও হয়ে যাক ট্যু্রের অংশ!

ঢাকা মানেই সবুজহীন এক দালানকোঠার জঞ্জাল। যেখানে একদিন একটু লম্বা সময় পেলে কোথায় যাব, কোথায় যাব চিন্তা করতে করতেই সময় পার হয়ে যায়। এই যান্ত্রিক শহরে এক...

কম খরচে দার্জিলিং ভ্রমণ | কীভাবে যাবেন, কোথায় ঘুরবেন?
বেড়ানো

কম খরচে দার্জিলিং ভ্রমণ | কীভাবে যাবেন, কোথায় ঘুরবেন?

যারা কম বাজেটে দেশের বাইরে ট্যুর দিতে চান, তাদের জন্য একটি পারফেক্ট অপশন হলো দার্জিলিং। ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে দার্জিলিং এর যে আলাদা কদর আছে, সেট...

আরও পড়ুন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!
ত্বকের যত্ন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

‘ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গ...

বিয়ের আগে মেন্টাল স্ট্রেস | নতুন জীবনের জন্য আপনি প্রস্তুত তো?
ব্রাইডাল

বিয়ের আগে মেন্টাল স্ট্রেস | নতুন জীবনের জন্য আপনি প্রস্তুত তো?

কনে সাজে নিজেকে দেখার শখ নেই, এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না! ছোটবেলায় মায়ের ওড়না দিয়ে বউ সাজেনি, এমন মেয়েও খুঁজে পাওয়া যাবে না হয়তো! সময়ের পরিক্র...

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস
গৃহসজ্জা

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ...

দ্য ওয়েডিং প্ল্যানার
লাইফ স্টাইল

দ্য ওয়েডিং প্ল্যানার

পানচিনি, মেহেদি, গায়ে হলুদ, ব্রাইডাল শাওয়ার, বিয়ে, বৌভাত – একটি বিয়েতে কত আনুষ্ঠানিকতাই না মানুষ পালন করে। সবটা মিলেই বিয়ে যেন ঠিক একটি উৎসব। আর আকাশ...

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?
বেড়ানো

ভ্রমণে ব্যাগপত্র গোছানোর সময় প্রয়োজনীয় কিছু ফেলে যাচ্ছেন না তো?

ভ্রমণে আপনি একা যান অথবা সাথে অন্য কেউ যাক, নিজের জিনিসপত্র তো সঙ্গে নিতেই হবে। বেড়াতে যাওয়া বা কাজের প্রয়োজনে বাইরে যাওয়া- যেটাই হোক না কেনো ব্যা...

…