ফ্রুট কেক 

sub-editor · Dec 31, 2016 · 1 min read

ফ্রুট কেক 

নিজেই তৈরি করে ফেলতে পারেন মজাদার ফ্রুট কেক। উপকরণ বেশি হলেও তৈরি করতে ঝক্কি কম। কাজেই রেসিপিটি দেখে ঝটপট ফ্রুট কেক তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন।  

ফ্রুট কেক তৈরির পদ্ধতি 

উপকরণ 

  • লাল ও সবুজ চেরি টুকরো করে কাটা- ১০/১২ টি
  • কিসমিস- ১/২ কাপ
  • মোরব্বা- কয়েকটুকরা কুঁচি করে নেয়া
  • ড্ৰাই এপ্রিকট- কয়েকটি টুকরা করে নেয়া 
  • ফ্রুট জুস - ২ টেবিল চামচ (আনারস অথবা কমলা জুস নেয়া ভালো)
  • মাখন- ১/২ কাপ (রুম টেম্পারেচারে রাখতে হবে) 
  • ব্রাউন সুগার- ১ কাপ (সাদা চিনিও দেয়া যাবে তবে সাদা চিনি দিলে ব্রাউন রং আসবে না)
  • ডিম- ৩টি বড়
  • তরল দুধ- ১/২ কাপ
  • ভ্যনিলা এক্সট্রাক্ট- ১/২ চা চামচ
  • ময়দা- ১.৫ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ 
  • লবণ- ১ চিমটি
  • লেবু অথবা কমলার খোসা গ্রেট করা (লেমন অরেঞ্জ জেষ্ট )- ১ চা চামচ 

প্রস্তুত প্রণালী  

১) কেক তৈরি করার আগে ওভেন প্রি-হিট করে নিন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে (৩৫০ ফারেনহাইট )

২) কেকের ছাঁচে মাখন ব্রাশ করে নিতে হবে।

৩) একটি বড় চালনিতে ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে চেলে নিয়ে এর সাথে লেমন/অরেঞ্জ জেস্ট আর ফ্রুটসগুলো মিশিয়ে নিন।  

৪) মাখন ও চিনি একসঙ্গে ফেটাতে হবে। চিনি গলে গেলে তাতে ফ্রুট জুস ভ্যানিলা অ্যাসেন্স ও অল্প দুধ দিতে হবে একদম স্মুদ হয়ে মিশে নরম হয়ে যাবে এই মিশ্রণ।     

৫) এবার এই বেটারে অর্ধেক ময়দার মিশ্রণ স্পাচুলা দিয়ে মিশিয়ে নিন। এরপর বাকি দুধটুকু মিশিয়ে নিন। এবার বাকি ময়দার মিশ্রণ হালকা হাতে মিশিয়ে নিন।   

৬) এখন কেকের প্যানে মিশ্রণটি ঢেকে দিয়ে ওপরে কিছু ফ্রুট আর চেরী দিয়ে সাজিয়ে দিতে পারেন। ৪০ থেকে ৫০ মিনিট বেক করুন। 

৭) ৪০ মিনিট পর ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন ঠিকমতো বেক হয়েছে কিনা। 

৮) ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠাণ্ডা হতে দিন। তারপরে প্যান থেকে বের করুন।

৯) ঠান্ডা হলে গেলে কেটে নিন ১ দিন পর কিংবা ৮/১০ ঘন্টা পর খেতে মজা লাগবে কেকটি। 

টিপস

দুই-একদিন পর সার্ভ করলে ফ্লেভারগুলো আরও ভালো করে মিশে যাবে একসাথে। রুম টেম্পারেচারে এক সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে এই ফ্রুট কেক। বেকিং এর সময়ে কেকটা বেশি কালচে হয়ে যাচ্ছে বলে মনে হলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিতে পারেন। 

 

রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 

ছবি- সংগৃহীত: সাজগোজ; কিংগারদারফ্লাওয়ার.কম

সম্পর্কিত লেখা

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

ফ্রুট ফেসিয়াল | ঘরে বসে সহজেই করে ফেলুন মাত্র ৫টি ধাপে
ত্বকের যত্ন

ফ্রুট ফেসিয়াল | ঘরে বসে সহজেই করে ফেলুন মাত্র ৫টি ধাপে

আমাদের সকলেরই বাসায় কম বেশি বিভিন্ন ধরনের ফলমূল থাকে। ফল আমাদের শরীরের জন্য কতটা উপকারি তা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন ফল বিভিন্ন ভিটামিন (Vitamin)-...

আরও পড়ুন

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!
বেকিং

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!

গাজরের কেককে আরেকটু মজাদার করে তুলতে টপিং হিসেবে চকলেট! কেক খেতে যারা ভালোবাসেন তাদের কাছে তো মজাদার বটেই। ভ্যানিলা, চকলেট স্বাদে কেক তো কতই খাওয়া হয়।...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

…