পনেরোটি বাজেট বিউটি ট্রিকস

সাজগোজ উপ সম্পাদক · Apr 09, 2015 · 1 min read

পনেরোটি বাজেট বিউটি ট্রিকস

আমার মতে শপিং এর সবচেয়ে কঠিন অংশটা হচ্ছে বাজেট। যতো চেষ্টাই করি না কেন কীভাবে যেন হিসাবটা একটু এদিক ওদিক হয়েই যায়। আর প্রসাধনীর ব্যাপারে তো কথাই নেই, কতবার এমনটা হয়েছে যে এমন কিছু কিনে ফেলেছি যা হয়তো কখনো ব্যবহারই করা হয়নি অথবা খুব সাশ্রয়ী প্রডাক্টে যা করা যেত তার জন্য অনেক বেশি দামের কোন প্রডাক্ট কিনে ফেলেছি। কিন্তু আমি নিশ্চিত যে আমি একা নই, এমন সমস্যায়  আমার মত আর অনেকেই পড়েন। তো এমন সমস্যার হাত থেকে বাঁচতে রয়েছে কিছু প্রমাণিত উপায়, এগুলোর প্রায় সবই আমার প্রতিনীয়ত কাজে লাগে। দেখুন এখানে কোন টিপসটি আপনার সমস্যার সমাধান দিতে পারে, অথবা খরচটা কমিয়ে আনতে একটু সাহায্য করে।

[picture]

কিছু বাজেট বিউটি টিপস:

  • মাশকারাটা শুকিয়ে গেছে? আগেই নতুন একটা কেনার চিন্তা করবেন না। টিউবটা গরম পানিতে একটু ডুবিয়ে রাখুন, অথবা হেয়ার ড্রায়ার এর গরম বাতাসে রাখুন। আরও কিছুদিন ব্যবহার করতে পারবেন ওটা।
  • আপনি অনেক সেটিং স্প্রে ব্যবহার করেছেন। এখন ডামেজড, জট বাঁধা চুল ও ত্বক বাঁচাতে CLARIFYING SHAMPOO র পেছনে টাকা খরচ না করে বেকিং সোডা ব্যবহার করুন। এক কাপ পানিতে দুই চামচ সোডা মিশিয়ে শ্যাম্পুর পর মাথায় দিন, দুই মিনিট পর ধুয়ে ফেলুন। প্রডাক্ট বিল্ড আপ চলে যাবে।
  • টুথ পেস্টের উপর একটু বেকিং সোডা ছড়িয়ে নিন। এবার ব্রাশ করুন। দামি হোয়াইটেনিং ট্রিটমেন্টের মতই কাজ দেবে। একবার ব্যবহার করলেই তফাৎটা বুঝতে পারবেন।
  • দামি হেয়ার সিরাম এর বদলে ব্যবহার করুন ভিনেগার। শ্যাম্পুর পর এক মগ পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে ব্যবহার করলে শাইন সিরামের দরকারই পড়বে না।
  • দামি আই মেকাপ রিমুভারের বদলে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু ‘নো মোর টিআরস’ ফর্মুলা। জেদি জেল লাইনার ও তুলে ফেলার ক্ষমতা এর আছে।
  • সাধের নেলপলিসটা শুকিয়ে গেছে? একটু নেলপলিস রিমুভার বোতলে ঢেলে দিন। এবার জোরে ঝাঁকান। ব্যাস, আবার নতুনের মতোই হয়ে যাবে।
  • একদিনের জন্য স্মোকি আই ট্রাই করবেন, কিন্তু কালো আই শাডো নেই। তো কী হয়েছে? কালো পেনসিল আইলাইনারটাকে ভ্যাসলিন দিয়ে একটু স্মাজ করে নিন। পেয়ে যাবেন কাঙ্ক্ষিত লুক।
  • ঘুমাতে যাবার আগে দুই হাতে, বিশেষ করে নখে ও কিউটিকলে ভালো করে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল, কোনটারই আর দরকার হবে না।
  • দামি ফেসিয়াল টোনার এর পেছনে টাকা খরচ করার বদলে বরং গোলাপ জল ব্যবহার করুন। অনেক বেশি কাজে দেবে।
  • লিপস্টিকটাকেই ব্লাশ হিশেবে ব্যবহার করুন। টিউব থেকে সামান্য আঙুলে নিয়ে TAP করে চিক বোনে বসিয়ে নিন ঠিক ক্রিম ব্লাশের মত করে। এতে একেক লিপ কালারের সাথে একেক ধরনের ব্লাশ কেনার খরচটা বেঁচে যাবে।
  • ত্বকের জন্য আলাদা মেকাপ রিমুভার না কিনে সমপরিমাণ তিলের তেল আর অলিভ অয়েল একটা বোতলে মিশিয়ে রেখে দিন। ওটাই ব্যবহার করুন। মেকাপ রিমুভারের চেয়ে ভালোই কাজ করবে।
  • আই লাইনার, লিপ লাইনার কিছুদিন পরেই শুকিয়ে যাচ্ছে? ফ্রিজে রেখে দিন। অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
  • ফাউন্ডেশান ব্যবহার করার জন্য STIPPLING BRUSH অথবা ভালো মানের BEAUTY BLENDER ব্যবহার করুন। কম দামি স্পঞ্জ বা FLAT FOUNDATION BRUSH যতটা না প্রডাক্ট ত্বকে ডেলিভার করে তার চাইতে বেশি শুষে নেয়। এতে দামি প্রডাক্ট অপচয় হয়। তাই একবার ভালো মানের BRUSH অথবা  BEAUTY BLENDER এ INVEST করে অনেকদিন ধরে খরচ বাঁচাতে পারবেন।
  • বিবি ক্রিম, সিসি ক্রিম ব্যবহার করলে আঙুল দিয়েই ব্যবহার করার চেষ্টা করুন। এগুলো এতই তরল যে স্পঞ্জ বা ব্রাশ এগুলো শুষে নেবেই। আর অনেক অপচয় হয়ে যাবে।
  • বিবি ক্রিম শেষ হয়ে গেছে? কোন চিন্তা নেই,ফাউণ্ডেশানের সাথে কয়েক ফোঁটা ময়েশ্চারাইজার মিশিয়ে ব্যবহার করুন। বিবি ক্রিমের মতই ন্যাচারাল কাভারেজ পাবেন।

