শুষ্ক চুল ও ত্বক। দারুণ ৭টি কার্যকরী ফলের মাস্কে হবে দূর!

পাপিয়া সুলতানা · Jan 03, 2016 · 1 min read

শুষ্ক চুল ও ত্বক। দারুণ ৭টি কার্যকরী ফলের মাস্কে হবে দূর!

শুষ্ক মৌসুমে ত্বক ও চুল সুন্দর রাখতে সাহায্য করবে ঘরে সহজলভ্য উপকরণ আর খানিকটা সচেতনতা। শীতে ত্বক ও চুল শুষ্ক আবহাওয়ায় রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। এ মৌসুমে তাই বছরের অন্য সময়ের তুলনায় ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। ত্বক সুন্দর রাখতে সব সময় নামি-দামি প্রসাধনী তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। প্রকৃতিক বিভিন্ন উপাদান দিয়েই ত্বক ও চুলের যত্ন নেওয়া সম্ভব।

শীতের সময় রাতে বিশেষ যত্ন নেওয়া জরুরি। কারণ রাতে দীর্ঘ সময় ত্বক বিশ্রাম পায়, ফলে যে কোনো প্রসাধনী এবং ময়েশ্চারাইজার ত্বক শুষে নিতে পারে।এছাড়াও এ মৌসুমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি। এতে ত্বক ভিতর থেকে আর্দ্র থাকে। ত্বকের পাশাপাশি চুলেরও বিশেষ যত্ন প্রয়োজন। রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় এবং পুরো চুলে নারিকেল অথবা জলপাই তেল হালকা গরম করে মালিশ করতে হবে। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। সারা রাত তেল রেখে সকালে শ্যাম্পু করে ফেললেই চুল কোমল ও ঝলমলে থাকবে।

শীতে মাথায় খুশকির পরিমাণও বেড়ে যায়। তাই এ সমস্যা দূর করতে তেলের সঙ্গে আমলকীর ও লেবুর রস মিশিয়ে মাথায় মালিশ করলে উপকার পাওয়া যাবে।

ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি শীতে ত্বকের বাড়তি যত্নের জন্য কিছু মাস্কও ব্যবহার তরা উচিত। এক্ষেত্রে সব থেকে উপকারী ফলের মাস্ক। ফল ত্বকে আর্দ্রতা বজায় রেখে ত্বক উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

এই মৌসুমে ত্বকের জন্য উপকারী ফলের মাস্ক তৈরির পদ্ধতি -

১) আপেল ও মধুর মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে আপেল ও মধুর মাস্ক - shajgoj

এই মাস্কটিতে রয়েছে প্রচুর ভিটামিন এবং এর অ্যাসট্রিনজেন্ট যা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। একটি আপেল ভাপে সিদ্ধ করে নিতে হবে। এরপর সিদ্ধ আপেলটির খোসা ছারিয়ে চটকে নিয়ে এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। ত্বকে মিশ্রণটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। এ মাস্ক ত্বক নরম ও কোমল রাখতে সাহায্য করবে।

২) বেদানা, কাঠবাদাম ও গুঁড়া দুধ এর মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে বেদানা, কাঠবাদাম ও গুঁড়া দুধ এর মাস্ক - shajgoj

শীতে বডি স্ক্রাব তৈরিতে বেদানা বেশ উপযোগী। বেদানা ছাড়িয়ে ছেঁচে নিতে হবে। এর সঙ্গে দুই টেবিল-চামচ কাঠবাদামের গুঁড়া এবং খানিকটা গুঁড়াদুধ মিশিয়ে পেস্ট তৈরি করে সেটা ভেজা শরীরে হাত ঘুরিয়ে মালিশ করতে হবে। কয়েক মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩) অ্যাভাকাডো, ক্রিম ও মধুর মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে অ্যাভাকাডো, ক্রিম ও মধুর মাস্ক - shajgoj

রয়েছে ভিটামিন এ, ই ও ডি। আছে বিভিন্ন খনিজ উপাদান এবং পটাশিয়াম। তাই ত্বকের রুক্ষতা দূর করতে এবং ক্ষতিগ্রস্ত ত্বক সুস্থ করতে এই ফল দারুণ উপকারী।ব্লেন্ডারে খানিকটা অ্যাভাকাডো দিয়ে এর সঙ্গে বিশুদ্ধ ক্রিম এবং মধু মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। মাস্কটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মাস্ক ত্বকের আর্দ্রতা ফিরিয়ে ত্বক কোমল রাখতে সাহায্য করবে।

৪) স্ট্রবেরি ও দইয়ের মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে স্ট্রবেরি ও দইয়ের মাস্ক - shajgoj

স্ট্রবেরি থেঁতে নিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। স্ট্রবেরি ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ভালো স্ক্রাব হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

৫) কমলার খোসা, দুধ ও মধুর মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে কমলার খোসা, দুধ ও মধুর মাস্ক - shajgoj

শীতে নিয়মিত কমলা খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। পাশাপাশি ত্বকের জন্যেও কমলা বেশ উপযোগী। টাটকা কমলার খোসা ত্বকে ঘষে নেওয়া যেতে পারে। অথবা খোসা শুকিয়ে গুঁড়া করে সংরক্ষণ করলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। গুঁড়া করা খোসা দুধ ও মধুর সঙ্গে মিশিয়ে মাস্ক ও স্ক্রাব তৈরি করা যায়।

৬) পেঁপের মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে পেঁপের মাস্ক - shajgoj

সুস্থ রাখতে পেঁপের জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। এছাড়াও ব্রণের সমস্যা সারিয়ে তুলতে এবং ত্বকের রংয়ের অসামঞ্জস্যতা দূর করতে বেশ উপকারী এই ফল।

এই মাস্ক তৈরি করতে প্রয়োজন হবে চটকে নেওয়া পাকাপেঁপে দুই চা-চামচ, এক চা-চামচ গ্লিসারিন এবং এক চা-চামচ গুঁড়া দুধ। উপদানগুলো ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে সেটা মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ অপেক্ষা করতে হবে। হালকা শুকিয়ে গেলে মুখ ভালোভাবে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

৭) কলার মাস্ক

শুষ্ক চুল ও ত্বক এর যত্নে কলার মাস্ক - shajgoj

ত্বকে আর্দ্রতা জুগিয়ে টানটান রাখতে সাহায্য করে কলা। তাছাড়া ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে এই ফল।

একটি কলা ভালোভাবে চটকে নিয়ে এর সঙ্গে খানিকটা মধু এবং গুঁড়া করা ওটস মিশিয়ে নিতে হবে। ১৫ মিনিট পর অল্প দুধ দিয়ে মুখ ভিজিয়ে নিয়ে আলতোভাবে ঘষে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

যে কোনো মাস্ক ব্যবহারের পর তা ধুয়ে ত্বক হালকা ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। নতুবা ত্বক শুষ্ক হয়ে যাবে।

ছবি - ডেইলিহোমথিংস.কম

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

আরও পড়ুন

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?
সম্পাদকের পছন্দ

সার্জিক্যাল মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করছেন তো?

আমরা প্রতিনিয়তই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি, ধুলাবালি আর ময়লায় বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। যার কারণে আমর...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

…