ফ্রুট ফেসিয়াল | ঘরে বসে সহজেই করে ফেলুন মাত্র ৫টি ধাপে

পাপিয়া সুলতানা · Jul 23, 2013 · 1 min read

ফ্রুট ফেসিয়াল | ঘরে বসে সহজেই করে ফেলুন মাত্র ৫টি ধাপে

আমাদের সকলেরই বাসায় কম বেশি বিভিন্ন ধরনের ফলমূল থাকে। ফল আমাদের শরীরের জন্য কতটা উপকারি তা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন ফল বিভিন্ন ভিটামিন (Vitamin)-এ ভরপুর। ফলের ফেসিয়াল-ও তেমনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারি, যাকে আমরা সাধারণত ফ্রুট ফেসিয়াল বলে থাকি। কিন্তু প্রতি মাসে ফ্রুট ফেসিয়াল করার জন্য পার্লার-এ দৌড়াদৌড়ি না করে আমরা বাসায় বসেই করে এই ফ্রুট ফেসিয়াল নিতে পারি। এতে যেমন আমাদের অতিরিক্ত টাকা বাঁচবে তেমনি বাঁচবে বারবার পার্লার-এ যাওয়ার পরিশ্রম। প্রয়োজন শুধু উপকরণ আর পদ্ধতি সম্পর্কে জানা।

 ফ্রুট ফেসিয়াল করার উপকরণ

১) লেবু

২) অল্প পরিমাণ কাঁচা দুধ

৩) লবণ

৪) তুলা

৫) কুসুম গরম পানি

৬) ফ্রুট স্ক্রাব

৭) কলা

৮) স্ট্রবেরি

৯) পেঁপে

১০) মধু

১১) শসা

১২) গোলাপজল

১৩) নারিকেল পানি

ফ্রুট ফেসিয়াল করার পদ্ধতি

প্রথম ধাপ

 

প্রথমে আপনার মুখমণ্ডল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। এর জন্য আপনি অল্প পরিমাণ কাঁচা দুধের সাথে লেবুর রস এবং এক চিমটি লবণ মিশান। এবার একটি তুলা নিন এবং তুলাটি দিয়ে আপনি ধীরে ধীরে আপনার মুখ ঘষতে থাকুন। খেয়াল রাখবেন, আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে। কয়েক মিনিট এভাবে ঘষার পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ।

দ্বিতীয় ধাপ

এখন আপনার পছন্দ মত স্ক্রাব(scrub) দিয়ে মুখমন্ডল ভালো করে স্ক্রাবিং করুন। ঋতুর সাথে সামঞ্জস্য রেখে আপনি স্ক্রাব বাছাই করতে পারেন। বাজারে আজকাল কমলা, তরমুজ, পেঁপে ও বিভিন্ন ফলের স্ক্রাব পাওয়া যাচ্ছে। তার মধ্য থেকেই ভালো ব্র্যান্ড-এর কোন স্ক্রাব কিনুন যা আপনার ত্বকের জন্য উপযোগী। তবে আপনি স্ক্রাব নিজেও বানিয়ে নিতে পারেন। যেমন – গরমের দিনে আপনি এক কাপ তরমুজ থেকে জুস করে তার সাথে এক টেবিল চামচ ময়দা অথবা আটা মিশিয়ে পেস্ট করে স্ক্রাব হিসেবে মুখে লাগাতে পারেন।

আবার লেবুর স্ক্রাব-ও খুব সহজেই বানিয়ে নিতে পারেন আপনি। এর জন্য আপনি লেবুর রসের সাথে এক চামচ মধু এবং আধা চামচ চিনি মিশিয়ে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে পারেন।

তৃতীয় ধাপ

এবার কলা, স্ট্রবেরি আর পেঁপে ছোট ছোট করে কেটে তাতে এক চামচ দুধ এবং কিছু মধু মেশান। তবে যদি আপনার ত্বক তৈলাক্ত হয় এবং ব্রণ-এর আশঙ্কা থাকে সেক্ষেত্রে দুধ ব্যবহার না করে লেবুর রস ব্যবহার করা বাঞ্ছনীয়। এবার মিশ্রণটি আলতো করে মুখে লাগান। লেবু অথবা শসা গোল করে কেটে চোখের উপর দিয়ে শুয়ে থাকুন কিছুক্ষণ। তারপর সামান্য ম্যাসাজ করে একটি তোয়ালে দিয়ে মুছে ফেলুন হালকা করে।

চতুর্থ ধাপ

এখন আপনার ত্বকের ধরণ অনুযায়ী ফেইস প্যাক প্রস্তুত করুন। অনেকের ত্বক রোদে পুড়ে তামাটে বর্ণ হয়ে যায়। এথেকে রক্ষা পেতে আপনি শসার অথবা লেবুর রস মুখে লাগাতে পারেন।

আপনি যদি উজ্জ্বল ত্বক চান সেক্ষেত্রে আপনি দুধের সাথে কমলার রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগাতে পারেন।

আর যদি আপনি ব্রণ থেকে রক্ষা পেতে চান অথবা মুখের অতিরিক্ত তেল দূর করতে চান সেক্ষেত্রে শসার টুকরো এবং গোলাপজলের সাথে মুলতানি মাটি মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে অনেকেরই মুলতানি মাটি সহ্য হয় না ত্বকে। সেক্ষেত্রে শুধু শসার রস অথবা গোলাপজলও দিতে পারেন।

পঞ্চম ধাপ

এটি ফ্রুট ফেসিয়াল-এর সর্বশেষ ধাপ। এ পর্যায়ে টোনার লাগাতে পারেন মুখমন্ডলে যা আপনি শসার রস, লেবুর রস, নারিকেল পানি দিয়ে নিজেই প্রস্তুত করতে পারেন বাসায়।

ফ্রুট ফেসিয়াল নিজে নিজে করা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এটি আপনাকে কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য দান করবে।

ছবি- সংগৃহীত: সাজগোজ, সাটারস্টক

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

আরও পড়ুন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

…