উপরের পদ্ধতিগুলো ট্রাই করে দেখতে পারেন। দেখবেন কত অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচতে পারছেন।

লিখেছেন- মীম তাবাসসুম

ছবি- নিউবিম্যাগাজিন.কম

সম্পর্কিত লেখা

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ
ত্বক

দেশে আছে এমন কিছু বিবি (BB ) ক্রিমের রিভিউ

বিবি ক্রিম এখন নিউ ট্রেন্ড। ফাউন্ডেশন প্রতিদিন ব্যবহার করা যায় না। ফাউন্ডেশনের বদলে প্রতিদিন আমরা বিবি ক্রিম ব্যবহার করতে পারি। তাছাড়া বিবি ক্রিম হল ম...

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!
রিভিউ

পিকচার পারফেক্ট ও ফ্ললেস লুক পাওয়ার ইনস্ট্যান্ট সল্যুশন!

রেগুলার বাইরে যাওয়ার আগে সব সময় মেকআপ করা পসিবল হয় না। কিন্তু ফেইস দেখতে মলিন লাগবে এটাও কিন্তু আমরা চাই না, তাই না? যারা রেগুলার বাইরে যাওয়ার আগে চটজ...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

আরও পড়ুন

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!
বেইজ মেকআপ

পারফেক্ট  বিবি ক্রিম এবার নিজেই তৈরি করুন!

বিবি ক্রিম যা ব্লেমিস বাম বা বিউটি বাম এর সংক্ষিপ্ত রূপ হিসেবে পরিচিত। বিবি ক্রিম এই সময়ে খুবই জনপ্রিয় একটি বিউটি প্রডাক্ট। আজকাল বেশিরভাগ মানুষই প্রত...

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!
মেকআপ

গার্নিয়ার বিবি ক্রিম | স্কিন ময়েশ্চারাইজ করতে বাজেটের মধ্যেই একটি প্রোডাক্ট!

ফাউন্ডেশন ব্যবহার করতে বিরক্ত লাগে? প্রতিদিন সকালে বাইরে বের হবার তাড়া থাকে? একটু পলিশড লুক চান, কিন্তু সময় এবং ধৈর্যের অভাব? সহজ সমাধান হলো - বিবি ক্...

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!
মেকআপ

টি ট্রি বিবি ক্রিম | ফ্ললেস স্কিন পেতে বডি শপ এর শর্টকাট সলিউশন!

যারা প্রতিদিন বাইরে যান, অফিস কিংবা ভার্সিটিতে, অথবা টুকটাক বেড়াতে বা মার্কেটে, অনেকেই প্রতিদিন ভারী মেকাপ করা পছন্দ করেন না। ফুল কাভারেজ ফাউন্ডেশন আর...

…